ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

লেখায় ও বক্তৃতায় মুসলমানদেরকে তা পরিহার করার আহ্বান জানিয়েছেন। আয়াতুল্লাহ আহ্বানের পর থেকে ইরানের মুসলমানরা টাই পরা ত্যাগ করেছেন। তাদের মতো আমাদেরও টাই পরিধান ত্যাগ করা কর্তব্য । কারণ অন্য জাতির ধর্মীয় প্রতীক ব্যবহার মুসলমানদের জন্য বৈধ নয়। উপসংহার : আলোচ্য প্রবন্ধ হতে এ কথা পরিষ্কার যে, ইসলাম পোশাক পরিচ্ছদের ব্যাপারে যেমনি উদারতার পরিচয় দিয়েছে, তেমনি কিছু মূলনীতিও নির্ধারণ করে দিয়েছে যা সভ্যতা, শালীনতা রক্ষায় একান্ত প্রয়োজন। ইসলামের সেই মূলনীতিগুলো পালন করে নারী-পুরুষের জন্য যে কোন পোশাকই পরিধান করা অনুমোদনযোগ্য। পোশাক প্রশ্নে এই হলো ইসলামের ব্যাপকতর গ্রহণযোগ্য নীতি। তথাপি এত বৈচিত্রের মধ্যেও পোশাকে এক্য থাকবে কেবল আল্লাহ তার রসূল স. এর দিকনির্দেশনা পালনে এবং পোশাকের ব্যাপারে শরীয়ত প্রদত্ত শর্তাদি মেনে চলার মধ্যেই। এ পর্যায়ে পোশাক সংক্রান্ত কতিপয় সুপারিশ তুলে ধরছি। (মহিলাদের হিযাব স্বতন্ত্র আলোচনার দাবি রাখে বিধায় এ আলোচনায় তা উল্লেখ করা হলো না) ১. পোশাক প্রশ্নে আমাদের দেশে বঙ্পাহীনতা ও কঠোরতা দু'ধরনের মানসিকতাই লক্ষ্য করা যায়। উভয়টিই ইসলামের সঠিক আদর্শ লালনের ক্ষেত্রে ক্ষতিকর। তাই পোশাক বিষয়ে ইসলামের প্রকৃত অবস্থান তুলে ধরার জন্য সভা, সেমিনার ও লেখনীর মাধ্যমে গণসচেনতা সৃষ্ট আবশ্যক। ২. ইসলামে নিষিদ্ধ পোশাক ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্যই অকল্যাণকর। তাই একটি মুসলিম দেশ হিসাবে বাংলাদেশ সরকার এগুলো রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে পারে। ৩. আমাদের তরুণ-তরীদেরকে জশালীন, টেডি ও শর্ট কার্ট পোশাক ব্যবহারে প্ররোচিত করার জন্য ফ্যাশন হাউজগুলোই বেশি দায়ী। তাই উদ্ভট ও অশালীন ডিজাইন তৈরি রোধে স্পঙ্গরশীপ আরোপ করা জরুরি। ৪. বাংলাদেশে সাধারণ জনগণের জন্য নির্দিষ্ট কোন পোশাক আইন নেই। তাই বিশেষ করে তরুণ-তরুণীদের লাগামহীনতা রোধে একটি জাতীয় ড্রেস কোড থাকা উচিত। ৫. সর্বোপরি এসব ক্ষেত্রে গণমাধ্যমকেও ব্যবহার করা যেতে পারে। ১. জাওয়াদ আলী, আল মুফাচ্ছাল ফী তারিখিল জারব কাবলাল ইসলাম, (লেবানন : দারুল ইলম, ১৯৭১ইং), খও ৮, ,১৯৮। ২ লাস (ঢোকা : এশিয়াটিক সোসাইটি, ২০০৫ইং), খণ্ড ৪, পৃ. ৪৬১। ৩. ড. রতন লাল চক্রবর্তী ও ড. এ.কে.এম. শাহনাওয়াজ, বাংলাদেশ ও প্রাচীন বিশ্বসভ্যতার ইতিহাস, (ঢাকা : জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ১৯৯৭১) পৃষ্ঠা : ৭৭। ৪... ড. মুহাম্মদ ফজলুর রহমান, আরবী-বাংলা ব্যবহারিক অভিধান, (ঢাকা : রিয়াদ প্রকাশনী, ২০০৩ইং) পৃ. ৩৭৫1 ৫. পুরুষের জন্য রলেশষী পোশাক দুটি কারণে হারাম করা হতে পারে। এক, এটিকে পুরুষের কঠিন শ্রম ও সংগ্বাধী জীবন যাপনের পরিপন্থী গণ্য করা হয়েছে। দুই. ইসলামের সর্বজনীন সাম্যের দৃষ্টিতে পোশাকের সে মানকে পছন্দ করা হয়েছে, যা একজন সাধারণ মানুষের জন্যও সহজলভ্য । তাছাড়া আধুনিক বিজ্ঞানেও পুরুষের জন্য রেশমী কাপড় ব্যবহার ক্ষতিকর প্রমাণিত হয়েছে। ৬. তিরমিযি, আবু ঈসা মুহাম্মদ, আল জামি, (দেওবন্দ : মাতবাআ আসাহ আল মাতাবি, তা.বি) হণ ১, পৃ. ৩০২। ইসলামী আইন ও বিচার ৯১ ///.10907079091.001

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।