হয়। কিন্তু নিহতের উত্তরাধিকারীগণ যদি কিসাস ক্ষমা করে দেয় অথবা অন্য কোন কারণে কিসাস রহিত হয়ে যায়, সেক্ষেত্রে দিয়্যাত (অর্থদণ্ড) ধার্য হয়। বস্তুত নিহতের উত্তরাধিকারীগণ যদি দিয়্যাতও ক্ষমা করে দেয় তবে এমতাবস্থায় সমাজ কি অপরাধীকে শাস্তি দিতে পারে, যাতে চিহ্নিত এক অপরাধী গুরুতর অপরাধের শাস্তি থেকে রেহাই পেয়ে না যায়? হত্যাকারীর কিসাস যদি নিহতের বৈধ উত্তরাধিকারীগণ ক্ষমা করে দেয় এমতাবস্থায় অপরাধীকে কোন তা'যিরী শাস্তি দেয়া হবে কি-না এ ব্যাপারে ফকীহগণের মতভিন্নতা রয়েছে। ইমাম মালিক র. ও ইমাম লাইছ র. বলেন, ইচ্ছাকৃত হত্যাকারীর কিসাস যদি ক্ষমা করে দেয়া হয় তবে তাকে একশত বেত্রাঘাত করা হবে এবং এক বছরের কারাদণ্ড দেয়া হবে। মদীনাবাসী ফকীহগণ এমতের পক্ষে । হযরত উমর রা. থেকেও এমন অভিমতই সংকলিত হয়েছে। ইমাম আবু হানীফা র., ইমাম শাফিয়ী র., ইমাম আহমদ ইবনে হাম্বল র., ইমাম ইসহাক র. ও ইমাম আবু ছাওর র. বলেন, যদি নর হত্যার অপরাধে অপরাধী সাব্যস্ত ব্যক্তির কিসাস ক্ষমা করে দেয়া হয়, অথচ সে পেশাদার অপরাধী, তাহলে সমকালীন শাসক নিজ ক্ষমতা বলে তাকে উপযুক্ত যে কোন তাঁযিরী দণ্ডে দণ্ডিত করতে পারেন।১ ইমাম ইবনে হাযম র. বলেন, উত্তরাধিকারীগণ হত্যাকারীকে ক্ষমা করে দেয়ার পর আর তাকে কোন ধরনের শাস্তি দেয়া জায়েয নয়। “ক্ষমা ঘোষণার পর অপরাধীর আর কোন শাস্তি নেই', যারা এই মত পোষণ করেন, তাদের মধ্যে ইমাম আবু হানীফা র. ইমাম শাফিয়ী র. ইমাম আহমদ ইবনে হাম্বল র. এবং আৰু সুলাইমান ও তার সঙ্গীবৃন্দ রয়েছেন। ইমাম ইসহাক, ইবনে রাহওয়ায়হ্ এবং আহলে হাদীসগণও একই মত পোষণ করেন। ইবনে আব্বাস রা. সূত্রে বর্ণিত হাদীস এমত পোষণকারীদের দলিল। হাদীসটি হলো, “বনী ইসরাঈলের মধ্যে কিসাস বলবৎ ছিল, কিন্তু রক্ত ঝরানোর কোন শান্তি ছিল না। ইসলামের আগমনের পর কুরআন কারীম ঘোষণা করেছে, 'হে ঈমানদারগণ! নিহতের ব্যাপারে তোমাদের জন্য কিসাসের বিধান দেয়া হয়েছে। স্বাধীন ব্যাক্তির বদলে স্বাধীন ব্যক্তি, ক্রীতদাসের বদলে ক্রীতদাস ও নারীর বদলে নারী । কিন্তু তার ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা প্রদর্শন করা হলে যথাযথ বিধির অনুসরণ করা এবং সততার সঙ্গে তার দেয় আদায় করা বিধেয়। এটা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ভার লাঘব ও অনুথহ। এরপরও যে সীমা লংঘন করে তার জন্য রয়েছে মর্মস্তদ শাস্তি। (সূরা বাকারা, আয়াত ১৮৭) ক্ষমার অর্থ হলো ইচ্ছাকৃত হত্যাকাণ্ডে কিসাসের পরিবর্তে দিয়্যাত গ্রহণে সম্মত হওয়া । এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রেয়াত এবং দয়া। এজন্য হত্যাকারীর কর্তব্য যথারীতি দিয়্যাত আদায় করা । এরপরও যদি কোন পক্ষ সীমা লংঘন করে তবে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে বলে আল্লাহ তাআলা হুশিয়ার করে দিয়েছেন। এক্ষেত্রে যেসব ফকীহ দিয়্যাতের সাথে তা'যিরী শাস্তি প্রদানের পক্ষে, তারা নিয়োক্ত আয়াত প্রমাণ হিসেবে পেশ করেন, “আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন, যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করো না এবং ব্যভিচার করো না, যে এগুলো করে সে শাস্তি ভোগ করবে।' (সূরা আল-ফুরকান, আয়াত ৬৮) ইসলামী আইন ও বিচার ৯৫ ///.10907079071.001)
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।