সব সরকারি জমি জায়গা রয়েছে তা অর্ধেক ফসলের বিনিময়ে পারস্পরিক চাষের নিয়ম অনুযায়ী জনগণকে চাষ করতে দাও। এতেও যদি তার চাষাবাদ না হয়, তাহলে এক-তৃতীয়াংশের বিনিময়ে (তিন ভাগের এক ভাগ পাবে সরকার এবং দু'ভাগ পাবে চাষী) তা চাষ করতে দাও। আর এই শর্তে যদি কেউ জমি চাষ করতে প্রস্তুত না হয়, তাহলে দশ ভাগের এক ভাগ ফসল পাওয়ার বিনিময়ে চাষ করতে দিতে পার। এতেও যদি জমি চাষ না হয় তাহলে কোনরূপ বিনিময় না নিয়ে এমনিই চাষ করতে দাও। এভাবেও কেউ চাষ করতে না চাইলে তার চাষাবাদ করার জন্য বাইতুলমাল৬৭ হতে অর্থ ব্যয় কর এবং কোন জমিই তোমরা অব্যবহৃত থাকতে দিবে না।৬৮ ইসলামে ভূমির প্রকারভেদ ইসলামের ভূমি নীতি একটি বিশ্বজনীন ব্যবস্থা। ইসলামের ভূমি ব্যবস্থায় বিভিন্ন প্রকারের ভূমির অস্তিত্ব দেখতে পাওয়া যায়। যেমন : ক. ব্যক্তি মালিকানাধীন ভূমি : ইসলাম বৈধ পন্থায় ক্রয়কৃত কিংবা উত্তরাধিকার সূত্রে প্াণ্ড জমিকে ব্যক্তিমালিকানাধীন জমি বলে স্বীকার করে। খ. সরকারি মালিকানাধীন ভূমি : দেশের সকল ভূমি ব্যক্তি মালিকানায় সমর্পণ না করে রাষ্ট্রে সার্বিক কল্যাণের জন্য প্রয়োজনীয় ভূমি রাষ্ট্রের তন্তবাবধানে রাখার অনুমতি রয়েছে। যাতে প্রয়োজনের সময় দেশের সার্বিক কল্যাণ ও ভূমিহীন লোকদের মধ্যে তা বণ্টন করা সম্ভব হয়। সরকারি মালিকানাধীন ভূমির একটি সংক্ষিপ্ত বিবরণ দেয়া হলো। ১. মালিকানাবিহীন যে সকল ভূমি গ্রাম ও শহরবাসীদের সাধারণ ও যৌথ প্রয়োজনের খাতিরে ব্যবহৃত হয়। যথা- খাল, বিল, নদী, ঝরণা, গোচারণ ভূমি, সড়ক, পথঘাট, খেলার মাঠ, কবরস্থান ইত্যাদি। এছাড়া বন, খনি প্রভৃতি প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ ভূমিও সরকারি মালিকানায় থাকবে। ২. ইসলামী রাষ্ট্রের সাথে যুদ্ধে পরাজিত বিধর্মীদের নিকট থেকে প্রাপ্ত ভূ-সম্পত্তি সরকার রাষ্ট্রীয় সম্পত্তি হিসাবে ঘোষণা করতে পারেন, আবার ইচ্ছা করলে এ প্রকার ভূসম্পত্তি বিজয়ী সৈনিকদের মধ্যেও বন্টন করতে পারেন। মহানবী স. খায়বরের বিজিত ভূমির অর্ধেক বণ্টন করে বাকি অর্ধেক রাষ্ট্রীয় মালিকানায় গ্রহণ করেন। অবশ্য সরকার ইচ্ছে করলে উক্ত ভূমি খাজনা লাভের বিনিময়ে তা পূর্বতন মালিকদেরও দিতে পারেন। ৩. শত্রুদের ছেড়ে যাওয়া পরিত্যক্ত ভূ-সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানাভুক্ত হবে। ইন্ুদী বনু নযীর গোত্রের ভূমি সরকারি মালিকানাধীন হয়েছিল। ৪. মালিকানাবিহীন যে সকল ভূমি পতিত অবস্থায় থাকে এবং শহর বা গ্রামের মানুষের প্রয়োজনে ব্যবহৃত হয় না। যেমন বন-জঙ্গল, মরুভূমি, অনাবাদী পাহাড়ী জমি ইত্যাদি। এসব জমি কার্যত যেমন আবাদ ও ফসলযোগ্য নয়, তেমনি এর দ্বারা কোন উপকারও হয় না। ইসলামী শরীয়তের পরিভাষায় এ শ্রেণীর ভূমিকে “আরদে মাওয়াত' বলা হয়। এ শ্রেণীর ভূমির যালিক হয় সরকার। ৫. যে ভূমির মালিকের মৃত্যু হয়েছে এবং তার কোনও উত্তরাধিকারও নেই এমন ভূমিকে “আদিউল আরদ' বলা হয়। এরূপ ভূমির মালিক হবে স্বয়ং সরকার। ইসলামী আইন ও বিচার ৬৭ ///.10907079071.00
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।