এখানে হত্যাকাণ্ডকে ব্যভিচারের সাথে তুলনা করা হয়েছে। কোন বিবাহিত কিংবা বিবাহিতা যদি যেনা করে তবে তার শাস্তি হলো, পরস্তরাঘাতে মৃত্যুদণ্ড। আর যদি বিবাহিত না হয় তবে মৃত্যুদণ্ড রহিত হয়ে যায়। এক্ষেত্রে হত্যাকারীকে যদি কোন কারণে মৃত্যুদণ্ড দেয়া না যায় তবে তার ওপর অন্তত অবিবাহিতের শাস্তি কার্যকর হবে। এমতাবলম্বীগণ তাদের মতের পক্ষে রসূল স.-এর একটি হাদীসও উদ্ধৃত করেন। 'একবার রসূলুল্লাহ স.-এর কাছে এমন এক লোককে হাজির করা হলো, যে তার গোলামকে হত্যা করেছে। রসূল স. তাকে এক শত বেত্রাঘাত করলেন এবং এক বছরের নির্বাসন দণ্ড দিলেন। এবং গনীমতের সম্পদে অন্যান্য মুসলমানদের সাথে সেও যে অং অধিকারী হয়েছিল তার সেই অংশ রসূল স. বাতিল করে দেন, কিন্তু তার ওপর কিসাসের দণ্ড, কার্যকর করেননি। এই ঘটনাটি হযরত উমর রা.-এর বর্ণিত ঘটনা নয়। ফকীহ ইবনে হাযম বিভিন্ন দিক পর্যালোচনা করে কিসাস রহিত করার ব্যাপারটিকে সমালোচনা করেছেন। তিনি বলেন, যেনাকে হত্যার সাথে তুলনা করা এক প্রকার কিয়াস। হদ্দ ও কিসাসের ক্ষেত্রে কিয়াসের কোন কার্যকারিতা নেই; এখানে কিয়াস বাতিল। তর্কের খাতিরে কিয়াসকে কার্যকরী ধরে নিলেও এখানে কিসাস ও যেনার মধ্যে পার্থক্য পরিষ্কার । আল্লাহ তাআলা হত্যাকারী ও যেনাকারীকে ইহজাগতিক কোন ব্যাপারের সমতুল্য বলেননি, বরং আখেরাতের ব্যাপারে তাদেরকে একই ধরনের শাস্তির ইশিয়ারী দেয়া হয়েছে।২ ্ন্থকার ড. আবদুল আযীয আমের বলেন, আমার মত হলো, হত্যাকারীর কিসাস যদি ক্ষমা করে দেয়া হয় তাহলে তার অবস্থা ও পারিপার্শিকতা বিচার করে উপযুক্ত তা'যিরী শাস্তি দেয়া উচিত। মানবিক চাহিদাও তাই দাবি করে। অপরাধীদের সংশোধনের জন্যও তাদের শাস্তি দেয়া জরুরী। পক্ষান্তরে এর বিপরীত মত যদি মেনে নেয়া হয়, তাহলে কিসাস ক্ষমা করে দেয়ার পর অপরাধী সব ধরনের শাস্তি থেকেই রেহাই পেয়ে যায়। কারণ নিহতের উত্তরাধিকারীগণ অনেক ক্ষেত্রে দিয়্যাতও ক্ষমা করে দেয়। তখন অপরাধী সব ধরনের শাস্তি থেকেই খালাস পেয়ে যায়। অথচ সে গুরুতর একটা সামাজিক অপরাধ করেছে, আল্লাহ তাআলার কর্তৃক পবিত্র ঘোষিত নিরপরাধ মানুষকে হত্যা করেছে। কিসাস প্রয়োগের শর্তগুলোর মধ্যে যদি কোন শর্ত অপরাধীর মধ্যে বিদ্যমান না থাকে তবে অপরাধীকে বিনা বিচারে ছেড়ে না দিয়ে তা'যিরী শাস্তি দিতে হবে। যেমন, পিতা পুত্রকে হত্যা করেছে এ ক্ষেত্রে যারা পুত্র হস্তা পিতাকে কিসাসের শাস্তি স্বরূপ হত্যার বিপক্ষে, তারা বলেন, এমতাবস্থায় পিতার বিরুদ্ধে তা'যিরী শাস্তি কার্যকরী হবে। অনুরূপ হত্যার হুকুমদাতা এবং হত্যা বাস্তবায়নকারীর শাস্তির ক্ষেত্রে এবং কোন কারণে ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের ক্ষেত্রে যারা কিসাস কার্যকর করার বিপক্ষে তারাও উল্লেখিত অবস্থাগুলোতে তা'ষিরী শাস্তিদানের পক্ষে । মোটকথা, যেসব অবস্থায় কোন কারণে অপরাধীর ওপর কিসাস কার্যকরী হয় না, সেসব ক্ষেত্রে তা'যিরী শাস্তি দেয়া যেতে পারে। কারণ অপরাধী যে অপরাধ কর্ম করেছে, তা সর্বাবস্থায় হারাম। যেহেতু এই পরিস্থিতিতে নির্দিষ্ট শাস্তি দেয়ার অবকাশ নেই সেহেতু তা"ষিরী শাস্তি প্রয়োগ করা জরুরী ।৩ ৯৬ ইসলামী আইন ও বিচার //4.10907079091.001
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।