ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

রসূলুল্লাহ স. বলেছেন, 'ষে ব্যক্তি খ্যাতি ও প্রসিদ্ধির পোশাক পরিধান করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে লাঙ্থনা ও অবমাননার পোশাক পরিয়ে দিবেন ।১৮ - উল্লেখ্য, উৎকৃষ্ট ও দামী কাপড়ই কেবল ব্যতিক্রমধর্মী ও খ্যাতিজনক হয় না; বরং অনেক নিকৃষ্ট ও সন্তা মানের কাপড়ও এরূপ হতে পারে। যেমন কোন দরবেশ ষদি সাধারণত ব্যবহৃত কাপড়ের ব্যতিক্রম কোন নিম্ন মানের পোশাক দরবেশী প্রকাশার্থে পরিধান করে, তবে তাও জায়েষ নয়। ইবনু তাইমিয়্যা র. বলেন, 'খ্যাতিজনক পোশাক হলো সাধারণ্যে অপ্রচলিত উৎকৃষ্ট কাপড় আর সাধারণ্যে অপ্রচলিত নিম্নমানের কাপড় । সালাফে সালেহীন উৎকৃষ্ট ও নিকৃষ্ট দুই ধরনের পোশাকের খ্যাতিকেই অপছন্দ করতেন ।১৯ হযরত আবু হুরায়রা রা. বলেন, রসূলাল্লাহ স. দুই ধরনের খ্যাতি অর্জন করতে নিষেধ করেছেন। তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া রসূলুল্লাহ! খ্যাতি দু'টি কি কি? তিনি বললেন, 'তা হলো কাপড় মিহি হওয়া ও মোটা হওয়া, কোমল হওয়া ও খসখসে হওয়া এবং লম্বা হওয়া ও বেঁটে হওয়া। এগুলোর মাঝামাঝি অবস্থাই হলো সঠিক ও মধ্যম ব্যবস্থা ।'২০ সুতরাং বুঝা গেলো, ইসলাম সমর্থিত পোশাকেও ব্যতিক্রমী বা খ্যাতির প্রবণতা থাকলে তা হারাম হয়ে যায়। হযরত ওমর রা. মহিলাদের বলেন, 'জিলবাব বা হিজাবের জন্য যে কাপড় ব্যবহার করা হবে তা যেন সৌন্দর্যের দিক থেকে এমন না হয় যে, সৌন্দর্য ঢাকতে গিয়ে নিজেই সৌন্দর্যের প্রতীক হয়ে যায়।'২১ ৭. জীব-জন্তর ছবি সম্বলিত পোশাক : জীব-জন্ত্রর ছবি আকা এবং সেই ছবি সম্বলিত পোশাক পরা জায়েয নেই। রসূলুল্লাহ স. বলেছেন, ফেরেশতাগণ এমন ঘরে প্রবেশ করেন না, যেখানে (জীবন্ত ) কুকুর ও (প্রাণীর) ছবি রয়েছে।+ হযরত আয়েশা রা. অন্য একটি হাদীসে বর্ণনা করেন, “একবার তীর ঘরের দরজায় চিত্রাংকিত পর্দা দেখে রসূলুল্লাহ স. অসন্তষ্ট হলেন এবং পর্দাটি ছিড়ে ফেললেন ।'* এ হাদীস দু'টি থেকে প্রমাণিত হয়, যে কোন ধরনের প্রাণীর ছবি/ চিত্র সম্ঘলিত পর্দা, চাদর বা পোশাক ব্যবহার হারাম। অবশ্য যেসব চিত্রে প্রাণীর মাথা বা জীবন ধারণের জন্য আবশ্যক এমন অংগ কেটে ফেলা হয়েছে তা ব্যবহার বৈধ। একবার একজন চিত্রশিল্পী হযরত আবদুল্লাহ ইবনু আব্বাস রা. কে বললেন, “আমি চিত্রাংকন ছাড়া অন্য কোন কাজ জানি না।' তখন তিনি বললেন, “যদি তোমার একান্ত প্রয়োজন হয়, তাহলে গাছ-গাছালি পাহাড় ও প্রকৃতির ছবি আঁকতে পারো, যাদের কোন প্রাণ নেই।' গু. পোশাকের দৈর্ঘ্য ১. পুরুষের গোছার নীচে কাপড় ঝুলানো : মানুষকে দেখানো কিংবা গর্ব-অহংকারের উদ্দেশ্যে পুরুষের পরিধেয় বস্ত্র গোছার নীচে ঝুলানো হারাম। পরিধেয় বস্ত্র ঝুল কতখানি হওয়া উচিত সে বিষয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় নিযনোক্ত হাদীসে। হযরত আবু হুরায়রা রা. বর্ণনা করেন, “ঈমানদার লোকদের লুঙ্গি পায়ের দুই নলার মাঝ বরাবর ঝুলতে পারে, এর নীচে যেতে পারে পায়ের গিরার উপর পর্যস্ত। এর নীচে তা জাহান্নামে যাবে ।'২২ হাদীসে “ইযার' শব্দ ব্যবহৃত ইসলামী আইন ও বিচার ৮৫ ///.1090709091.001

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।