ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামে গ্রহণযোগ্য নয়। অমিতব্যয়িতাকে পরিহার করে মহান আল্লাহ প্রদত্ত সম্পদ তার রাস্তায় ও মানবতার সেবায় ব্যয় করার জন্য ইসলাম কঠোর তাগিদ দিয়েছে। প্রকৃতপক্ষে ইসলাম কৃপণতা ও অপচয় এ দুয়ের মধ্যবর্তী অবস্থা সমর্থন করে ।৩৬ ৭. ভূমি দ্বারা যথার্থ উপকার লাভ : ব্যক্তি মালিকানা সম্পর্কে ইসলামের অন্যতম নীতি হচ্ছে ভূমি তথা সম্পদ মালিকের যথার্থ উপকারে আসতে হবে। লক্ষণীয় যে, বহু ক্ষেত্রে মানুষ তার সম্পদ জাতীয় কল্যাণে নিয়োজিত না করে ব্যক্তির স্বেচ্ছাচারিতার ইন্ধন হিসাবে ব্যবহার করে। এটা অবশ্যই ইসলামের মৌলিক নীতির বিরোধী। এ বিধানে অবশ্যই নিশ্চিত হতে হবে যে, ভূমি কখনো ব্যক্তস্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করা যাবে না। ইসলামী আইন সকল আর্থিক চাপ ও প্রভাব থেকে মুক্ত থেকে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার প্রয়াসী। ব্যক্তি মালিকানা সম্পর্কে শর্ত হচ্ছে, ভূমি তথা সম্পদ জীবিত ব্যক্তির স্বার্থে ব্যয়িত হতে হবে। মৃত্যুর পর মৃত ব্যক্তির কোন ভূমি বা সম্পত্তি নিয়ন্ত্রণ বা ভোগ করার প্রশ্নই আসে না। কাজেই ইসলামী বিধান মোতাবেক মৃত্যুর পর পরই মৃত ব্যক্তির স্থাবর-অস্থাবর সম্পত্তি তার উত্তরাধিকারদের মধ্যে বন্টন করে দিতে হবে।৩৭ ৮. হালাল হারাম বিবেচনা : ভূমি তথা সম্পদ ব্যবহারে হালাল হারামের বিবেচনা করতে হবে। অবৈধভাবে কোন ভূমি কিংবা সম্পদ দখল বা ভোগ করা সম্পূর্ণ হারাম। আল্লাহ বলেন : “হে মানব জাতি! পৃথিবীতে যা কিছু বৈধ ও পবিত্র খাদ্য বন্ত রয়েছে তা থেকে তোমরা আহার কর এবং শয়তানের পদাংক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু ।৩৮ উপরোক্ত আলোচনা দ্বারা একথা স্পষ্টতই উপলব্ধি করা যাচ্ছে যে, ইসলামে ভূমি মালিকানা তথা ব্যক্তি মালিকানা নৈতিক ও ধর্মীয় অনুশাসন দ্বারা নিয়নত্রিত। কোন ব্যক্তি তার মালিকানাধীন ভূমি বা সম্পদ ইসলামের মৌলিক নীতি বিরোধী কাজে ব্যবহার করলে ইসলামী রাষ্ট্র তার মালিকানা রহিত করার অধিকার রাখে। মালিকানার অধিকার বিশ্রেষণ মহান আল্লাহর মালিকানার অধীনে ব্যক্তি মালিকানার অধিকারকে স্বীকার করে নেয়ার জন্য চারটি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়। যথা : ১. অপব্যবহার রোধ ২. অন্যায় ব্যবহার রোধ ৩. যথার্থ ব্যবহার ৪. স্থায়ী ব্যবহার । এই চার ধরনের অধিকার কেবলমাত্র একটি শর্ত দ্বারা সীমাবদ্ধ । শর্তটি হচ্ছে, এই সকল অধিকার সমাজের অন্যান্য মানুষের একইরূপ অধিকারের ক্ষেত্রে কোন প্রকার বাধার সৃষ্টি করতে পারবে না।৩৯ ১. অপব্যবহার রোধ : বিশ্ব জগতের প্রতিটি বন্তুই কোন না কোন উদ্দেশ্যে এবং কোন না কোন নির্দিষ্ট কাজের জন্য সৃষ্টি করা হয়েছে। কাজেই কোন কিছু ধ্বংসবা অপব্যবহার করার অধিকার ৬২ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।