এটা তারা বুঝতে পারছে না। তাদের অন্তরে একটি রোগ আছে অতপর আল্লাহ সে রোগ আরো বাড়িয়ে দিয়েছেন এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শান্তি, কারণ তারা মিথ্যাচারী।' এরপর আল্লাহ এই মিথ্যাচারী প্রতারকদের ভূমিকা আরো স্পষ্ট করে দিয়ে বলেছেন, 'যখনই তাদের বলা হয়, পৃথিবীতে অশান্ত সৃষ্টি করো না, তারা বলে, আমরাই তো শাস্তি স্থাপনকারী ।' আল্লাহ্ বলছেন, “সাবধান! এরাই অশান্তি সৃষ্টিকারী, তবে এরা তা বুঝতে পারে না।' আমাদের এই ঘরের শক্রদের মুখোশ আল্লাহ যেভাবে উন্মুক্ত করে দিয়েছেন তাতে তাদের চিনে ফেলা মোটেই কঠিন নয়। পশ্চিমের ইউরোপীয় খৃষ্টায় ও ইহুদী চিন্তার প্রাধান্যের দিন থেকেই এরা তাদের হাত পা নাড়াচাড়া করছেন। নিজেদের বিশ্বাসকে এরা ইসলামী ছাঁচে ঢালাই করার চেষ্টা কোনোদিন করেননি। বিশ্বাস বিশ্বাসই। বিশ্বাস এদিকেও যেতে পারে, ওদিকেও যেতে পারে। এদিকের বিশ্বাস যদি তাদের কাছে যুক্তিসংগত না হয়ে থাকে, তারা ওদিকে চলে যেতে পারতেন। তা তারা করেননি। তারা গাছের ওপরেরটাও খাবেন আবার তলারটাও কুড়াবেন। পশ্চিমের প্রতুরা চলে যাবার পর তারা এখানে নিজেদের স্বাধীন দেশে পূর্বের প্রভুদের কার্যোদ্ধারের দায়িত্ব নিয়েছেন। তারা পূর্বের প্রভুদের এজেন্ট। এজেন্সি যখন খুলে বসেছেন তখন প্রকাশ্যে ঘোষণা দিয়ে খুলে বসতেন। আমাদের কোনো আপত্তি থাকতো না। কিন্তু এ ছন্রবেশ কেন? পশ্চিমা প্রন্ুদের সুরে সুর মেলাচ্ছেন প্রথম আলো ও সাপ্তাহিক ২০০০। এর আগে তাসলিমা নাসরিন ও দাউদ হায়দার দেশত্যাগী হয়েছেন। বিদেশে গিয়েও তারা তাদের পূর্বের কর্মকাণ্ড যথারীতি জারি রেখেছেন। তার আগে এখানে আহমদ শরীফ, এনামুল হক এবং আরো অনেক নাস্তিক পাতি নাস্তিকের আবির্ভাব ঘটেছে। মুসলিম মিল্লাত এদের কারোর সাথে আপোশ করেনি এবং এদের কেউও তওবা করে মিল্লাতে ফিরে এসে তাদের ইসলামের প্রতি আনুগত্যের প্রমাণ দেয়নি। এখন যার! তওবার নাটক মঞ্চস্থ করছেন তাদের ব্যাপারে মিল্লাতের চূড়ান্ত সিদ্ধান্ত প্রয়োজন। কারণ এরা এদেশেই থাকছেন। এরকম আরো নাটক মঞ্চস্থ করার জন্য । আমাদের অবস্থানিক দুর্বলতাগুলো চিহ্নিত করে মুসলিম মিল্লাতকে শক্তিশালী করার প্রচেষ্টা না চালালে এ ধরনের সমস্যা সৃষ্টি হতেই থাকবে। তাই একটি শতকরা ৮৫/৯৩ ভাগ সংখ্যাগরিষ্ঠ স্বাধীন মুসলিম দেশে মুসলিম উলামা, ইসলামী চিন্তাবিদ ও আইনজ্ঞদের এ ব্যাপারে এগিয়ে আসা উচিত। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা সমাধানের কথা সবাই চিন্তা করেন। কিন্তু এভাবে দেশবাসীর ঈমানের ওপর আঘাত হানা যে কেবলমাত্র ধর্মীয় নয় বরং যথার্থই একটি সামাজিক ও নৈতিক সমস্যা এ কথা উপলব্ধি করতে হবে। এর মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এটাকে রাজনৈতিক উদ্দেশ্যেও ব্যবহার করা হয়। তাই সকল পর্যায়ের দেশবাসীর দৃষ্টি এদিকে আকৃষ্ট হওয়া উচিত। বিশেষ করে উলামায়ে কেরামের ধকমত্য এজন্য একান্ত জরুরী । উলামায়ে কেরাম এবং ইসলামী চিন্তাবিদ ও আইনবিদগণ একত্র হয়ে এ ব্যাপারে একটি সুষ্ঠু কর্মসূচি অবলম্বন করতে পারেন। আবদুল মান্নান তালিব ///.10907079091.001)
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।