ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

নিষেধ প্রণয়ন করে এবং সেগুলো 0০৫1 করে এবং সবগুলোকেই মিউনিসিপাল আইনের অন্ত ভক্ত করে নেয়। এখানেও পানির সকল মালিকানা রাষ্ট্রের উপর বর্তায় এবং প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে এর বিতরণও ব্যবহার নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। ইতোমধ্যে স্বাধীনতা প্রাপ্ত অধিকাংশ রাষ্ট্রের পানি মালিকানা ও ব্যবহার উপনিবেশিক আমলে প্রণীত আইন ছারা নিয়ন্ত্রিত। এ সমস্ত দেশে পানি হচ্ছে রাষ্ট্রীয় সম্পত্তি এবং এর যে কোন ব্যবহার সরকারি অনুমোদন সাপেক্ষ । কোন কোন রাষ্ট্রে পানি বিতরণ ও তার পর্যায়ক্রমিক ব্যবহার প্যাটার্ন কেন্দ্রীয় প্রশাসনের মাধ্যমে নিরূপিত হয়। এখানে উল্লেখ্য যে, আফ্রিকার অধিকাংশ মুসলিম রাষ্ট্র বিভিন্ন সময়ে ফরাসী ও বৃটিশ কলোনীতে পরিণত হয়েছিল (বিশেষ করে ফরাসী উত্তর, পশ্চিম ও ইকুয়েটরিয়েল আফ্রিকা এবং বৃটিশ ইস্ট আফিকা) এ সমস্ত পানি আইন প্রণয়ন প্রক্রিয়ায় স্থানীয় রীতি পদ্ধতিকে সম্মান করা হলেও বেশির ভাগ ক্ষেত্রে বাইরে থেকে আমদানি করে মুসলিম কাস্টমারী ল'-এর ওপর চাপিয়ে দেয়া হয়েছে। এক্ষেত্রে মূলত ফ্রান্সের কন্টিনেন্টাল আইনের সরকারি ও বেরসকারি মালিকানা তত্ব এবং ইংল্যান্ডের কমন ল-এর ব্যবহার তত্ব এ দেশগুলোর পানি আইনে যে ছাপ রেখেছে তা এখনো অব্যাহত রয়েছে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, স্বাধীনতা প্রাপ্তির পর সংশ্লিষ্ট মুসলিম দেশসমূহে প্রযুক্তিগত উন্নয়ন এবং পানির চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে পানি আইন সংস্কার ও আধুনিকায়ন অপরিহার্য হয়ে গড়ে। এ প্রেক্ষিতে ১৯৬৮ সালে ইরানে একটি পানি আইন জারি করা হয়। আফগানিস্তান, ইন্দোনেশিয়া, জর্দান, লিবিয়া, সৌদি আরব এবং সিরিয়াতেও অনুরূপ ব্যবস্থা গ্রহণ করা হয়। এই সব আইনে সংকীর্ণ অর্থে শুধু পানির মালিকানা ও ব্যবহারকেই প্রাধান্য দেয়া হয়নি বরং পানি নিষ্কাশন, বন্যা নিয়ন্ত্রণ, ড্যামের সাহায্যে কৃত্রিম প্রবাহ সৃষ্টি করে বিদ্যুৎ উৎপাদন সেচ কাজে ভূউপরিস্থ ও ভূগর্ভস্থ পানি ব্যবহারের বিধি বিধানও অন্তর্ভুক্ত করা হয় । বাংলাদেশ, পাকিস্তান, তিউনিশিয়া, ইরাক, মিশর প্রভৃতি দেশে পানির ব্যবহার নিয়ন্ত্রণের জন্য কেন্দরীয়ভাবে কর্তৃপক্ষ গঠন করা হয়েছে এবং তাদের ওগর পানি ব্যবস্থাপনার যাবতীয় দায়িত্ব অর্পণ করা হয়েছে। এক্ষেত্রে বর্তমান প্রবণতা হচ্ছে পানিকে প্রাকৃতিক সম্পদ হিসেবে গণ্য করে জাতীয় সম্পদের অন্ত্ুক্ত করা। সর্বসাধারণের উপকারার্থে পানির সংরক্ষণ, উন্নয়ন ও ব্যবহার এখন কেন্দ্রীয় সরকারের কাজ। জনস্বার্থ স নীতিমালাই হচ্ছে এই প্রবণতার ভিত্তি যদিও পানির বেসরকারি মালিকানা স্বত্ব এবং বেসরকারি ব্যবহারের অধিকার কোন কোন ক্ষেত্রে প্রতিবন্ধকতা বলে গণ্য হয়। এ থেকে এটা পরিষ্কার যে পানি আইনের আধুনিক প্রবণতার মূল লক্ষ্য হচ্ছে এ সংক্রান্ত জনস্বার্থের ধারণাকে প্রাতিষ্ঠানিককরণ, যা 1৬511) 00510102019 ৬2157 1,8৬/-এর প্রধান ভিত্তি। এখানে উল্লেখ করা প্রয়োজন যে ইসলামে পানি আইন ও বিধি বিধান মুখ্যতর পানির ব্যবহারকে সামনে রেখেই প্রণীত হয়েছে। প্রাথমিক অবস্থায় পানির এই ব্যবহার গৃহস্থালীর কাজ বিশেষ করে খাওয়া রান্না বান্না, পরিষ্কার-পরিচ্ছন্্রতা, ধোয়া মোছা, কাপড় কাচা, গবাদি পশুর গোসল, সেচ ইসলামী আইন ও বিচার ৭৭ ///.109070790791.00)

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।