ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

ধরনের সতর্কতামূলক হশিয়ারীও থাকে। ইচ্ছাসদৃশ হত্যাকাণ্ডের শান্তিতে যারা দিয়্যাতের পাশাপাশি কাফফারা ধার্ষের কথাও বলেন, তাদের মতেও এটি কোন সাধারণ শাস্তি নয়। বন্ত্রত ইচ্ছাসদৃশ হত্যাকাণ্ডে কাফফারার অবস্থান ও ভুল হত্যাকাণ্ডের শাস্তির সমতুল্য। অবশ্য ইচ্ছাসদৃশ হত্যাকাণ্ডে অপরাধী গোটা সমাজের অধিকার ক্ষুণ্ন করে। সামাজিক অধিকার ক্ষুণ্ন করা একটি তা'যিরী শাস্তিযোগ্য অপরাধ। কারণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জন-নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন তা'যিরী শাস্তি দিয়ে থাকে। ২. পরিস্থিতির দাবি অনুযায়ী এ ধরনের অপরাধে নির্ধারিত শাস্তির পাশাপাশি তা'িরী শাস্তি প্রয়োগে বাধা নেই। এর আগে আমরা এ বিষয়ে আলোচনা করেছি, যদি কোন কল্যাণকর দিক থাকে তবে কাফফারা, কিসাস এবং স্বয়ং হদ্দের সাথে তা'যিরী শাস্তিও দেয়া যায়। নিবন্ধকার বলেন, এ ধরনের হত্যাকাণ্ডে সামাজিক কল্যাণের বিবেচনায় নির্ধারিত শাস্তির সাথে তাযিরী শাস্তিও দেয়া উচিত। কারণ এ প্রকারের হত্যাকাণ্ডে যে শাস্তি নির্ধারিত আছে এগুলো একটি বিশেষ প্রকৃতির, প্রচলিত ও প্রসিদ্ধ অর্থে নিরেট শাস্তি নয়। অপরদিকে ইচ্ছাসদৃশ হত্যাকাণ্ড এমন একটা অপরাধ যা শান্তিপূর্ণ স্থিতিশীল সমাজের জন্যে বিরাট বিপদস্বরূপ এবং সামাজিক জীবনের সীমারেখার প্রকাশ্য লংঘন। কেননা সামাজিক শৃঙ্খলা ও স্থিতিশলতা রক্ষা করাই সামাজিক জীবনের মূল উদ্দেশ্য । যদিও ইচ্ছাসদৃশ হত্যাকাণ্ডে কারো ক্ষতি করার কোন ইচ্ছা অপরাধীর থাকে না, তবুও তা অপরাধের ভয়াবহতাকে মোটেও হ্রাস করে না। তাছাড়া ইচ্ছাসদৃশ হত্যাকাণ্ডের হচ্দ এর সাথে যদি তা'যিরী শাস্তির ব্যবস্থা না রাখা হয় তাহলে লোকজন এ ধরনের অপরাধ সংঘটনে বেপরোয়া হয়ে ওঠবে। বিশেষত, যারা বিত্রশালী, যাদের পক্ষে ক্ষতিগ্রস্তদের টাকা-পয়সা ও কাফফারা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার ক্ষমতা থাকবে, তারা এ ধরনের অপরাধকে মামুলী ঘটনা মনে করে তা থেকে দূরে থাকার কোন চেষ্টাই করবে না। ৩. যোরা ইচ্ছাসদৃশ হত্যাকাণ্ডে হদ্দ এর পরিবর্তে কাফফারা ও দিয়্যাতের শাস্তি প্রয়োগের পক্ষে) সেক্ষেত্রে কাফফারাও দিয়্যাতের সাথে যদি তা'যিরী শাস্তি কল্যাণজনক মনে হয়, তবে দিয়্যাত ক্ষমা হয়ে যাওয়ার ক্ষেত্রে তা'যিরী শাস্তি প্রয়োগের প্রয়োজনীয়তা আরো বেশি করে উপলব্ধি করা যায়। কারণ প্রশাসনের দিয়্যাত ক্ষমা করার অধিকার নেই, দিয়্যাত ক্ষমা করতে পারে নিহতের উত্তরাধিকারীগণ। আমরা যদি হদ্দ ও কিসাসের সাথে তা'যিরী শাস্তি দানের বিষয়টি নাকচ করে দেই, তবে যারা ইচ্ছাসদৃশ হত্যাকাণ্ডে কাফফারার পক্ষে নন, তাদের মতাবলম্বী এ প্রকৃতির অপরাধীরা সব ধরনের শাস্তি থেকে রেহাই পেয়ে যাবে। পক্ষান্তরে যারা শুধু কাফফারার শাস্তি প্রয়োগের পক্ষে তাদের মতে অপরাধী শুধু কাফফারা দিয়েই ছাড়া পেয়ে যাবে। উল্লেখিত উভয় অবস্থা অপরাধ নিয়ন্ত্রণে উপযোগী নয়। 8. ফকীহদের এক দল হত্যার চেয়ে নিম্ন পর্যায়ের অপরাধ, যেমন কোন অংগচ্ছেদ, শিজাজ (মন্ত কের আঘাত) ও জখম ইত্যাদির ক্ষেত্রেও কিসাসের পাশাপাশি তাষিরী শাস্তি প্রয়োগের পক্ষে। ৯৮ ইসলামী আইন ও বিচার ///.10907079091.00)

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।