ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

জড়ানো ছিল। অতপর তিনি বললেন, “এটা রসূলুল্লাহর জুব্বা, যা হযরত আয়েশা রা. এর কাছে ছিল। তার ইন্তিকালের পর আমি তা লাভ করি। রসূলুল্লাহ স. এটা পরিধান করতেন। এখন আমরা এটা ধুয়ে তার পানি ঘ্বারা রোগীদের আরোগ্য কামনা করি।৪১ ৩. লুঙ্গি : এর আরবী প্রতিশব্দ ইযার। শরীরের নিম্নাংশ ঢাকার জন্য এটি একটি খোলামেলা পোশাক। রসূলুল্লাহ স. সাধারণত ইযার পরতেন। হযরত আৰু বুরায়দা রা. বলেন, “একবার হযরত আয়েশা রা. একটি তালিযুক্ত চাদর ও একটি মোটা কাপড়ের ইযার আমাদেরকে দেখিয়ে বললেন, নবী করীম স. এ দু'টি কাপড় পরিহিত অবস্থায় ইনতিকাল করেন।৯২ রসূলুল্লাহ স. ইযার পায়ের গোছার উপরিভাগ পর্যন্ত ওপরে উঠিয়ে পরতেন। ৪. পায়জামা : পায়জামা একটি আদর্শ পোশাক। এটা সতরের জন্য বেশি উপযোগী । রসূলুল্লাহ স. পায়জামা কিনেছেন, কিন্ত পরেছেন কিনা এ ব্যাপারে কোন বর্ণনা পাওয়া যায় না। তিনি সাধারণত ইযার পরতেন, তবে পায়জামা পছন্দ করতেন। রসূলুল্লাহ স. বলেছেন, 'হে লোকেরা: তোমরা পায়জামা তৈরি করে নাও। কেননা এটা সতরের জন্য অধিকতর উপযোগী ।'৪৩ ৫. ফুল প্যান্ট : পায়জামা ও প্যান্ট প্রায় সমজাতীয় পোশাক । তবে উভয়ের কাপড় ও সেলাইয়ের ধরনে কিছু পার্থক্য রয়েছে। সাধারণত প্যান্ট এমনভাবে সেলাই করা হয়, যাতে টাখনুর গিরা ঢেকে যায়, তদুপরি অনেক প্যান্ট এমন আটসীটভাবে সেলাই করা হয়, যেগুলো পরে স্বাভাবিকভাবে হাজত পূরণ করা যায় না, নামায আদায় করতেও কষ্ট হয়। এ কারণে উল্লেখিত প্যান্ট পরা জায়েয নয়। তবে প্যান্ট যদি টিলেঢালা হয়, যাতে পায়ের গোছা ঢেকে না যায় এবং তা পরে সহজেই হাজত পূরণ করা যায়, পবিত্রতা রক্ষা ও স্বাভাবিকভাবে নামাষ আদায় করা যায়, তাহলে এ ধরনের প্যান্ট পরা যেতে পারে। শার্ট প্যান্ট, কোর্ট ও টাই সম্পর্কে একটি সাংস্কৃতিক সূক্ষ্ম বিষয় লক্ষমীয়। যে পাশ্চাত্য সভ্যতার নিগড়ে আজ মুসলমানরা নিল্পেষিত হচ্ছে। যে সভ্যতায় প্রভাবিত হয়ে মুসলমানরা দিন দিন পৎভ্ষ্ট হচ্ছে, উক্ত পোশাক সে সভ্যতাই প্রবর্তন করেছে। পাশ্চাত্য এটা প্রকাশ্যে স্বীকার না করলেও মনে মনে আনন্দিত যে, গোটা পৃথিবীকে তারা পোশাক বিকৃতিভে গ্রাস করতে সক্ষম হয়েছে। তাই সারা পৃথিবীর বিশেষজ্ঞ আলেমগণ মুসলিম উম্মাহর জন্য কখনো এ পোশাক পরিধান পছন্দ করেননি। ইসলামী সভ্যতা-সংস্কৃতির বাহক বা তার সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাকই তারা মুসলিম উম্মাহর জন্য বাঞ্ছনীয় মনে করেন। আর নেকটাই সম্পর্কে কথা হলো, অভিজাত বৃস্টানদের জন্য তাদের ধর্মগুরুরা (পান্রীগণ) কুশ চিহ্বের বিকল্প হিসাবে টাই ত্ুশ প্রবর্তন করেন। বৃস্টানদের ধর্মীয় আইনে প্রত্যেক খৃস্টানের জন্য ক্রুশ চিহ্ ধারণ বাধ্যতামূলক । ওআইসি'র- ফিকহ বিভাগ সর্বসম্মতভাবে মুসলমানদের জন্যে নেকটাই ব্যবহার পরিহার করার জন্য বলেছে এবং আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রসের পরিবর্তে মুসলিম দেশসমূহে রেডক্রিসেন্ট প্রবর্তন করেছে। তাই বিশ শতকের দু'জন বিশ্ববিখ্যাত আলেম মাওলানা সায়্যিদ আবুল আলা মওদূদী র. ও আয়াতুল্লাহ খোমেনী র. টাইকে খৃস্টানদের ক্রুশচিহ্বের বিকল্ট প্রতীক বিধায় তাদের ৯০ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।