ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার অক্টোবর-ছিসেম্বর ২০০৭ বর্ষ ৩, সংখ্যা ১২, পৃষ্ঠা : ১৪-১০৬ ইসলামী দর্তবিধি ড. আবদুল আযীয আমের ॥বারো। নর হত্যার চেয়ে নিন পর্যায়ের অপরাধের শাস্তি অপরাধ সম্পর্কে আলোচনার শুরুতেই আমরা প্রমাণ করেছি যে, জনস্বার্থে ও অবস্থার প্রেক্ষিতে কোন কোন সময় হদ্দ ও কিসাসের শাস্তির সাথে তা'যিরী শাস্তিও দেয়া যায়। অবশ্য মৃত্যুদণ্ডের ক্ষেত্রে এ ধরনের তা'যিরী শাস্তি যোগ হওয়ার কোনই অবকাশ নেই। কারণ মৃত্যুদণ্ডাদেশ দেয়ার পর একই অপরাধীকে তাঁযিরী শাস্তি দেয়ার মধ্যে কোন উপকারিতা নেই, বরং মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত অপরাধীর ওপর এটি জুলুম হিসেবে বিবেচিত হবে। এ সম্পর্কে পূর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখানে তার পুনরাবৃত্তি নিষ্প্রয়োজন। নর হত্যার চেয়ে নিয় পর্যায়ের অপরাধে তাষিরী শাস্তির কি বিধান, এ নিয়ে এখন আমরা আলোচনা করবো। এসব অপরাধ ভুলবশত হোক আর ইচ্ছাকৃত হোক, তাতে যদি কোন কারণে হন্দ বা কিসাস কার্যকরী না হয় তবে কি ধরনের তাষিরী শাস্তি কার্যকর হবে? এ প্রসঙ্গে আলোচনার শুরুতেই আমরা নজর দেবো, ইচ্ছাকৃত যেসব অপরাধে কিসাস কার্যকর হয় না সেগুলোর দিকে। যেমন নর হত্যা অথবা এর চেয়ে নিয় পর্যায়ের ইচ্ছাকৃত অপরাধ কিংবা ইচ্ছাকৃত অপরাধের সাথে সাদৃশ্যপূর্ণ অপরাধ। এরপর নর হত্যা ও হত্যার চেয়ে নিন পর্যায়ের সেইসব অপরাধ প্রসঙ্গে আলোচনা করা হবে যেগুলো ভুলক্রমে সংঘটিত হয়। এসব অপরাধে তা'যিরী শাস্তি প্রয়োগ জায়েয বা নাজায়েয এ প্রসঙ্গে আলোচনা করা হবে। সবশেষে এসব অপরাধের শাস্তি সম্পর্কে আলোচনা করা হবে মানব দেহে যেসব অপরাধের কোন চিহ্ন অবশিষ্ট থাকে না। এক. ইচ্ছাকৃত যে নর হত্যায় কিসাস কার্যকর হয় না ইতোপূর্বে আমরা উল্লেখ করেছি, ইচ্ছাকৃত নর হত্যায় যদিও ক্ষয়ক্ষতি শুধু নিহত ব্যক্তিরই হয়ে থাকে কিন্তু এই অপরাধ গোটা সমাজ ব্যবস্থারই ক্ষতিসাধন করে। ইসলামী শরীয়ত ইচ্ছাকৃত নর হত্যায় কিসাসের বিধান রেখেছে এবং নিহত ব্যক্তির উত্তরাধিকারীদের কিসাস (সম-প্রতিশোধ) কার্যকরী করার ক্ষমতা প্রদান করেছে, যাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তির যে ক্ষয়ক্ষতি হয়েছে এর প্রতিকার ৯৪ ইসলামী আইন ও বিচার ///.109070790791.00)

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।