মূল্যবান, রুচিসম্মত ও আকর্ষণীয় পোশাক পরতেন। পুরুষরা পায়জামা ও গোল গলাবন্ধসহ লম্বা জামা পরতেন। কোমরের সাথে চিকনকাগজসহ চওড়া ফিতা বেঁধে রাখতেন। তাদের মাথায় থাকতো পাগড়ী। তারা পায়ে কারুকার্যখচিত জুতা ব্যবহার করতেন। মধ্যবিত্ত মুসলমানদের পোশাক ছিল পায়জামা, সাধারণ জামা ও পাগড়ী । সাধারণ মুসলিমরা লুঙ্গি, নিমা (খাটো জামা) ও মাথায় টুপি পরতেন। অভিজাত মুসলিম মহিলারা খাটো কামিজ ও সেলোয়ার পরতেন। তারা সৃতি কিংবা রেশমী কাপড়ের ওড়না ব্যবহার করতেন। সাধারণ ও গরীব মহিলারা শুধু শাড়ি পরতেন। বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ার ফলে সাধারণভাবে হিন্দুদের এবং বিশেষ করে অভিজাত হিন্দুদের পোশাক-পরিচ্ছদে ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হয়। অভিজাত হিন্দুদের পোশাক- পরিচ্ছদে মুসলিম প্রভাব এত বেশি বিস্তার লা করেছিল যে, সে সময় উচ্চ শ্রেণীর একজন হিন্দু যদি তিলক কিংবা কানের দুল ব্যবহার না করতেন তাহলে তাকে একজন অভিজাত মুসলিম থেকে আলাদা করা খুবই কষ্টকর ছিল।৩ সাধারণ হিন্দুরা সাধারণত ধুতি ও চাদর ব্যবহার করতেন। তারা “অঙ্গরাখি' নামে হাটু পর্যন্ত লম্বা এক ধরনের জামাও পরতেন। নিম্ন শ্রেণীর হিন্দুরা শুধু এক প্রস্থ ধুতি পরতেন যা কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত থাকতো । কিন্তু অনেক ক্ষেত্রেই এ ধুতি কোমরে নেংটির মত জড়ানো থাকতো । হিন্দু মহিলাদের সাধারণ পোশাক ছিল শাড়ি । প্রসঙ্গত উল্লেখ্য যে, মুসলিমদের আগমনের পর থেকে মহিলাদের শাড়ি পরার ধরন পাল্টে যায়। মুসলিম মহিলারা শাড়ি পরার স্থানীয় রীতির সাথে বিদেশী রীতির সংমিশ্রণ ঘটিয়ে শাড়ি পরার নতুন রীতি চালু করেন। তাই বর্তমান শাড়ি পরার পদ্ধতিকে মুসলিম ও হিন্দু রীতির অভিযোজন বলা যায়। পরবর্তী যুগে এ অঞ্চলে পুরুষদের প্রিয় পোশাক হিসেবে সেলাই করা লুঙ্গি, পায়জামা, পাঞ্জাবী, ধুতি ও মহিলাদের ক্ষেত্রে শাড়ি ও ব্লাউজের ব্যবহার প্রাধান্য পায়। উনিশ শতকের শেষে ও বিশ শতকের শুরুতে নারী-পুরুষ উভয়ের পোশাক শৈলীতে ব্যাপক পরিবর্তন ঘটে । বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরুষরা পশ্চিমা রীতির শার্ট, প্যান্ট, স্যুট ও টাই পরা শুরু করে। অন্যদিকে মেয়েরা শাড়ির পরিবর্তে আরবীয় ধরনের ফ্রক, সেলোয়ার-কামিজ ও অন্যান্য ডিজাইনের প্রতি ঝুঁকে পড়ে। পরিবর্তনের এ ধারা বর্তমানে আরো বেশি গতিশীল। প্রতিনিয়ত নতুন নতুন ফ্যাশন ও ডিজাইনের পোশাক বের হচ্ছে। এসব নিয়ে গবেষণা করার জন্য বহু ফ্যাশন ডিজাইনার এবং প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। খ. পোশাকে ধর্মীয় ও জাতিগত প্রভাব গোশাক-পরিচ্ছদের ক্ষেত্রে ধর্ম ও জাতীয়তার গভীর প্রভাব রয়েছে। ধর্মীয় এতিহ্যের কারণে হিন্দুরা ধুতি, পৈতা, খৃস্টানরা জুসচিহিত পোশাক এবং বৌদ্ধরা গেরুয়া কাপড়ের পোশাক পরেন। মুসলমানগণ অধিকাংশ ক্ষেত্রে লুঙ্গি, পায়জামা-পাণ্াবী, জুব্বা, টুপি ও পাগড়ী পরেন বিশেষত উপমহাদেশের মুসলমানরা একে সাধারণ এক ইসলামী পোশাক মনে করেন। আবার একই ধর্মের হওয়া সত্তেও জাতিগত কারণে বাংলাদেশী মুসলমানদের পোশাক আরব, ইরান, তুরস্ক, পাকিস্তান ইসলামী আইন.ও বিচার ৮১ //4.10907079071.001)
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।