ও ইউরোপের পোশাক হতে ভিন্ন ডিজাইনের । এভাবে একই দেশে বিভিন্ন উপজাতির পোশাক- পরিচ্ছদেও বিস্তর পার্থক্য লক্ষ করা যায়। বাংলাদেশে বসবাসরত চাকমা, মারমা, ব্রিপুরা, মুরং, রাখাইন ইত্যাদি উপজাতিদের পোশাকশৈলীতে বেশ পার্থক্য রয়েছে। গ. পোশাক ব্যবহারে ইসলামের উদেশ্যসমূহ এক্ষেত্রে প্রামাণ্য আয়াতটি হলো : (অনু) “হে আদম সন্তান! নিশ্চয় আমি তোমাদের জন্য এমন পোশাক (পরিধানের বিধান) নাধিল করেছি, যা তোমাদের লল্াস্থানকে ঢেকে রাখবে এবং যা হবে ভূষণ। আর তাকওয়ার পোশাক, তা-ই কল্যাণকর । এ হচ্ছে আল্লাহ্র নিদর্শনসমূহের অন্যতম। আশা করা যায় তারা উপদেশ গ্রহণ করবে' (আ'রাফ ২৬)। এ আয়াত থেকে পোশাকের তিনটি মৌলিক উদ্দেশ্য সম্পর্কে জানা যায়। ১. সতর (লজ্জাস্থান) ঢাকা : অর্থাৎ পোশাক মানুষের সতরকে আবৃত করে রাখবে। পুরুষের সতর হচ্ছে নাতী হতে হাঁটু পর্যস্ত। নারীদের সতর নারীদের পরিবেশে বুক থেকে হাঁটু পর্যন্ত এবং বাইরের পরিবেশে দু'হাতের তালু, দু'পায়ের পাতা ও মুখমগ্জল ছাড়া সমস্ত দেহ। এটা ঢেকে রাখা ফরয। সুতরাং যে পোশাক মানুষের সতর (লজ্জাস্থান) আবৃত করে না, তা পোশাক হতে পারে না। ২, সৌন্দর্য বর্ধন : পোশাক অবশ্যই ভূষণ বা শোভাবর্ধক ও সৌন্দর্য বিকাশের মাধ্যম হবে। আল্লাহ তা'আলা পোশাকের দ্বিতীয় উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে “রীশ' শব্দটি ব্যবহার করেছেন। এর ব্যবহারিক অর্থ হলো ওঁজ্ল্য, চাকচিক্য ও শোভাবর্ধক।-অতিধানে 'রীশ' শব্দের অর্থ হলো : পাখির পালক, যা চাকচিক্যময় ও শোভাবর্ধক।৪ আর মানুষের পোশাকও যেহেতু পাখির পালকের মতই, এ কারণে মানুষের পোশাক বাহ্যত কিরূপ হবে তা বুঝানোর জন্য এ শব্দটি ব্যবহার করা হয়েছে। ইমাম রাষী বলেন, 'রীশ' দ্বারা সৌন্দর্যবর্ধক পোশাককে বুঝানো হয়েছে। পোশাকের মাধ্যমে ব্যক্তির সৌন্দর্যবোধ, ভদ্রতা, শালীনতা, রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। সুতরাং যে পোশাক ব্যক্তিকে শালীন ও সুন্দর করে না তা কুরআন সমর্থিত পোশাক নয়। অবশ্য সৌন্দর্য ও শোতার ক্ষেত্রে মানুষের রুচি পরিবর্তনশীল। স্থান, কাল, আবহাওয়া ও মানসিক অবস্থার দৃষ্টিতে এতে অনেক পার্থক্য ও পরিবর্তন হতে পারে। এ কারণে পোশাকের ধরন ও কাটিং পরিবর্তনশীল। ৩. তাকওয়ার পরিচয়বাহী : আল-কুরআনে পোশাকের ক্ষেত্রে তাকওয়ার উল্লেখ রয়েছে। অতএব পোশাক শুধু সতর ঢাকা এবং সৌন্দর্যবর্ধকই নয়, এটি একটি মনোদৈহিক বিষয়ও । পোশাকের মাধ্যমে ব্যক্তির রুচিবোধ ও মন-মানসিকতার প্রকাশ ঘটে। সুতরাং পোশাক এমন হতে হবে যা ভুষণ ও শালীন হওয়ার সাথে সাথে তাকওয়ার পরিচয়ও বহন করে। পোশাকে গর্ব-অহংকারের পরিবর্তে নম্রতা, জদ্রতা ও বিনয়ের ছাপ থাকবে এবং এতে প্রয়োজনাতিরিক্ত অপচয় থাকবে না। তদুপরি মুমিনের পোশাক এমন হওয়া উচিত যা পবিত্রতারক্ষক ও নামায আদায়ের ক্ষেত্রে অনুকূল হয়। ৮২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।