ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

মাপের পার্াবী এ অঞ্চলের এঁতিহ্যবাহী পোশাক হিসেবে পরিচিত। এটি এতদ্দেশীয় পরহেযগার আলিম ও পীর সাহেবানের পছন্দনীয় পোশাক। তাই একে “লিবাসুল উলামা' বলা যেতে পারে। সুতরাং বুঝা গেল কুরআন ও সুন্নাহর দেয়া সীমারেখা অনুসরণ করে স্থান, কাল ও আবহাওয়ার প্রেক্ষিতে যে পোশাকই পরা হবে তা ইসলাম অনুমোদিত পোশাকের অন্তরভূ্ত। ৰ. প্রচলিত কতিপয় পোশাকের পর্যালোচনা ১. পাঞ্জাবী, শার্ট, কোর্ট, শেরওয়ানী : শরীরের উর্ধভাগ ঢাকার জন্য যেসব জামা পরা হয় আরবীতে তার সবগুলোকে সাধারণভাবে কামিজ বলা হয়। তার কাটিং বা ধরন যাই হোক না কেন। এ হিসাবে আমাদের মাঝে প্রচলিত পাঞ্জাবী, কল্মিদার জামা, শার্ট, কোর্ট, শেরওয়ানী ইত্যাদি উর্ধাঙ্গের পোশাক কামিজের অন্তর্গত। রসূলুরাহ স. কামিজ খুব পছন্দ করতেন। হয়রত উম্মে সালামা রা. বলেন, 'রসূলুল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ও পছন্দনীয় পোশাক ছিল কামিজ ।'৩৭ তবে রসূলুল্লাহ স.- এর পরিহিত কামিজের কাটিং সম্পর্কে পরিষ্কার কোন বক্তব্য হাদীসে নেই। হাদীস থেকে এতটুকু জানা যায়, তিনি প্রায় এক খণ্ড বস্ত্র লুঙ্গি হিসাবে এবং এক খণ্ড চাদর হিসাবে পরতেন। তার কামিজের দৈর্ঘ্য সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, “রসূলুল্লাহ স. স্বল্প দৈর্ঘ্য জামা পরতেন, যার হাতাঘয় সংকীর্ণ হতো ।৩৮ অন্য একটি বর্ণনায় রয়েছে, “রসূলুল্লাহ স. এর কামিজ সাধারণত সৃতী কাপড়ের ছিল। তার ঝুঁল খুব কম হতো ও আন্তিন চুরিদার হতো ।'৩৯ আরবীয় পোশাক সম্পর্কে একটি বিষয় মনে রাখতে হবে যে, তদানীস্তন আরব সমাজে একটি কাপড় দিয়েই পুরো শরীর ঢাকার রীতি ছিল। অধিকাংশ আরব পায়জামা বা লুঙ্গির পরিবর্তে খাটো পাজামা (হাটু পর্যন্ত লম্বা) পরতো। এ কারণে তাদের কামিজ শরীরের ওপর থেকে নীচ পর্যন্ত লম্বা ছিল। আরবদের মাঝে এ অভ্যাস এখমও লক্ষ্য করা যায়। কিন্ত লুঙ্গি বা পায়জামা পরা সত্বেও হাটুর নিচ পর্যস্ত কোর্তাও ওপর থেকে ঝুলে পরতে হবে এবং এরূপ কোতার পরা সুন্নত এ কথা কুরআন-হাদীস সমর্থিত নয়। 'তদুপরি আরবদের রেওয়াজ থেকেও তা প্রমাণিত হয় না। অনন্তর গরম আবহাওয়া থেকে দেহকে রক্ষার জন্যও আরবরা লম্বা জামা পরতো, যেমন শীত প্রধান দেশের জনগোষ্ঠী সমস্ত দেহ আবৃতকারী মোটা ও লম্বা পোশাক পরে। সুতরাং নিয়াংশে পায়জামা বা লুঙ্গি জাতীয় কিছু পরার পর কামিজ হিসেবে পাঞ্জাবীর সাথে সাথে স্বল্প দৈর্ঘ্য শার্ট, কের্টি, শেরওয়ানী ইত্যাদি পরা অবৈধ নয়। রসূলুল্লাহ স.ও ইজার বা লুঙ্গির সাথে স্বল্প দৈর্ঘ কামিজ পরেছেন। ২. জুব্বা : জুব্বা খুব বেশি টিলেঢালা এক জাতীয় পোশাক। রসূলুল্লাহ স. বিশেষ করে জুমাবার ও দুই ঈদের দিন জুববা পরতেন। হযরত জাবির রা. বলেন, “রসূলুল্লাহ স. এর একটি জুব্বা ছিল, ধা তিনি দুই ঈদে ও জুমাবারে পরতেন ।'৪০ হযরত আসমা বিনতে আবী বকর রা. হতে বর্ণিত, 'একবার তিনি সৃচীকর্ম খচিত এমন একটি জুব্বা বের করলেন, যা রেশম দ্বারা নকশী করা ছিল এবং তার গলা ও বুকের পর্রিগুলো রেশম দ্বারা ইসলামী আইন ও বিচার ৮৯ ///.109070790791.001)

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।