৪. ভূমির অকল্যাণকর ব্যবহার রোধ : ইসলাম ভূমি তথা সম্পদের কল্যাণমূলক ব্যবহারকে উৎসাহিত এবং অকল্যাণকর ব্যবহারকে নিরুতসাহিত করেছে। যেহেতু ভূমির প্রকৃত এবং অবিশিশ্র মালিক মহান আল্লাহ, কাজেই এর ব্যবহার করার অধিকার প্রত্যেক মানুষেরই রয়েছে, তবে উক্ত ব্যবহারের ফলে সমাজের অপরাপর ব্যক্তি ও জনগোষ্ঠীর যাতে কোন ক্ষতি না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। কেননা অপরের ক্ষতি হলে তা আগ্রাসন হিসাবে বিবেচিত হবে এবং আগ্রাসন সব সময়েই নিষিদ্ধ । কুরআনুল করীমে বলা হয়েছে : “হে মুমিনগণ! তোমরা যা উপার্জন কর এবং আমি যা ভূমি হতে তোমাদের জন্য উৎপাদন করে দেই তন্মধ্যে যা উৎকৃষ্ট তা ব্যয় কর এবং এর নিকৃষ্ট বস্ত ব্যয় করার সংকল্পও করো না।'৩২ হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত আছে যে, মহানবী স. বলেছেন: প্রয়োজনের অতিরিক্ত পানি আটকিয়ে রাখা উচিত নয়, তাতে তৃণভূমির উন্নয়ন ব্যাহত হবে ।"৩৩ এই হাদীসের তাৎপর্য হচ্ছে মুসলমানদের অবশ্যই নিজের প্রয়োজন সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং সমাজের অপরাপর ব্যক্তির যাতে ক্ষতি না হয় সে ব্যাপারে সজাগ থাকতে হবে। বহু মুসলিম দেশেই লক্ষ করা যাচ্ছে, ভূমির ব্যক্তিগত মালিকানার সুযোগে কিছু সংখ্যক ব্যক্তির হাতে দেশের মোট ভূমির বিপুল অংশ কুক্ষিগত হচ্ছে। ইসলামী আইনে এ জাতীয় অবস্থা মোটেই সমর্থিত নয়। কারণ ইসলামী বিধানে ভূমি কিছু সংখ্যক ব্যক্তির সুবিধার জন্য নয়, বরং সাধারণ জনসাধারণের কল্যাণের জন্য ব্যবহার করতে হবে। বিশিষ্ট ইসলামী আইন বিশেষজ্ঞ ইবনুল কাইয়িম এ সম্পর্কে বলেন : “আল্লাহ তার সৃষ্ট মানুষের জন্য যে বিধান দিয়েছেন তা বিশ্লেষণ করলে দেখা যায় যে, এসব বিধান মানুষের মধ্যে সুযোগ-সুবিধার সমতা বিধানের জন্য তৈরি। যখনই বিভিন্ন মানুষের কাঙ্ফিত সুবিধার মধ্যে দবন্ব দেখা দেয় তখনই অধিকতর গুরুতৃপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়ের উপর প্রাধান্য দেয়া হয়। ইসলামী বিধান মানুষের উপকার করার জন্য পরিকল্পিত, কিন্তু যখন কোন স্বার্থহানী অনিবার্য হয়ে পড়ে তখন অপেক্ষাকৃত কম অনিষ্ট সাধনের প্রতি প্রয়াস লক্ষ করা যায়। মহান আল্লাহর দেয়া বিধানের এই হচ্ছে মৌলিক নীতি যা আল্লাহর বিজ্ঞতা ও উদারতার পরিচায়ক ।"৩৪ €. আইনানুগ দখলন্বত্ব ভূমি দখল আইন সংগত হতে হবে। মহানবী স. বলেছেন, “যে ব্যক্তি কারও এক বিঘত জমি জোর করে দখল করবে কিয়ামতের দিন আল্লাহ তার গলায় সাত তবক জমীন বেড়ি রূপে পরিয়ে দিবেন।'৩৫ মিথ্যা দলিল ও ভুয়া সাক্ষী প্রমাণের মাধ্যমে কোর্টের রায় নিজের অনুকূলে নেয়ার প্রচেষ্টা তথা দুর্নীতির মাধ্যমে সম্পত্তি ভোগ দখল করা ইসলামী ব্যবস্থায় সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ৬. সুষম ব্যবহার : ব্যক্তি মলিকানা সম্পর্কে শরীয়তের স্পষ্ট নীতি হচ্ছে মালিককে তার ভূমি তথা সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে হবে। ব্যক্তি মালিকানা অবশ্যই কুরআনুল করীম ও সুন্নাহ প্রবর্তিত নীতি থেকে যাতে বিচ্যুত না হয় সেজন্য সমাজ তথা রাষ্ট্রকে সদা সতর্ক দৃষ্টি রাখতে হবে। সম্পদের মালিককে কৃপণ কিংবা অপচয়কারী হওয়া যাবে না। কেননা মহান আল্লাহ উদ্ধত, দান্তিক, কৃপণ ও অপচয়কারী ব্যক্তিকে পছন্দ করেন না। অন্যায়ভাবে অপরিমিত সম্পদের মালিক হওয়া ইসলামী আইন ও বিচার ৬১ ///.1090709091.00
— Page 62 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.