পুরুষ উভয়ের জন্য এ জাতীয় কাপড় পরা হারাম। তবে মহিলাদের জন্য ঘরের মধ্যে যদি স্বামী ছাড়া অন্য কেউ দেখার সম্ভাবনা না থাকে- এ ধরনের কাপড় পরা বৈধ। এ ধরনের কাপড় পরে নামাষ পড়লে সহীহ হবে না।১৩ তন্রাপ এ রূপ কাপড় ব্যবহার করাও মাকরূহ, যা পরলে ্তাঙ্গ দেখা যায় না বটে; কিন্তু তার বডি আউট লাইন (যেমন শরীরের আকৃতি/গড়ন) বা বডি প্রোপাইল (যেমন শরীরের বাকসমূহ) বাইরে থেকে ফুটে ওঠে। হযরত আবু হুরায়রা রা. বলেন, রসূলুল্লাহ স. এরশাদ বলেছেন, “অনেক নারী নামমাত্র কাপড় পরে, কিন্তু পাতলা হবার দরুন মূলত সে উলঙ্গই থাকে। তারা জান্নাতে যেতে পারবে না এবং জান্নাতের স্রাণও পাবে না।১৪ হযরত আয়েশা রা. হতে বর্ণিত, একবার তার বোন হযরত আসমা বিনতে আবু বকর রা. রসূলুল্লাহ স.-এর দরবারে পাতলা কাপড় পরে প্রবেশ করলেন। রসূলুল্লাহ স. তা দেখে মুখ ফিরিয়ে নিলেন এবং তার চেহারা ও হাতের পাঞ্জা দু'টির দিকে ইংগিত করে বললেন, “হে আসমা, নারী বালেগা হলে এছাড়া শরীরের অন্যান্য অঙ্গ দেখা যাওয়া সংগত নয়।'১৫ এ হাদীস থেকে বুঝা যায়, হযরত আসমা রা. এর পরিধেয় বস্ত্র পাতলা হওয়ার কারণে তার শরীরের গঠন প্রকাশ পেয়েছিল। এ কারণে রসূলুল্লাহ স. তাকে দেখে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আরো বর্ণিত আছে যে, একবার হযরত হাফসা বিনতে আবদুর রহমান রা. একটি পাতলা ওড়না পরিহিত অবস্থায় হযরত আয়েশা রা. এর নিকট গেলেন। তখন আয়েশা রা. ওড়নাটি ছিড়ে ফেললেন এবং তাকে একটি মোটা ওড়না পরিয়ে দিলেন।১৬ ৫. আঁটসাট পোশাক : আটসীট ও স্কীন টাইট পোশাক পরলে শরীরের গঠন ও বাকসমূহ বাইরে থেকে ফুটে ওঠে। এছাড়া সঠিকভাবে নামায আদায় ও সহজভাবে পায়খানা পেশাবে বসা যায় না। এ কারণে শরীরে লেপ্টে থাকা আটসীট পোশাক পরা জায়েয নয়। বন্তুত মুসলমানদের জন্য টাইট প্যান্ট, শর্ট কামিজ এবং শুধু বিকিনি, সুইমিং কস্টিউম, মিডি, টেডি ইত্যাদি পরা নিষিদ্ধ। খেলাধুলা, সাতার বা অন্য অজুহাত এক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। রসূলুল্লাহ স. সব সময় টিলেঢালা পোশাক পরতেন। হযরত মুআবিয়া ইবনে কুররা র. তার পিতা থেকে বর্ণনা করেছেন, “একবার আমি মুযায়না গোত্রের লোকদের সাথে রসূলুল্লাহ স. এর দরবারে আসলাম। তীরা রসূলুল্লাহ স. এর হাতে বায়আত হলেন। সে সময় রসূলুল্লাহ স.-এর জামার বোতাম খোলা ছিল। তখন আমি আমার হাতখানা তীর জামার ভিতর ঢুকালাম এবং মোহরে নবুওত স্পর্শ করলাম ।'১৭ এ হাদীস থেকে বুঝা যায়, রসূলুল্লাহ স.-এর জামা এতটাই চিলেঢালা ছিল যে, লোকটি সহজেই এর ভিতরে তার হাত ঢুকিয়ে মোহরে নবুওত স্পর্শ করতে সক্ষম হয়। ৬. ব্যতিক্রমধর্মী ও খ্যাতিজনক পোশাক : যে ধরনের পোশাক পরলে জনসাধারণ থেকে স্বতন্ত্র কেউ- এটা প্রকাশ পায় এবং পোশাকের দরুন তার অহংকার জাহির হয়, তাই হচ্ছে ব্যতিক্রমধর্মী ও খ্যাতির পোশাক। ৮৪ ইসলামী আইন ও বিচার ///.10907079091.00)
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।