এখনে সমানধিকার সম্পন্ন যৌথ মালিকানাধীন জলাশয়ের মেরামত ও সংরক্ষণ কার্যক্রমে ইচ্ছুক ও অনিচ্ছুকদের মধ্যে একটি ব্যবধান টানা হয়েছে (অনুচ্ছেদ ১৩২৩)। যদি সেচাধিকার প্রাপ্ত, যৌথ মালিকানাধীন জলাশয় ও নদী পথের সকল অংশীদারই সংরক্ষণ কাজে শরিক হতে অস্বীকার করে তাহলে সরকারি নৌপথের বেলায় সরকার তাদের এ কাজ করতে বাধ্য করতে পারেন, কিন্তু বেসরকারি নৌপথের বেলায় এই বাধ্য বাধকতা প্রযোজ্য নয় (অনুচ্ছেদ ১৩২৪)। | জলাশয় ও স্লোতম্বীনীর বেলায় মেরামত ও সংরক্ষণের দায়িত্ব উজান থেকে শুরু হয় এবং এর প্রাথমিক ব্যয় সকলকেই বহন করতে হয়। উজানের সুবিধাভোগীরা যদি তাদের অংশের সংরক্ষণ ব্যয় পরিশোধ করে দেয় তাহলে ভাটি এলাকার ব্যয় বহন করতে তারা বাধ্য নন। এখানে নীতিটি হচ্ছে এই যে, প্রত্যেক সুবিধাভোগী তারা প্রাপ্ত সুবিধার আনুপাতিক হারে মেরামত ব্যয় বহন করবেন (অনুচ্ছেদ ১৩২৬)। হারিম বা নিষিদ্ধ এলাকা মিজিলি আইনের ১২৮১ থেকে ১২৯১ নং অনুচ্ছেদে হারিম বা নিষিদ্ধ এলাকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এতে হারিমকে নিযনোক্তভাবে সংগায়িত করা হয়েছে : হারিম হচ্ছে একটি কুয়ার চারদিকে ৪০ হাত বা 8০ আরশুনের সমপরিমাণ সংরক্ষিত এলাকা যেখানে কারুর অনধিকার প্রবেশ নিষিদ্ধ (অনুচ্ছেদ ১২৮১)। ঝরনার বেলায় হারিমের পরিমাণ হচ্ছে ৫০০ আরশুন। তবে এক্ষেত্রে পানি একক উৎস সম্পন্ন হতে হবে এবং তা সমতল ভূমির ওপর দিয়ে প্রবাহিত হতে হবে (অনুচ্ছেদ ১২৮২)। যে সব নদীর মেরামত ও সংস্কারের খুব একটা প্রয়োজন হয় না সেসব নদীর হারিম হচ্ছে উভয় তীরে তার প্রস্থের অর্ধেকের সমপরিমাণ স্থান (অনুচ্ছেদ ১২৮৩)। আবার ছোটখাট নদী যেগুলোর নিয়মিত মেরামত ও সংরক্ষণ প্রয়োজন সেগুলোর হারিম বা সংরক্ষিত এলাকা অথবা নিষিদ্ধ এলাকার পরিমাণ হচ্ছে উভয় তীরের ততটুকু প্রশস্ততা যতটুকু তা পুনঃখনন, পাড় তৈরি অথবা তাতে ইট বা পাথর বসানোর জন্য প্রয়োজন। খাল, নালা, পানির পাইপ অথবা ভূগর্ভস্থ পানি প্রবাহের বেলায়ও একই নিয়ম প্রযোজ্য (অনুচ্ছেদ ১৮৮৪)। ভূগর্ভস্থ পানি যদি উপরিস্থ সমতল ভূমির ওপর দিয়ে প্রবাহিত হয় তাহলে ঝরনার ন্যায় তার হারিম ও উভয় তীরের ৫০০ আরশুনের মধ্যে সীমাবদ্ধ (অনুচ্ছেদ ১২৮৫)। কুয়ার হারিম তার মালিকের ব্যক্তিগত সম্পত্তি (অনুচ্ছেদ ১২৫), অন্য কোনও ব্যক্তি কখনো এর ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে না। যদি কোনও ব্যক্তি অন্যের হারিমে কোনও কুয়া খনন করে তাহলে হারিমের মালিক তা বন্ধ করে দিতে পারেন, ঝরনা, নদী এবং খাল বিলের হারিমের বেলায়ও একই আইন প্রযোজ্য (অনুচ্ছেদ ১২৮৬)। ৭৪ ইসলামী আইন ও বিচার ///.10907079091.00)
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।