ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

ঘ. ইসলামে নিষিদ্ধ পোশাক ১. পুরুষের জন্য রেশমী পোশাক হারাম : ইসলাম পুরুষের জন্য রেশমী পোশাক ব্যবহার হারাম করেছে। এটি মহিলাদের জন্য জায়েয।৫ রসূলুল্লাহ স. বলেন, 'রেশমী পোশাক ও সোনার অলংকার আমার পুরুষ উম্মতের জন্য হারাম করা হয়েছে। আর এগুলো তাদের নারীদের জন্য হালাল করা হয়েছে।'৬ অন্য হাদীসে বলা হয়েছে, “তোমরা রেশমী বন্ত্র পরো না। কারণ দুনিয়াতে যে রেশমী পরলো, আখিরাতে সে তা পরতে পারবে না। তবে হানাফী মাযহাবের মতে বিশেষ প্রয়োজনে, যেমন কোন ব্যথা বা চর্মরোগ নিরাময়ের জন্য অথবা সাধারণভাবে অনূর্ধ্ব চার আঙ্গুল পরিমাণ রেশমী কাপড় ব্যবহার করা জায়েয।৭ হযরত আনাস রা. বলেন, রসূলুল্লাহ স. হযরত যুবাইর রা. ও হযরত আবদুর রহমান ইবনু আওফ রা.কে তাদের উভয়ের খোসপাঁচড়ার জন্য রেশমী কাপড় পরিধান করার অনুমতি দিয়েছিলেন।৮ অন্য বর্ণনায় এসেছে, রসূলুল্লাহ স. দুই, তিন অথবা চার আঙ্গুলের বেশি পরিমাণ রেশমী কাপড় পরতে নিষেধ করেছেন।৯ ২. নারী-পুরুষ পরস্পরের পোশাক পরা নিষিদ্ধ : নারী-পুরুষের জন্য একে অপরের বেশভূষা গ্রহণ করা হারাম। কারণ নারী ও পুরুষের পারস্পরিক সাদৃশ্য অবলম্বন বা অনুকরণ একটি অস্বাভাবিক আচরণ ও বিকারপ্রস্ত মানসিকতার আলামত। যারা এ ধরনের বেশভৃষা গ্রহণ করে রসূলুল্লাহ স. তাদেরকে পরিষ্কার ভাষায় অভিসম্পাত করেছেন। হযরত আবু হুরায়রা রা. বলেন, “রসূলুল্লাহ স. এমন সব পুরুষকে অভিসম্পাত করেছেন, যারা নারীসূলভ পোশাক পরিধান করে এবং এমন নারীকেও অভিসম্পাত করেছেন যে পুরুষ সুলভ পোশাক পরিধান করে।'১০ হযরত ইবনু আব্বাস রা. বলেন, “রসূলুল্লাহ স. এমন সব পুরুষকে অভিশাপ দিয়েছেন, যারা নারীদের অনুরূপ বেশভ্ষা ধারণ করে এবং এমন সব নারীকেও দিয়েছেন যারা পুরুষদের অনুরূপ বেশভূষা ধারণ করে।১১ বর্তমানে আমাদের দেশে অনেক যুবতীকে পশ্চিমা অনুকরণে পুরুষের ন্যায় শার্ট-প্যান্ট পরতে দেখা যায়। এটা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। ৩. অমুসলিমদের ধর্মীয় পোশাক : অমুসলিমদের ধর্মীয় পরিচয়সূচক পোশাক পরা হারাম অর্থাং যেসব পোশাকে ব্যক্তিকে স্পষ্টরূপে অন্য কোন ধর্মের লোক বলে মনে হয়। যেমন হিন্দুদের ধুতি, পৈতা, খৃষ্টানদের ক্রুস চিহ্নিত পোশাক, বৌদ্ধদের গেরুয়া কাপড়ের তৈরি পোশাক ইত্যাদি। জাতীয় স্বাতন্ত্র ক্ষার খাতিরে পোশাক-আশাকেও নিজেদের স্বকীয়তা রক্ষা করা আবশ্যক। কোন জাতির পক্ষে নির্বিচারে অন্য জাতির পোশাক-আশাক ও সামাজিক রীতিনীত গ্রহণ করা চরম হীনমন্যতার পরিচায়ক। এজন্যই রসূলুল্লাহ স. বলেছেন, 'যে ব্যক্তি কোন জাতির সাদৃশ্য গ্রহণ করে, সে তাদেরই অন্তর্তুক্ত।'১২ অতএব মুসলমানদের পোশাক ও বেশভৃষা এমন হওয়া উচিত যাতে তারা পরস্পরকে চিনতে পারে। উল্লেখ্য, যেসব পোশাক সাধারণভাবে সকল ধর্মের লোকেরা পরে তা ধর্মীয় পোশাক হিসেবে গণ্য নয়। ৪. অতিরিক্ত মিহি বাঁ পাতলা কাপড় : মিহি ও পাতল! বলতে এঁ সমস্ত কাপড় বুঝানো হয়েছে যা পরার পরও নগ্ন মনে হয় অন্তর্বাস দেখা যায় এবং চামড়ার রং ও শরীরের গঠন প্রকাশ পায়। নারী- ইসলামী আইন ও বিচার ৮৩ ///.10907079091.00)

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।