২. আখিরাতে পূর্ববর্তী উম্মতের কার্ধাবলীর বিষয়ে মুসলমানদের সাক্ষ্য প্রদান সম্পর্কেও "শাহাদাহ' শব্দটি ব্যবহৃত হয়েছে। কুরআনের ভাষায় বলা হয়েছে : 'এবং এভাবেই আমি তোমাদেরকে এক মধ্যপন্থী জাতিরূপে প্রতিষ্ঠিত করেছি, যাতে তোমরা মানবজাতির জন্য সাক্ষী এবং রসূল তোমাদের জন্য সাক্ষী হবে।'৩ ূ তবে এ নিবন্ধে প্রধানত আদালতের বিচারিক বিষয়ে যে সাক্ষ্যের প্রয়োজন হয় তাই আমাদের প্রতিপাদ্য বিষয়। পারিভাষিক অর্থ “অধিকার প্রতিষ্ঠার জন্য 'সাক্ষ্য' শব্দঘযোগে আদালতে যধার্থ সংবাদ পরিবেশন করাকে “সাক্ষ্য' বলে।'৪ তুরস্কের উসমানী খিলাফতের প্রায় শেষ পর্যায়ে সরকারি উদ্যোগে ইসলামী আইনের যে সংকলন প্রণয়ন করা হয় তাতে (ধারা ১৬৮৪) সাক্ষ্যের নিয়োক্ত সংগা প্রদান করা হয়েছে : “বিচারক কিংবা বিচারক পর্যায়ের কারো সামনে এবং বাদী ও বিবাদীর উপস্থিতিতে অথবা তাদের কোন পক্ষের উপস্থিতিতে তাদের একের নিকট অপরের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠা বা কোন অপরাধ প্রমাণের উদ্দেশ্যে “আমি সাক্ষ্য দিচ্ছি' শব্দযোগে সংবাদ প্রদান করাকে 'সাক্ষ্য' বলে'।৫ কাওয়াইদুল ফিকহ গ্রন্থে “সাক্ষ্য'-এর সংগায় বলা হয়েছে, বিচারকের মজলিসে 'শাহাদাহ' শব্দ প্রয়োগের মাধ্যমে চাক্ষুষ বিষয়ে অন্যের দাবির অনুকূলে কারো বিপক্ষে সঠিক সংবাদ প্রদান করাকে “সাক্ষ্য' (শাহাদাহ) বলে সুতরাং এ কথা নিশ্চিতভাবে বলা যায় যে, বিচার ব্যবস্থায় সাক্ষ্য ও সাক্ষ্যদানের ব্যাপক গুরুত্ব রয়েছে। *সাক্ষ্য'-এর প্রয়োজনীয়তা অজানাকে জানার প্রচেষ্টা দুর্নিবার। তবে অজানাকে জানার এবং অনুসন্ধান করে তা খুঁজে বের করার চেষ্টায় মানুষের সফলতা অনস্বীকার্য । বিজ্ঞান ও দর্শনে যে শাস্ত্র এই উপকারী পথও পদ্ধতির সন্ধান দেয় তাকে যুক্তিবিদ্যা বলে। আর বিচারকার্ষে সত্যান্বেষায় পথ নির্দেশ করে “সাক্ষ্য । যুক্তিবিদ্যা যেমন সত্য অন্বেষণের সঠিক পথ প্রদর্শনের চেষ্টা করে তেমনি “সাক্ষ্য' বিচারের সময় কতদূর বিবেচনার এলাকা সম্প্রসারিত করতে হবে এবং কোন এলাকা বর্জন করতে হবে তা নির্দেশ দিয়ে সত্য উদঘাটনে সহায়তা করে। যুক্তিবিদ্যা মানসিক শৃঙ্খলানুবর্তিতা শিক্ষা দেয় এবং যুক্তি বিন্যাস শক্তিকে প্রয়োজনীয় সীমায় দ্বন্ঘ করে তা শাণিত ও উন্নত করে। ঠিক একইভাবে “সাক্ষ্য' বিচারের সময় কোন কোন শ্রেণীর লোকের সাক্ষ্য-প্রমাণ গ্রহণযোগ্য তা নির্দেশ করে এবং গ্রহণযোগ্য বিষয় কিভাবে প্রমাণ করতে হবে তার নির্দেশনা প্রদান করে এবং প্রমাণ কিভাবে আদালতে উপস্থাপন করতে হবে তার নির্দেশ প্রদান করে বিচার ব্যবস্থাকে সুশৃঙ্খল করে। বিচার কার্ষের উদ্দেশ্য সত্য প্রতিষ্ঠা হলেও সত্যের অন্বেষণ এখানে ব্যাপক পরিধির মধ্যে বিস্তৃত নয়। বিচারকার্ষের সময় যে প্রশ্ন উিত হয় সেই প্রশ্নের উত্তর দেয়ার জন্য নেহায়েত যে পর্যন্ত দৃষ্টি প্রসারিত করা জরুরি, বিচারের সময় তার সীমা অতিক্রম করা নিষেধ। কেননা যারা বিচার করেন ৮ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।