ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

নিহত হয়েছে, না হয় তা আসলেই কারো মালিকানাভুক্ত ছিল না বরং পারস্য ও রোমান সাম্রাজ্যের সরকার প্রদত্ত জমি জায়গা ছিল এবং তা-ই ইসলামী রাষ্ট্রের হাতে এসেছিল। ইসলামী রাষ্ট্রের খলিফাগণ এই সব জায়গা আবাদ ও ভোগ দখল করার জন্য এমন লোকদের মধ্যে বন্টন করলেন যারা সেগুলো আবাদ ও ফসল ফলাতে সক্ষম বলে বিবেচিত হয়েছিলেন ।১০ এ সকল ভূমি কনে শরীয়তের বিধান পুরোপুরি অনুসৃত হয়েছিল। হযরত উমর রা. গভর্নর হযরত আবূ মুসা আশআরী রা.-কে লিখে পাঠিয়েছিলেন: “যদি তা জিষয়ার৬১ জমি না হয় এবং এমন জমিও না হয় যেখানে জিযয়ার জমির জন্য পানি প্রবাহিত হয়, তবে কেবল সেই জমিই সরকারি পর্যায়ে জনগণের মধ্যে বন্টন করতে পারো ।'৬২ এতে প্রমাণিত হয় যে, কেবলমাত্র মালিকানা বিহীন জমিই সরকারি পর্যায়ে ক্টন করা যেতে পারে। আর এইরূপ জমির পূর্ণ বন্টন সরকারি পর্যায়েই হতে পারে ।৬৩ সরকারি পর্যায়ে জমি ক্টনকার্য কেবলমাত্র সেসব জমির মধ্যেই সীমাবদ্ধ যা সরকারের আয়ত্তাধীন রয়েছে এবং যাতে সরাসরি সরকারি নির্দেশ কার্যকর হতে পারে। কিন্ত যেসব জমির নির্দিষ্ট ম্লালিক রয়েছে সেসব জমি সম্পর্কে সরকার বিনা কারণে কোন নতুন নীতি গ্রহণ করতে পারে না।৬৪ সরকারি পর্যায়ে জমি বন্টনের এটাই মৌলিক বিধান। অতএব সাধারণভাবে ও কোন সামষ্টিক কল্যাণের উদ্দেশ্য ব্যতীতই খামখেয়ালীভাবে ভূমির মালিকদের উৎখাত করে দিয়ে তা নিজেদের লোকদের মধ্যে অথবা অস্বাভাবিক উচ্চ মূল্যের বিনিময়ে পুনর্বষ্টন করা ইসলামী অর্থনীতির দৃষ্টিতে সুস্পষ্ট জুনুম।৬ সরকারিভাবে যে জমি জনগণের মধ্যে ক্টন করা হবে, তার দ্বারা কোনরূপ সামন্তবাদ বা জায়গীরদারী প্রথা রচনা করা চলবে না। যার পক্ষে যত পরিমাণ জমি ব্যক্তিগত ব্যবস্থাপনার মধ্যে সামলানো, চাষাবাদ ও ফসল ফলানো সম্ভব হবে বলে বিবেচিত হবে, তাকে ততখানি জমিই দেয়া হবে। অধিক পরিমাণ জমি কাউকেই দেয়া যাবে না। হযরত বেলাল ইবনুল হারিস রা.-কে মহানবী স. প্রচুর জমি নিজে আবাদ করার জন্য দিয়েছিলেন। হযরত উমর ফারুক রা. খলীফা নিযুক্ত হবার পর তাঁকে ডেকে বললেন : মহানবী স. আপনাকে অনেক জমি দিয়েছেন। তার পরিমাণ এত বেশি যে, আপনি তা পুরোমাত্রায় চাষাবাদ করতে পারছেন না। অতঃপর বললেন : “আপনি বিবেচনা করে দেখুন। যে পরিমাণ জমি আপনি নিজে চাষাবাদ করতে সক্ষম হবেন সে পরিমাণই আপনি নিজের নিকট রাখুন। আর যা সামলাতে পারবেন না কিংবা যে পরিমাণ জমির ব্যবস্থাপনা করা আপনার সাধ্যাতীত, তা আমাদের (রাষ্ট্রের) নিকট ফেরত দিন, আমরা তা অন্যান্য মুসলমানদের মধ্যে বন্টন করে দেব। হযরত বেলাল রা. জমি ফেরত দিতে রাজি না হওয়া সত্তেও তার সাধ্যাতীত পরিমাণ জমি হযরত উমর রা. ফেরত নিলেন এবং মুসলমানদের মধ্যে পুনর্বষ্টন করলেন ।৬৬ : ইমাম আবু ইউসুফ রা. লিখেছেন, “যে সকল জমি আবাদী নয়, যার কোন মালিক নেই-তা কষ্ট না করে অব্যবহৃত ফেলে রাখা রাষ্ট্রের পক্ষে কিছুতেই উচিত হতে পারে না। কেননা আবাদ করার ফলে যেমন প্রয়োজনীয় খাদ্য ফসল লাভ করা যেতে পারে, তেমনি সরকারের আয়ের পরিমাণও বৃদ্ধি পেতে পারে। এ পর্যায়ে হযরত উমর ইবন আবদুল আযীয রা.-এর একটি আদেশ বিশেষভাবে উল্লেখযোগ্য । তিনি তার গভর্নরদের প্রতি নির্দেশ দিয়েছিলেন, 'তোমাদের হাতে যে ৬৬ ইসলামী আইন ও বিচার //4.10907079091.001)

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।