ইসলামী আইন ও বিচার অঙ্ৌবর-ডিসেম্বর ২০০৭ বর্ষ ৩, সংখ্যা ১২, পৃষ্ঠা : ৭৩-৭৮ ইসলামে পানি আইন ও বিধি বিধান মো. নূরুল আমিন ॥ সাত ॥ ইসলামে পানি আইন সংকলন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশে উসমানীয় শাসনামলে গৃহীত দেওয়ানী বিধি সম্পর্কে ইতোপূর্বে আমরা কিছুটা আলোকপাত করেছি। মিজিলি বিধিমালা নামে পরিচিত 061০16 00০াঞা। ০1৮1] ০০০৪) এই আইনটি ১৮৭০ এর দশকে উসমানীয় সাম্রাজ্যের অধীনস্থ দেশসমূহে প্রাতিষ্ঠানিক পানি আইনে পরিণত হয়েছিল। এতে পানির সংগা ও শ্রেণী বিভাগ, মালিকানা ও ব্যবহার বিধি, পানি স্বত্ের বিক্রয় ও হস্তান্তর, নদী পথের সংরক্ষণ হারিম এলাকা নির্ধারণ প্রভৃতি সম্পর্কে সুনির্দিষ্ট বিধি বিধান অন্তর্ভুক্ত ছিল। এই সাম্রাজ্যের অংগ ছিল এমন অনেক মুসলিম দেশে এই আইনের প্রচলন এখনো পরিলক্ষিত হয়। নদীগথ সংরক্ষণ মিজিলি আইনের ১৩২১ থেকে ১৩২৬ অনুচ্ছেদ অনুযায়ী উসমানীয় শাসনাধীন মুসলিম দেশসমূহে নদী পথ সংরক্ষণ কাজ পরিচালিত হতো। এক্ষেত্রে সরকারি মালিকানাধীন নদ-নদীসমূহের সংরক্ষণের দায়িত্ব ছিল সরকারের। তবে সরকারি কোষাগারে পর্যাপ্ত অর্থ না থাকলে নদী সংরক্ষণের ব্যয়ভার সাধারণ মানুষ বিশেষ করে সন্নিহিত এলাকায় উপকারভোগীদেরও বহন করতে হতো (অনুচ্ছেদ ১৩২১)। পক্ষান্তরে এই আইনের ১৩২২ নং অনুচ্ছেদ অনুযায়ী বেসরকারি মালিকানাধীন নদী নালা বা জলাশয় সংস্কার ও সংরক্ষণের দায়িত্ব এসব মালিকদের ওপর বর্তায় যারা সংশিষ্ট নদী ও জলাশয় থেকে পানি নিয়ে জমিতে সেচ দেন অথবা গৃহপালিত পশুর গোসলের কাজে ব্যবহার করেন। যারা এই পানি শুধু খাবার পানি হিসেবে ব্যবহার করেন এই আইন অনুযায়ী সংরক্ষণ ব্যয় তারা দিতে বাধ্য নন। সরকারি মালিকানাধীন নদী পথের বেলায় পানি স্বত্বের অধিকারী সকল ব্যক্তি যৌথভাবে তার মেরামত ও সংরক্ষণ কাজের জন্য দায়ী; বেসরকারি মালিকানাধীন জলাশয়ের ক্ষেত্রে যদি কোনও শরীক এই ব্যয় বহন না করেন অথবা করতে অস্বীকৃতি জানান, তাহলে যারা নিজেদের অর্থ ব্যয়ে সংস্কার ও সংরক্ষণ কাজ করেছেন তারা আনুপাতিক অর্থ পরিশোধ না করা পর্যন্ত সংশ্লিষ্ট শরীকদের অধিকার প্রয়োগে বাধা দিতে পারবেন। লেখক : সাংবাদিক, প্রাবন্ধিক এবং গবেষক। ///.10907079091.00)
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।