ছ নিজ্ব জ্ঞান বা প্রতিভা কাজে খাটিয়ে কোন জিনিস আবিষ্কার করলে বা কোন যন্ত্র প্রস্তুত করলে, উক্ত জিনিস ব্যবহারে তার স্বত স্বীকৃত ও সংরক্ষিত হবে। কোন ব্যক্তির বৈধ পরিশ্রমলন্ধ অর্থ-সম্পদের ওপর তার মালিকানা প্রতিষ্ঠিত হবে। পবিত্র কুরআনে বলা হয়েছে : “আর এই যে, মানুষ তাই পায় যা সে করে।'৪৮ উপযুক্ত বিনিময়ে সম্পদ ক্রয়ের মাধ্যমেও ভূমি তথা সম্পদের মালিকানা লাভ করা যায়। মহান আল্লাহ বলেন : “হে মুমিনগণ! তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না, কিন্তু পরস্পর সম্মতির ভিত্তিতে ব্যবসা করা বৈধ ।'৪৯ উত্তরাধিকার সৃত্রে কেউ কোন সম্পদ প্রাপ্ত হলে তাতে তার মালিকানা প্রতিষ্ঠিত হবে। মহান আল্লাহ বলেন : “পিতা-মাতা, এবং আত্রীয়-স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের অংশ আছে, এবং পিতা-মাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও অংশ আছে, তা অল্পই হোক বা বেশিই হোক, নির্ধারিত অংশ ।'৫০ রাষ্ট্র বা সরকার কোন নাগরিককে কোন জমি বা সম্পত্তি প্রদান করলে উক্ত ব্যক্তি প্রদত্ত সম্পত্তির মালিক হবে। ইসলামী পদ্ধতিতে একে “ইকতা'৫১ পদ্ধতি বলে। উপহার-উপটৌকন, হেবা বা অসীয়তের মাধ্যমেও সম্পদের মালিকানা লাভ করা যায়।৫২ 'মালিকানাবিহীন ভূমি উন্নয়ন ও কষ্টন নীতি ইসলামী অর্থনীতির বিশেষ উল্লেখযোগ্য নীতি হচ্ছে রাষ্ট্র ও সরকারের দখলে যে সব মালিকবিহীন জমি থাকে, এসব ভূমি এ সব ভূমিহীন বা স্বল্প ভূমির মালিক লোকদের মধ্যে বন্টন করতে হবে, যারা এসব ভূমি আবাদ ও চাষোপযোগী করে তুলতে এবং তাতে ফসল ফলাতে ইচ্ছুক ও সক্ষম। এই ভূমিসমূহ নির্দিষ্ট মেয়াদের মধ্যে আবাদ করার শর্তে তাদেরকে দেয়া হবে। তারা যদি এই নির্দিষ্ট মেয়াদ তথা তিন বছর মেয়াদের মধ্যে আবাদ করে, তবে এই জমি তাদের অধিকারেই থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে আবাদ না করলে তা সরকারের নিকট প্রত্যার্পিত হবে এবং সরকার তা অপর ভূমিহীন জনগণের মধ্যে পুনর্বটন করবে। মহানবী স. ও খুলাফায়ে রাশেদীনের আমলে এরপ ভূমি বণ্টনের নিয়ম প্রচলিত ছিল। এ ভূমি বন্টনের ব্যাপারে কিছু জরুরি শর্ত রয়েছে : ক. খ. সেই জমি কোন নাগরিকের মালিকানাতুক্ত হবে না। সেই জমি সাধারণ জন-মানুষের কল্যাণের সাথে সম্পর্কিত হবে না। এ ধরনের কোন জমি বিশেষ কোন নাগরিককে ব্যক্তিগতভাবে মালিকানা হিসেবে দান করার সরকারের কোন অধিকার নেই। এ জমি এমন হবে না যেখানে জন-মানবের জন্য অপরিহার্য কোন ধাতু বা সম্পদের খনি অবস্থিত । এরূপ হলে সেই জমি ব্যক্তিগতভাবে কাউকে দেয়া বৈধ হবে না। এই তিন প্রকার ভূমি ছাড়া অন্য সকল প্রকার ভূমি সরকার যাকে ইচ্ছে বণ্টন করে দিতে পারবে। তবে এ ক্ষেত্রে স্বজন প্রীতি, ঘুষ কিংবা অন্য কোন দুর্নীতির আশ্রয় গ্রহণ করা যাবে না ।৫৩ ৬৪ ইসলামী আইন ও বিচার //4.10907079091.001)
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।