ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

নকলৃপ থেকে আরেকটি অগভীর নলকৃপের দূরত্ব ১৭৫০ ফুট এবং একটি অগভীর নলকৃপ থেকে আরেকটি অগভীর নলকৃপের দূরত ৮০০ ফুট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এই নির্ধারিত দূরত্বের মধ্যে অন্য কোন নলকৃপ খনন করা যাবে না। এটা হচ্ছে নিষিদ্ধ এলাকা যা ইসলামী আইনে হারিম হিসাবে পরিচিত । নলকৃপ স্থাপনে ০৬183 এর ফলে যাতে কোনও নলকৃপে পানি উত্তোলন ব্যাহত না হয় এবং উপকারভোগীদের গৃহস্থালী ও কৃষি কাজে ব্যবহার্য পানি সরবরাহে ঘাটতি দেখা না দেয় এজন্যই এই হারিমের ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্ব যুদ্ধোত্তর কালে কোন কোন অঞ্চল ও দেশ ফরাসী ও বৃটিশ ম্যানডেটে ন্যান্ত হলেও যেমন সিরিয়া, লেবানন, ইরাক, ট্রা্স জর্দান এবং ফিলিস্তিন) মিজিলি কোডের প্রয়োগ অব্যাহত ছিল এবং পরবর্তীকালে তাদের স্বাধীনতা প্রাপ্তির পর থেকে অন্তত আংশিক হলেও আজো অব্যাহত রয়েছে। অবশ্য পরিবর্তিত পরিস্থিতিতে এসব দেশে পানির ব্যবহার নিয়ন্ত্রণের জন্য বিশেষ কিছু আইনও প্রণয়ন করা হয়েছিল। এসব আইনে মিজিলি কোডকে যেমন স্বীকৃতি দেয়া হয়েছে তেমনি শরিয়াহর নীতিমালাও স্থানীয় রীতিনীতির প্রতি শ্রদ্ধাও প্রকাশ করা হয়েছে এবং এর ভিত্তিতে পানিকে রাষ্ত্রীয় সম্পত্তি ঘোষণা করে খাবার, গৃহস্থালী ব্যবহার ও পশু গোসল করানো ছাড়া অপরাপর নতুন ব্যবহারের জন্য পারমিট প্রথার প্রবর্তন করা হয়। এই আইন বলে পানির বিভিন্ন স্বত্ব ও নিবন্ধনের জন্য কমিশনও গঠন করা হয়। উপরোক্ত অঞ্চলগুলো বর্তমানে স্বাধীন রাষ্ট্র হিসেবে বিভিন্ন নামে পরিচিত । এদের মধ্যে কোন কোন দেশ বিশেষ করে জর্দান ও ইরাকে মিজিলি কোড ছাড়াও ট্রাস্টিশীপের অধীনে কিছু কিছু পানি আইন ও বিধি বিধান জারি করা হয়েছে। এছাড়া তারা নতুন কিছু আইনও প্রণয়ন করেছে। এই আইনসমূহে পানির সরকারি মালিকানা এবং পানির বিদ্যমান স্বত্বসমূহ যথাযথ পরীক্ষা সাপেক্ষে বিশেষ কমিটির অধীনে নিবন্ধের ব্যবস্থা রাখা হয়েছে। অন্যদিকে সউদী আরব ইয়েমেন ও ওমান স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পর বিশেষ করে সউদী আরব মিজিলি কোড প্রত্যাখ্যান ও বাতিল করে শরিয়াহর পবিত্র নীতিমালা পুনঃপ্রতিষ্ঠ করে। এই দেশগুলোতে ?/80178 003691797 [,8৮/-এর নীতিমালা পরিবর্তনের জন্য নতুন (কোনও আইন জারী করা হয়নি। আরো কয়েকটি মুসলিম দেশ 0০15086107-এর ভিন্নতর প্রক্রিয়া গ্রহণ করে। উসমানীয় সাম্রাজ্যের পতনের পূর্বেই আফগানিস্তান স্বাধীনতা অর্জন করে কিন্তু এই দেশটি পানি ব্যবহারের লক্ষ্যে লিখিত কোনও আইন প্রণয়ন করেনি। তবে সেখানে স্থানীয় রীতি পদ্ধতি ছাড়াও পানি ব্যবহার সংক্রান্ত কিছু নিয়ম কানুন ও বিধি বিধান বিদ্যমান রয়েছে। স্বাধীন রাষ্ট্র হিসেবে ইরানের বিচরণ দীর্ঘকালের। প্রযুক্তির চাহিদা এবং কৃষি আধুনিকায়নের প্রয়োজনে পানির বহুবিধ ব্যবহারকে সামনে রেখে ইরান ব্যাপক আইন ও বিধিবিধান প্রণয়ন করেছে। ১৯২২ সাল পর্যন্ত তুকী সার্বভৌমত্ের অধীনে থাকলেও কার্যত ১৮৩০ সালেই উসমানীয় সাম্রাজ্যের সাথে মিশরের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। মিশরের পানি আইন ও বিধি বিধান ছিল অত্যন্ত পুরাতন, স্মরণাতীতকালের। এই দেশটি উনিশ শতকের শেষের দিকে পানি সংক্রান্ত অসংখ্য বিধি ৭৬ ইসলামী আইন ও বিচার ///.107070790791.001)

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।