ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামের আবির্ভাবকালে আরব দেশের ভূমির তিনটি অবস্থা ছিল : ক. অনেক ভূমি ছিল ব্যক্তি মালিকানানুক্ত। খ. এমন অনেক ভূমি ছিল, যার কেউ মালিক ছিল না। গ. গৃহপালিত পশুর সাধারণ চারণভূমিরূপে নির্দিষ্ট ছিল অনেক ভূমি।৫৪ মহানবী স. মদীনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর সর্বপ্রথম মালিকানাবিহীন অনাবাদী জমি আবাদ করার উদ্দেশ্যে ঘোষণা করলেন : যে ব্যক্তি এমন কোন জমি আবাদ করে যার মালিক নেই, তাহলে সে ব্যক্তিই (এ জমির) সবচেয়ে বেশি অধিকারী ।'৫৫ লোকেরা তখন সাধ্যানুসারে জমি আবাদ করার ও মালিক হবার জন্য চেটা করতে লেগে গেল। এভাবে বহু লোকের মধ্যে মালিকানাবিহীন জমি বন্টন করা হল। ইসলামী রাষ্ট্র কর্তৃক ভূমি বন্টনের এটাই হল মূলনীতি । অনাবাদী ভূমি আবাদ করা অথবা ভূমিহীন কৃষক বা মুহাজিরদের পুনর্বাসনের উদ্দেশ্যে সরকারের পক্ষ হতে কাউকে ভূমি দান করা ইসলামে বৈধ। একে আরবীতে 'ইকতা' বলে। মহানবী স. ইকতারূপে হযরত আবূ বকর, হযরত উমর, হযরত আলী, হযরত বেলাল, হযরত জুবায়ের রা. প্রমুখ সাহাবীগণকে ভূমি দান করেছিলেন।৫৬ এভাবে খুলাফায়ে রাশেদীনও একাধিক ব্যক্তিকে ইকতারূপে ভূমি দান করেছেন। “কিতাবুল খারাজ'-এ উল্লেখ রয়েছে, “যদি ইকতার উদ্দেশ্য সাধিত না হয় অথবা যদি অন্যায়রূপে বা অসদুদ্দেশ্যে ইকতা প্রদান করা হয়, তবে এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।'৫৭ হযরত উমর র. মহানবী স. কর্তৃক প্রদত্ত হযরত বেলাল ইবন হারিস মুযানীর র. ইকতার একাংশ এ জন্যই ফেরত নিয়েছিলেন যে, তিনি এই ভূমি যথাযথভাবে আবাদ করতে সক্ষম হননি। অনুরূপভাবে খলীফা উমর ইবন আবদুল আযীয র. আপন পরিবারের জন্য প্রাপ্ত লাখেরাজ ভূসম্পত্তি এজন্য বাতিল করেছিলেন যে, এগুলো উমাইয়্যা শাসকবর্গ স্বজনপ্রীতির ভিত্তিতে প্রদান করেছিলেন।৫৮ উল্লেখ্য যে, সরকারিভাবে যে ভূমি জনগণের মধ্যে বন্টন করা হবে এর দ্বারা কোনরূপ সামন্তবাদী বা জায়গীরদারী প্রথা চালু করা যাবে না। যার পক্ষে যে পরিমাণ ভূমি চাষাবাদ, উৎপাদন করা ও রক্ষণাবেক্ষণ করা সম্ভব তাকে এ পরিমাণ ভূমিই দেয়া হবে। সরকারি মালিকানা ছাড়া ক্রয়কৃত ভূমির মালিকগণ যদি বেশিরভাগ আবাদী ভূমি হস্তগত করে বসে এবং গরীব কৃষকের যদি ভূমির প্রয়োজনীয়তা তীব্রভাবে দেখা দেয়, তাহলে রাষ্ট্রপ্রধান দু'পদ্ধতি অবলম্বন করতে পারবে : | ১. মালিকানাবিহীন, পতিত ও অনাবাদি কৃষি ভূমি কৃষকদের মধ্যে বিনা পয়সায় কষ্টন করে দেবেন। ২. ভূমির মালিকদের নিকট কৃষিকার্ষের প্রয়োজনীয় ভূমি থাকলে এসব ভূমি তাদের দখলমুক্ত করে . কৃষকদের মধ্যে বন্টন করে দেবেন ।৫১ মহানবী স.-এর ইন্তিকালের পর প্রথম পর্যায়ে পারস্য ও রোমান সাম্রাজ্যের সাথে ইসলামী রাষ্ট্রের সংঘর্ষ এবং যুদ্ধ হয়। যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়ে এই দু'রাষ্ট্রের বিশাল অংশ দখল করে নেয়। ইসলামী রাষ্ট্রের দখলকৃত এই বিশাল ভূমির কেউ মালিক ছিল না। হয় এ জমির মালিক যুদ্ধে ইসলামী আইন ও বিচার ৬৫ //4.10907079091.001)

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।