ভূমিকা পোশাক মানব সভ্যতার এক অপরিহার্য উপকরণ । সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত সকল সভ্য মানুষ পোশাক ব্যবহার করে আসছে। পোশাক মানুষের আভিজাত্যের প্রতীক হওয়ার সাথে সাথে আকীদা বিশ্বাস ও মূল্যবোধেরও পরিচয় বহন করে। *[919া) 75 ৪. 00171719151 2194 68181795504 ০০৭০ ০৫ 11.* তাই পোশাক-পরিচ্ছদের ক্ষেত্রেও রয়েছে ইসলামের স্বতন্ত্র দৃষ্টিভংগি। তবে এ দৃষ্টিভংগিতে বাড়াবাড়ি বা উ্ততা নেই। জীবনের অন্যান্য দিকের মত এক্ষেত্রেও ইসলামের দৃষ্টি সুদূরপ্রসারী এবং মানব কল্যাণের চিরন্তন লক্ষাভিসারী। ইসলামী শরীয়ত মুসলমানদের জন্য নির্দিষ্ট কোন মাপের বা ডিজাইনের পোশাক আবশ্যিক করে দেয়নি, তবে এমন কিছু শর্ত ও মূলনীতি নির্ধারণ করে দিয়েছে যা কিয়ামত পর্যন্ত সকল মানুষের পক্ষেই পালন করা সম্ভব। এ মূলনীতিগুলো অনুসরণ করে স্থান, কাল, পরিবেশ ও আবহাওয়া অনুযায়ী যে কোন পোশাকই ইসলামে জায়েয । তাই পোশাকের প্রশ্নে বল্লাহীনতা ও অপ্রয়োজনীয় বাড়াবাড়ি কোনটাই কাম্য নয়। আলোচ্য প্রবন্ধে পোশাক-পরিচ্ছদের ক্ষেত্রে ইসলামের উদ্দেশ্য, মূলনীতি, সুনুতী পোশাকের স্বরূপ, প্রচলিত পোশাক ইত্যাদি নিয়ে দলিলভিত্তিক আলোচনা করা হয়েছে। ক. পোশাক ব্যবহারের ক্রমবিবর্তন মানব সভ্যতার জনক হযরত আদম আ. থেকেই পোশাকের ব্যবহার ছিল। আদি মানবরা পোশাক হিসেবে অধিকাংশ ক্ষেত্রে পশুচর্ম ব্যবহার করতো। তাদের সম্পর্কে নগ্নতা ও অসভ্যতার যে ধারণা প্রচলিত রয়েছে তা সম্পূর্ণ অমূলক । এর অন্তরালে হযরত আদম আ. থেকে শুরু করে পূর্বেকার সব নবী-রসূল ও তাদের উম্মতদেরকে অসভ্য ও বর্বর প্রমাণের হীন উদ্দেশ্য নিহিত থাকতে পারে। বিবর্জিত, অন্তসারশূন্য ও বর্তমানে অনেকাংশেই বিজ্ঞানীদের দ্বারা পরিত্যক্ত। পোশাক হিসাবে কাপড়ের বুনন ও ব্যবহার শুরু হয়েছে হযরত ইদরীস আ. এর যুগ হতে। বর্ণিত রয়েছে, “হওয়া (ইদরীস) আওয়াল মান খাতাস-ছিয়াবা ওয়া লাবিসাহা" অর্থাৎ সর্বপ্রথম হযরত ইদরীস আ.ই কাপড় সেলাই করেন এবং পরিধান করেন।১ বাংলাদেশসহ এ অঞ্চলের পোশাক সম্পর্কে প্রথম ও বিস্তারিত ধারণা পাওয়া যায় দুই চীনা পরি্বাজক ফা-হিয়েন (পঞ্চম শতক) ও হিউয়েন সাঙ্ের (সপ্তম শতক) ভ্রমণ বৃত্তন্তে। হিউয়েন সাঙের বর্ণনাতে যে পোশাকসমূহের বিবরণ পাওয়া যায় তা দর্জি দিয়ে তৈরি বা সেলাই করা ছিল না। পুরুষরা একটা লম্বা কাপড় কটি বেস্টন করে বাহুর নীচ দিয়ে ঘুরিয়ে নিয়ে শরীর পেচিয়ে ডান দিকে ঝুলিয়ে দিত। মেয়েদের পোশাক-পরিচ্ছদও শরীরকে আচ্ছাদন করে কীধ ও মাথার উপর পর্যন্ত প্রসারিত হতো । পুরুষরা বয়নকৃত অথবা সূচিকর্মযুক্ টুপি ও জপমালা পরতো ।২ ত্রয়োদশ শতকে মুসলিম বিজয়ের পর বাংলার পোশাক ও সংস্কৃতিতে মৌলিক পরিবর্তন আসে। সুলতানী আমলে অভিজাত ও বিত্তবান মুসলিম পুরুষ ও মহিলাগণ ৮০ ইসলামী আইন ও বিচার //4.109070790791.001)
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।