পাগড়ী এবং মহিলারা ইযার, সেলোয়ার, কামিজ, জিলবাব, ওড়না প্রভৃতি পরিধান করতো। তাছাড়া পুরুষদের মধ্যে ইয়ামনী চাদর ও পশমী জব্বার প্রচলন ছিল। রসূলুল্লাহ স. ইযার পরতেন, একজোড়া চাদন্ব পরতেন, জামা পরতেন, মাথায় টুপি ও পাগড়ী পরতেন। এ কাপড়গুলোর অধিকাংশই ছিল মামুলী ধরনের ও সুতীর। তবে কোন কোন সময় বিদেশী দামী জুব্বাও পরেছেন। এর কোনটির আঁচল রেশম জড়ানো ছিল, আবার কোনটি বিভিন্ন কারুকার্য খচিতও ছিল। কখনো ভিনি সুন্দর ইয়ামনী চাদরও পরেছেন, যা তৎকালীন সৌখিন আরবরাই পরতো। এ পর্যায়ে রসূলুল্লাহ স.-এর ব্যবহৃত পোশাকের বিবরণ সংক্রান্ত প্রামাণ্য কিছু হাদীস উদ্ৃত করা হলো। * হযরত উম্মে সালামা রা. বলেন, 'রসূলুল্লাহ স.-এর কাছে সবচেয়ে প্রিয় পোশাক ছিল কামিজ।'২৭ * হযরত আনাস বিন মালিক রা. বলেন, “রসূলুল্লাহ স. হিবারা (ইয়ামান দেশীয় বিভিন্ন বর্ণের ডোরাযুক্ত সৃতী একজোড়া চাদর) পরতে অধিক পছন্দ করতেন।'২৮ * আসমা বিনতে আবু বকর রা. হতে বর্ণিত। “একবার তিনি সৃঁচিকর্ম খচিত এমন একটি জুব্বা বের করলেন, যা রেশম দ্বারা নকশী করা ছিল এবং তার গলা ও বুকের পত্টিগুলো রেশম দ্বারা জড়ানো ছিল। অতপর তিনি বললেন, এটা রসূলুল্লাহ স.-এর জুব্বা, যা হযরত আয়েশা রা. এর কাছে ছিল। তার ইস্তিকালের পর আমি ভা লাভ করি। রসূলুল্লাহ স. তা পরিধান করতেন। এখন আমরা একে ধূয়ে তার পানি ঘ্বারা রোগমুক্তি কামনা করি ।'২১ * ইবনে আব্বাস রা. বলেন, “আমি রসূলুল্লাহ স. এর পরনে সৃন্দরতম হুল্লা (এক জোড়া চাদর) দেখেছি।'৩০ * আবু বুরদা রা. বলেন, একবার হযরত আয়েশা রা. একটি তালিযুক্ত চাদর ও একটি মোটা কাপড়ের ইযার আমাদেরকে দেখিয়ে বললেন, রসূলুল্লাহ স. এ দু'টি কাপড় পরিহিত অবস্থায় ইনতিকাল করেন।"৩১ * হযরত ইবনে আব্বাস রা. বলেন, রসূলুল্লাহ স.-এর তিনটি টুপি ছিল। একটি ছিল মিসরীয় সাদা টুপি, (এটিই তিনি সাধারণত পরতেন)। আরেকটি ছিল ভোরাকাটা ইয়ামনী চাদরের টুপি । অপরটি ছিল কান্টুপি, যা তিনি সফরে পরতেন ।'৩২ ছ, পোশাকের ডিজাইন ও কাটিং পরিবর্তনশীল পোশাকের ডিজাইন সম্পর্কে পবিত্র কুরজানে সরাসরি কোন নির্দেশ নেই। পোশাক সংক্রান্ত আয়াতগুলোর মূল কথা হলো, মানুষের পোশাক লজ্জাস্থান আবরণকারী, শোভাবর্ধনকারী এবং তাকওয়ার প্রতীক হতে বে। এ পর্যায়ে হাদীসের প্রতি লক্ষ্য করা যাক। বিশেষ করে বুখারী শরীফের কিতাবুল লিবাস'-এ উদ্ভৃত হাদীসগুলো ঘাচাই করলে দেখা যায়, সেখানেও পোশাকের ডিজাইন বা কাটিং সম্পর্কে কোন বাধ্যবাধকতা আরোপ করা হয়নি। শুধু একটি বিষয়ে জোর দেয়া হয়েছে, পোশাকের নামে অপচয় ও অহংকার বর্জন করতে হবে। ইসলামী আইন ও বিচার ৮৭ ///.10907079091.00)
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।