কারো নেই। ইসলামে অপচয়কে শুধু নিষেধ করা হয়নি, বরং তা নিষিদ্ধ ঘোষিত হয়েছে।৪০ কুরআনে বলা হয়েছে : “কিছুতেই অপব্যয় করো না, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই ।'৪১ ২. অন্যায় ব্যবহার রোধ : অন্যায়ভাবে ভূমি তথা সম্পদ কুক্ষিগত করা ইসলামে নিষিদ্ধ। অন্যায়ভাবে কারো ভূমি আটকিয়ে রাখা বা মজুদদারী ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। মজুদদারীতে সম্পদকে কাজে না লাগিয়ে অলস রাখা হয় বলেই একে নিষিদ্ধ বিবেচনা করা হয়েছে। আল্লাহর সম্পদ পুষ্ভ্িভূত করে অপরকে তা ব্যবহারের অধিকার থেকে বঞ্চিত করার অধিকার কারো নেই। মানুষের সম্পদ ব্যবহার করার সীমিত অধিকার আছে, কিন্তু অন্যায়ভাবে সম্পদ ব্যবহার করার অধিকার তার নেই।৪২ ্ ৩. যথার্থ ব্যবহার : ইসলামে যথার্থ ব্যবহারের অধিকার অবাধ নয়, বরং সীমিত। সমাজের কোন শ্রেণীর লোক যদি আশ্রয়হীন থাকে, গৃহহীন অবস্থায় তারা যদি গাছের তলায়, রাস্তায় বা পাহাড়ের গুহায় জীবন কাটায় সে অবস্থায় সম্পদ থাকলেও কেউ তার রুচি ও ইচ্ছানুযায়ী সৌখিন বাড়ি তৈরি করতে পারে না। ইসলাম তা সমর্থন করে না।৪৩ ইসলাম চায় ভূমিসহ সকল সম্পদের যথার্থ ব্যবহারের মাধ্যমে সমাজের প্রতিটি নাগরিকের বেঁচে থাকার মৌলিক চাহিদা পূরণ করতে । সমাজ মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হলে সে ক্ষেত্রে কুরআনুল করীম উদৃত্ত সম্পদের উপর ব্যক্তি মালিকদের অধিকার বাজেয়াপ্ত ঘোষণা করেছে। কুরআনুল করীমে এসেছে : “আল্লাহ জনপদবাসীদের নিকট হতে তার রসূল স.-কে যা কিছু দিয়েছেন তা আল্লাহর, তার রসূলের, রসূলের স্বজনদের, ইয়াতীমদের, অভাব্ন্ত ও পথচারীদের যাতে তোমাদের মধ্যে যারা বিস্তবান কেবল তাদের মধ্যেই এখর্য আবর্তন না করে।'৪৪ সাধারণ মানুষের জীবন-মানের উপর ভিত্তি করেই উদৃত্ত ঠিক করা হবে। ৪. স্থায়ী ব্যবহার : ইসলাম সীমাহীন সময়ের জন্য ভূমি তথা সম্পদের ওপর অধিকার স্বীকার করে না। যে মুহূর্তে সম্পদকে অব্যবহৃত রাখা বা সম্পদের অপব্যবহার করা হয় সেই মুহূর্তেই তা বাজেয়াপ্ত যোগ্য হয়ে যায়।৪৫ ভূমি মালিক নিজে চাষ করতে না পারলে বা না করালে কিংবা নিজে যে পরিমাণ চাষ করতে পারে তার চেয়ে অধিক পরিমাণ ভূমি থাকলে, তা অন্যের দ্বারা চাষ করাবে। অথবা চাষের কাজে অন্য লোকের সাহায্য গ্রহণ করবে। নিজের ভোগ ও ব্যবহারের প্রয়োজন না হলে, অন্য কথায় কারো প্রয়োজনের অতিরিক্ত ভূমি থাকলে তা অন্য কোন ভূমিহীনকে চাষাবাদ বা ভোগ করতে দিতে হবে।৪৬ স্থায়ী ব্যবহারের মূল কথা হল, কুরআনুল করীমে উল্লেখিত এবং মহানবী স.-এর নির্দেশিত পথে ভূমি তথা সম্পদ ব্যবহার করতে হবে। মালিকানা লাভের বৈধ পন্থা ইসলামে ভূমি তথা সম্পদের ব্যক্তি মালিকানা লাভের কয়েকটি বৈধ পন্থা রয়েছে। যেমন : ক. প্রাকৃতিক উপায় উপাদানের মধ্যে যে সব দ্রব্য ও সম্পদে কারো মালিকানা বা অধিকার প্রতিষ্ঠিত, প্রথম দখলের মাধ্যমে তাতে দখলকারীর মালিকানা প্রতিষ্ঠিত হবে। মহানবী স. বলেছেন: “যে ব্যক্তি এমন কোন অনাবাদী জমি আবাদ করবে, যা কারো মালিকানায় নেই, সেই তার মালিক হবে ।'৪৭ ইসলামী আইন ও বিচার ৬৩ ///.10907079071.00
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।