ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

হয়েছে। এর অর্থ পরিধেয় বস্ত্র, যা কোমরের নীচের অংশ ঢাকার জন্য পরা হয়। তা লুঙ্গি হতে পারে, পায়জামা হতে পারে, হতে পারে প্যান্ট, জামা, জুব্বা বা অন্য কিছু। এগুলো পায়ের গিরার নীচে ঝুলানো জায়েয নয়। ইবনে ওমর রা. হতে বর্ণিত, 'যে ব্যক্তি অহংকার বশত ইযার হেছড়িয়ে চলবে, তাকে মাটিতে ধসিয়ে দেয়া হবে। আর সে কিয়ামত পর্যন্ত যমীনের অভ্যন্তরে তলিয়ে যেতে থাকবে।'২৩ যদি কারো অনিচ্ছাবশত লুঙ্গি, পায়জামা, প্যান্ট ইত্যাদি নীচে ঝুলে যায় তা এ হুকুমের আওতায় পড়বে না। ইবনে ওমর রা. অন্য একটি হাদীসে বর্ণনা করেন, রসূলুল্লাহ স. বলেছেন, 'যে ব্যক্তি অহংকার বশত কাপড় ঝুলিয়ে দেয়, কিয়ামতের দিন আল্লাহতাআলা তার দিকে ফিরে তাকাবেন না। হযরত আৰু বকর রা. বললেন, ইয়া রসূলাল্লাহ! আমার অসাবধানতাবশত অনেক সময় ইযার ঝুলে যায়। রসূলুল্লাহ স. তাকে বললেন, তুমি তাদের মধ্যে নও যারা অহংকার করে কাপড় ঝুলিয়ে রাখে ।২৪ কেউ যদি গর্ব অহংকার কিংবা লোক দেখানোর উদ্দেশ্য ছাড়াই ইযার, লুঙ্গি, পাজামা, প্যান্ট ইত্যাদি গোছার নীচে ঝুলিয়ে পরে, তার হুকুম কি? এ ব্যাপারে জয়হুর ওলামার মত হলো জায়েয নেই। ২. মহিলাদের কাপড়ের ঝুল : মহিলাদের জন্য পায়ের নলার মাঝখান থেকে এক বিঘত পরিষাণ পর্যস্ত কাপড় লম্বা করা মুস্তাহাব এবং এক হাত পরিমাণ ল্৷ করা জায়, এর বেশি লা করা যাবে না। হযরত ইবনে ওমর রা. বলেন, রসূলুল্লাহ স. বলেছেন, যে ব্যক্তি অহংকারবশত কাপড় ঝুলাবে আল্লাহ কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না ।' এ কথা শুনে হযরত উম্মে সালামা রা. বলেন, “মহিলারা তাদের আচল কি করবে?' রসূলুল্লাহ স. বললেন, “তারা এক বিঘত পরিমাণ ঝুলাবে।' উম্মে সালামা রা. বললেন, 'এমতাবস্থায়ও তাদের পা খোলা থাকতে পারে। রসূলুল্লাহ স. বললেন, “তাহলে তারা এক হাত পরিমাণ কাপড় ঝুলাবে, এর বেশি নয়।'২৫ ৩. জামার হাতা : এ ব্যাপারে সারকথা হলো, মহিলাদের জামার হাতা পুরো হাত ঢেকে রাখার মতো লম্বা হতে হবে, হাতের কজি পর্যন্ত বিস্তৃত হওয়া এবং তার অগ্রভাগ ছোট ও সংকীর্ণ হওয়াই উত্তম। অপরদিকে পুরুষের জামার হাতা পুরো বা অর্ধেক দুই হতে পারে। রসূলুল্লাহ স. পুরো হাতাবিশিক্ট জামা পরতেন। পুরুষের জামার হাতা তুলনামূলক প্রশস্ত হওয়া উচিত যাতে হাত নাড়াচাড়া বা কোন কিছু ধরতে অসুবিধা না হয়। চ. রসূলুল্লাহ স.-এর পোশাক ৃ রসূলুল্লাহ স. আল্লাহ প্রদত্ত সীমারেখা অনুসরণ করে সেই ধরনের পোশাকই পরতেন, যা তার সময়ে, তার এলাকা ও জাতির মধ্যে প্রচলিত ছিল। বিভিন্ন হাদীস থেকে জানা যায়, রসূলুল্লাহ স. এর যুগে আরবদেশে পুরুষরা সাধারণত ইযার (লুঙ্গি), দুই থণ্ড চাদর, পায়জামা, জুব্বা, আবা, ৮৬ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।