ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

দুই. ইচ্ছাসদৃশ হত্যাকাণ্ডের অপরাধে তা'ষিরী শাস্তি হানাফী ফকীহদের সর্বসম্মত মূলনীতি হলো, হত্যার যেসব অবস্থায় কিসাস কার্যকরী হয় না, যেমন বড় কাঠ, পাথর কিংবা এ ধরনের ভারী জিনিসের দ্বারা কৃত হত্যা, এসব অপরাধ যদি একই অপরাধ দ্বারা একাধিকবার ঘটে তাহলে প্রশাসন তাকে মৃত্যুদণ্ডে দণ্তিত করতে পারে, যদি তাতে কোন সার্ষিক কল্যাণ থাকে। যেমন কোন অপরাধী কাউকে শ্বাসরোধ করে, পানিতে ডুবিয়ে অথবা উঁচু জায়গা থেকে নীচে ফেলে হত্যা করার ঘটনা বারবার ঘটায়, তাহলে তা"বীরের আওতায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায়, যদি তাকে বিরত রাখার অন্য কোন পথ না থাকে। ইমাম আবু হানিফা র. এর মতে এ ধরনের হত্যাকাণ্ডে যদিও কিসাস ওয়াজিব হয় না কিন্তু এগুলোও হত্যাকাণ্ডের একটি ধরন। আর হত্যাকাণ্ড মৃত্যুদণ্ড বিধেয়। ইচ্ছাসদৃশ হত্যাকাণ্ডের কোন কোন অবস্থায় এবং কিছু শর্তের ভিত্তিতে মৃত্যুদণ্ড কার্যকরী করা যায়, যেহেতু এই অপরাধে মৃত্যুদণ্ড ছাড়া অপর সব ধরনের শাস্তি অবশ্যই প্রযোজ্য। কেননা এক্ষেত্রে অপরাধীকে মৃত্যুদণ্ড দেয়ার উদ্দেশ্য হলো, তার অনিষ্ট থেকে মানুষকে নিরাপত্তা দেয়া। মৃত্যুদণ্ ছাড়া যদি অন্য কোন উপায়ে এই উদ্দেশ্য অর্জিত হয় তাহলে তাষিরী শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড ব্যতীত অন্য কোন শাস্তি প্রয়োগের বিষয়টি বিবেচনায় আনতে হবে" ইচ্ছাসদৃশ হত্যাকাগ্ডের যদি পুনরাবৃত্তি না ঘটে অপরাধী যদি ইচ্ছাসদৃশ হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটায়, প্রথম সে এমন একটি হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে, তাহলেও তাকে তা'যিরী শাস্তি দেয়া হবে কি-না? 'কাশশাফুল কিনা' গ্রন্থের রচয়িতা “আল- মাবদা গ্রন্থ থেকে উদ্ধৃত করেছেন যে, ইচ্ছাসদৃশ হত্যাকাণ্ডেও তাষিরী শাস্তি ওয়াজিব । কেননা, এই অপরাধে যে বাধ্যতামূলক কাফফারা প্রযোজ্য হয় তা আল্লাহর হক হিসেবে বিবেচিত, যেমন ভুলকৃত হত্যাকাণ্ডে ধার্যকৃত কাফফারা আল্লাহ্‌র হক হিসেবে সাব্যস্ত । এই কাফফারা নিষিদ্ধ কর্ম সম্পাদনের অপরাধে প্রযোজ্য হয় না, বরং সেই জীবনের প্রতিদান হিসেবে অপরাধীর কাফফারা দিতে হয়, তার যে ভুলের কারণে একটি জীবনহানি ঘটেছে ॥৪ গ্রন্থকার বলেন, কয়েকটি কারণে এই বিবেচনা ঠিক হতে পারে- ১. ইচ্ছাসদৃশ হত্যাকাণ্ডও মানবজীবনের বিরুদ্ধে একটি অপরাধ । এই ক্ষেত্রে অপরাধীর কৃত কাজটির ফলে একটি হত্যাকাণ্ড ঘটে যায় তা ইচ্ছাকৃত। অতএব এটি একটি ভয়ংকর অপরাধ ভাতে কোন দ্বিমত নেই। এটিও ইচ্ছাকৃত অপরাধ সদৃশ্যই। কারণ ইচ্ছাসদৃশ অপরাধেও ব্যক্তির জীবন ক্ষতিথস্ত হয় এবং ইসলামী সমাজের অধিকার খর্ব হয়। ইচ্ছাসদৃশ হত্যাকাণ্ে ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষয়ক্ষতির প্রতিদান উচ্চমূল্য দিয়্যাতের মাধ্যমে করা হয় কিন্তু এই প্রতিদান সরকার ৰা সমাজ পায় না, পেয়ে থাকে নিহতের উত্তরাধিকারীরা । বন্তত সাধারণ ও প্রসিদ্ধ অর্থে এটিকে নিরেট শাস্তি বলা যায় না। যদিও দিয়্যাত আদায় করার পর হত্যাকারীর প্রতি নিহতের উত্তরাধিকারীদের ক্ষোভ ও বিদ্বেষ কমে যায়, পক্ষান্তরে অপরাধীও বিরাট সম্পদের ক্ষতির চাপে পিষ্ট হয়, তাতে এক ইসলামী আইন ও বিচার ৯৭ ///.109070790751.00

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।