নবী করীম স. বলেছেন, 'তোমরা খাও, পান কর, পোশাক পর এবং দান-খয়রাত কর। (তবে শর্ত হলো) এতে অপচয় ও অহংকার করা যাবে না। হযরত আব্বাস রা. বলেছেন, 'তুমি যা ইচ্ছা খেতে পার, যা ইচ্ছা পরিধান করতে পারো, যতক্ষণ দুটো জিনিস থেকে তুমি মুক্ত থাকবে : বেহুদা খরচ ও গর্ব অহংকার প্রকাশক বন্ত্ী।'৩৪ সৃতরাং বুঝা গেল, এ দু'টি বিকার হতে মুক্ত যে কোন পোশাকই হাদীস মুতাবিক পোশাক এবং তা পরা সম্পূর্ণ জায়েয । আকার, ধরন, কাটিং ও লম্বা-খাটোর ব্যাপারে হাদীস থেকে বিশেষ কোন কাঠামো অনুসরণের নির্দেশ পাওয়া যায় না। উল্লেখ্য, কোন নির্দিষ্ট কাটিং বা ধরনের পোশাক সারা বিশ্বের সকল মানুষের জন্য উপযোগী হতে পারে না। পোশাক এমন এক জিনিস, যা সভ্যতার উন্নতি ও বিকাশের সাথে সাথে পরিবর্তন হতে থাকে। তদুপরি বিভিন্ন অঞ্চলের আবহাওয়া ও পরিবেশের সাথেও এর সুনিবিড় সম্পর্ক রয়েছে। গরম ও শীতপ্রধান এলাকার পোশাক এক রকম হতে পারে না। তেমনি পেশীর বিভিন্নতার দরুন ও পোশাকের ধরন ভিন্ন হতে বাধ্য । ইসলাম যেহেতু সমগ্র মানব জাতির জীবনাদর্শ, তাই এতে সকলকে একই কাটিং ও ডিজাইনের পোশাক পরতে বাধ্য করা হয়নি। তবে এতে পোশাকের উদ্দেশ্য ও কিছু সীমারেখা নির্ধারণ করে দেয়া হয়েছে, যেগুলো প্রত্যেক যুগে সবার জন্য মেনে চলা সম্ভব । জ. সুনূতী পোশাক বলতে যা বুঝায় আমাদের আলোচনা থেকে একথা প্রমাণিত হয়েছে যে, কুরআন ও সুন্নাহ পোশাকের কোন ডিজাইনকে নির্ধারণ করে দেয়নি। রসূলুল্লাহ স. বিভিন্ন ডিজাইনের পোশাক পরেছেন। তিনি তার উম্মতকে সুন্নতী পোশাক নামে বিশেষ ধরনের কোন পোশাক পরতে নির্দেশ দেননি। বরং পোশাকের ব্যবহার ও উদ্দেশ্য সম্পর্কে মৌলিক কিছু সীমারেখা ঠিক করে দিয়েছেন। এই সীমারেখা লঙ্ঘিত হয় না এমন যে কোন ডিজাইন, কাটিং ও পরিমাপের পোশাকই পরা হবে তা সুন্নত অনুমোদিত পোশাক 1৩৫ সুন্নত ও বিদআত আমাদের দেশে বর্তমানে সুনুতী পোশাক বলে এক ধরনের বিশেষ কাটিং ও পরিমাপের কল্পিদার কোত্তাঁ পরিধান করা হয়।-এটিকে একমাত্র সুন্নতী পোশাক হিসাবে প্রচার করা হয়। আর সুন্নতী পোশাক যে না পরবে সে ফাসিক বলে বিবেচিত হবে এবং তার পিছনে নামায পড়া জায়েয হবে না। এ.ধারণার কারণে সমাজের এক বিশেষ শ্রেণীর লোক- এ ধরনের লম্বা পাঞ্জাবী পরাকেই সুন্নত মনে করেন। শুধু নিজেরাই তা পরিধান করেন না, তাদের অনুসারীদেরও অনুরূপ কাটিং ও লম্বা মাপের কল্লিদার পাণ্রাবী পরিধান করতে বাধ্য করেন। আসল. কথা হলো, বিশেষ কাটিং এর পাণ্তাবীকে একমাত্র সুন্নতী পোশাক বলার বিষয়টি কুরআন ও হাদীস ছারা প্রমাণিত নয়। বিভিন্ন ৮৮ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।