৬. বিজিত অঞ্চলের ভূমি 'খালিসা' বা খাস জমি হিসাবে পরিগণিত হয় এবং এর মালিকানার দায়িত্ব সরকার গ্রহণ করে। যেমন হযরত উমর রা. কর্তৃক পারস্য বিজিত হলে তিনি সেখানকার সম্রাটের ও তার পরিবারের অধিকারভুক্ত ভূমিকে “খালিসা' হিসেবে গ্রহণ করেন। ৭. কোন ভূমির মালিক স্বেচ্ছায় মালিকানা স্বত্ব ত্যাগ করে রাষ্ট্রের অধীনে ছেড়ে দিলে তা রাষ্ট্রের হয়ে যায়। যেমন, মদীনা রাষ্ট্র গঠিত হলে চাষাবাদে অতীব কষ্টকর এমন সব শুষ্ক অনুর্বর জমি আনসারগণ মহানবী স.-এর হাতে তুলে দেন। তাকে ইচ্ছেমত এগুলো ব্যবহারের অধিকার দেয়া হয়। ৮. সাধারণত আবাদী ভূমিতে ব্যক্তিগত মালিকানাই চূড়ান্তভাবে বিদ্যমান থাকে। মালিক তার ইচ্ছেমত এগুলোতে চাষাবাদ ও অন্যান্য উৎপাদনমূলক কাজ করতে পারে। মালিকের বৈধ অনুমতি ছাড়া অন্য কেউ এ ধরনের ভূমিতে হাত দিতে পারে না। ব্যক্তির মালিকানায় এরূপ উৎপাদনশীল ভূমি কী পরিমাণ থাকতে পারবে তার সীমারেখা ইসলাম বেঁধে দেয়নি। কিন্তু কোন ব্যক্তির হাতে সাধ্যাতীত পরিমাণ ভূমি থাকলে অর্থাৎ তার মালিকানাধীন ভূমিতে চাষাবাদ করার ক্ষমতা না থাকলে এবং এর ফলে তার এ ভূমি একটানা তিন বছর অনাবাদী পড়ে থাকলে রাষ্ট্র এ ভূমির মালিকানার দায়িতৃ স্বয়ং গ্রহণ করে ভূমিহীন চাষীদের মধ্যে বিতরণ করতে পারবে এবং অনেক ক্ষেত্রে বর্গাচাষেও দিয়ে দিতে পারবে । যদিও বর্গাচাষের পক্ষে ও বিপক্ষে মতামত রয়েছে। ৯. এমন সব উর্বর ও উৎপাদনশীল ভূমি আছে যেগুলো চাষাবাদ না করার কারণে অনাবাদী অবস্থায় পড়ে থাকে। এরূপ ভূমি যদি কেউ ব্যক্তিগত উদ্যোগে চাষাবাদ করে তবে সে এঁ ভূমির মালিক হয়ে যাবে। অবশ্য এক্ষেত্রে রান্ত্ীয় অনুমতির প্রয়োজন আছে। এরূপ ভূমির চাষাবাদকারী ব্যক্তিকে সরকার ভূমিস্বত্ প্রদান করতে পারে। এ স্বত্ব তারা বংশ পরম্পরায় ভোগ করার অধিকার রাখে। এ প্রকারের ভূমির মাধ্যমে “আরদে মাওয়াত' নামীয় মালিকানাবিহীন ভূমিও রয়েছে। উৎপাদনের স্বার্থে এসব ভূমি সরকার রাষ্্রীয় উদ্যোগে চাষাবাদের জন্য ভূমিহীনদের মধ্যে বন্টন করতে পারে। ১০. সরকাদ্ধি মালিকানাধীন পণ্ড বিচরণের জন্য সংরক্ষিত ভূমি সরকারি ভূমি হিসাবেই বিবেচিত হবে। ১১. প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বনভূমি মানুষের কাছে মহান আল্লাহর দান স্বরূপ। এখান থেকে মানুষ বহুমুখী উপকার লাভ করে। এ ধরনের বনাঞ্চল অবশ্যই সরকারি মালিকানাধীন থাকবে। তবে বনাঞ্চল সংরক্ষণ, পরিচর্যা সর্বোপরি সম্পদ সংগ্রহের বিধি-বিধান তৈরি করে কিছু শর্ত সাপেক্ষে এ ধরনের ভূমি কোন ব্যক্তি বিশেষ বা সংগঠনকে ইজারা দেয়া যেতে পারে। ১২. খনিজ সম্পদ সমৃদ্ধ ভুমি কোনভাবেই ব্যক্তি মালিকানায় থাকতে পারে না। কারণ এর সাথে দেশের জনস্বার্থ সংযুক্ত। এ প্রকারের ভূমি কোন এক ব্যক্তিকে জায়গীর হিসাবে প্রদান করেও মহানবী স. সর্বসাধারণের উপকারের কথা চিন্তা করে আবার তা রাষ্ট্রীয় কর্তৃতে ফিরিয়ে নিয়ে নজীর সৃষ্টি করেছেন। ১৩. মরু ও পাহাড়ী ভূমির উৎপাদনের ক্ষমতা নেই বলে ব্যক্তিবিশেষের কাছে এর তেমন ব্যবহারিক উপযোগিতা থাকে না। এ জাতীয় ভূমিতে ব্যক্তিগত স্বতু প্রতিষ্ঠিত হয় না। তবে রাষ্ট্রে অনুমতি নিয়ে কোন ব্যক্তি এ প্রকারের ভূমির মালিকানা লাভ করতে পারে ।৬৯ ৬৮ ইসলামী আইন ও বিচার ///.109070790791.00
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।