ইসলামী আইন ও বিচার আক্ট্রোবর-ডিসেম্বর ২০০৭ বর্ষ ৩, সংখ্যা ১২, পৃষ্ঠা : ৭-২৫ ড. মুহাম্মদ ছাইদুল হক বিচারকার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে বাদী-বিবাদী উভয়ের মাঝে “সাক্ষ্য একটি অতীব গুরুত্বপূর্ণ উপাদান। বাদী তার দাবি বিচারকের কাছে প্রমাণ করতে চাইলে তাকে তার সমর্থনে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে হয়। অনুরূপভাবে বিবাদী যদি বাদীর দাবি মেনে নিতে অস্বীকার করে, তবে সে ক্ষেত্রে তাকেও সাক্ষয-প্রমাণ উপস্থিত করতে হয়। কাজেই বাদী-বিবাদী উভয়ের মাঝে ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেতে “সাকষ্য-প্রমাণ' এর গুরুত্ব অনস্বীকার্য । এক্ষেত্রে সাক্ষীর নৈতিক গুণাবলীর ভূমিকা অপরিসীম। কেননা সাক্ষী যদি যথার্থ সাক্ষ্য প্রদান করে, তবে ইনসাফ ভিত্তিক বিচারকার্য সমাধা করা সম্ভব। পক্ষান্তরে সাক্ষী যদি অসত্য সাক্ষ্য প্রদান করে, তবে বিচারকার্য ব্যাহত হবে এবং বিচারপ্রার্থী মারাত্মকভাবে ক্ষতিথন্ত হবে। এ পর্যায়ে অন্র প্রবন্ধে সাক্ষ্য-এর খরিচয়, বিধান, উপাদান, প্রয়োজনীয়তা, যাদের সাক্ষ্য গ্রহণযোগ্য, যাদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, শর্ত সাপেক্ষে যাদের সাক্ষ্য গ্রহণযোগ্য, সাক্ষীর সংখ্যা, নারীর সাক্ষ্য এবং যে সকল অবস্থায় সাক্ষ্য বাতিল হয়, সাক্ষ্য প্রত্যাহার ও ক্ষতিপূরণ ইত্যাদি বিষয়ে আলোচনা স্থান পাবে। আভিধানিক অর্থ: 'সাক্ষ্য'-এর আরবী প্রতিশব্দ হচ্ছে 'আশ-শাহাদাহ' “আল-মুশাহাদাহ' থেকে এটি নিষ্পন্ন হয়েছে। এর মূল ধাতু হচ্ছে শা-হা-দা। সাক্ষ্যকার্য মূলত 'আশহাদু' (আমি সাক্ষ্য দিচ্ছি) শব দ্বারা কার্যকর হয়। সাক্ষ্য, এমন বিষয়, যা জ্ঞান অর্জন ব্যতীত প্রদান করা যায় না অর্থাৎ কোন বিষয়ে পূর্ণ জ্ঞান অর্জন ব্যতীত সাক্ষ্য দেয়া যায় না এবং তা জায়েষও নয়। ইমাম আর-রাগিব আল-ইসফাহানী র. বলেন, 'শুহুদ ও শাহাদাহ' শব্দ দু'টি চক্ষু অথবা বোধশক্তির সাহায্যে প্রত্যক্ষ করা, উপস্থিত থাকা এবং কখনো শুধু উপস্থিত হওয়া অর্থেও ব্যবহত হয়। তিনি *শাহাদাহ' এর অর্থ লিখেছেন : যে কথা পূর্ণ জ্ঞান ও প্রত্যয়ের সাথে বলা হয়, তা চ্ু ছারা দর্শনের মাধ্যমেই অর্জিত হোক অথবা অন্ত্দষ্টির সাহায্যে ।৯ ১ আকাইদ শান্ত্রমতে, 'আল্লাহ এক, তার কোন শরীক নেই এবং মুহাম্মাদ স. তার বান্দা ও রসূল'-এরপ স্বীকারোক্তিকেও 'শাহাদাহ' (সাক্ষ্য) বলে। যেমন- আমরা বলে থাকি : “আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই, তিনি একক, তার কোন শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, নিশ্য় মুহাম্মাদ স. তার বান্দা ও রসূল' ।২ লেখক : সহকারী অধ্যাপক, স্কুল অব সোশাল সায়েন্স, হিউম্যানিটিজ এন ল্যাংগুয়েজ, বাংলাদেশ উন্ুক্ত বিশ্ববিদ্যালয়। ড///.09109081-001া)
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।