ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

১. ভূমির নিরবচ্ছিন্ন ব্যবহার : ভূমির নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করতে হবে। অন্যথায় মালিকানা রহিত বলে গণ্য হবে। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, হযরত বেলাল ইবনুল হারিস রা.-কে মহানবী স. প্রচুর জমি আবাদ করার জন্য দিয়েছিলেন। হযরত উমর রা. খলীফা নিযুক্ত হওয়ার পর তাকে ডেকে বললেন, “মহানবী স. আপনাকে অনেক জমি দিয়েছেন। আর আপনি পুরো জমি চাষাবাদ করতে পারছেন না। অতঃপর বললেন, আপনি বিবেচনা করে দেখুন; যে পরিমাণ জমি আপনি নিজে চাষাবাদ করতে সক্ষম হবেন, সে পরিযাণই আপনি নিজের দখলে রাখুন। আর যা সামলাতে পারবেন না কিংবা যে পরিমাণ জমির ব্যবস্থাপনা করা আপনার পক্ষে সাধ্যাতীত, তা আমাদের (রাষ্ট্রের) নিকট ফেরত দিন, আমরা তা অন্যান্য মুসলমানদের মধ্যে বন্টন করে দেব। হযরত বেলাল রা. তার জযি ফেরত দিতে রাজি না হওয়া সত্ত্ও তীর সাধ্যাতীত পরিমাণ জমি হযরত উমর রা. ফেরত নিলেন এবং মুসলমানদের মধ্যে পুনর্বন্টন করলেন ।'২৪ ২. ভূমির কল্যাণকর ব্যবহার : ভূমি হতে উৎপন্ন ফসলের কিছু অংশ মহান আল্লাহর রাস্তায় অর্থাৎ কল্যাণকর কাজে ব্যয় করতে হবে। ইসলামী অর্থনীতিতে ভূমি তথা সম্পদের ব্যবহার নীতি কুরআনের নিম্নোক্ত আয়াতে পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে। মহান আল্লাহ বলেন : “যারা নিজেদের ধন-সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উপমা একটি শস্যবীজ, যা সাতটি শীষ উৎপাদন করে, প্রত্যেক শীষে থাকে একশত শস্যদানা। আল্লাহ্‌ যাকে ইচ্ছে বহুগুণে বৃদ্ধি করে দেন। আরন্লাহ ্রাচর্যময়, সর্বজ্ঞ। যারা আল্লাহর পথে ধন-সম্পদ ব্যয় করে অতপর যা ব্যয় করে তার কথা বলে বেড়ায় না এবং ক্রেশও দেয় না, তাদের পুরস্কার তাদের প্রতিপালকের নিকট। তাদের কোন ভয় নেই এবং তারা দুঃবিতও হবে না।'২৫ অপর এক আয়াতে বলা হয়েছে: 'তোমরা যদি প্রকাশ্যে দান কর তবে তা ভাল, আর যদি গোপনে কর এবং অভাবপ্রস্তকে দাও তা তোমাদের জন্য আরও ভালো ।'২৬ ৩. যাকাত প্রদান : সমাজের যে ক'জন লোক তাদের উচ্চতর যোগ্যতা ও সৌভাগ্যের কারণে নিজেদের প্রয়োজনের অতিরিক্ত ধন-সম্পদ আহরণ করেছে ইসলাম চায় তারা যেন এ সম্পদ পুপ্রিভূত করে না রাখে বরং এগুলো ব্যয় করে এবং এমন সব ক্ষেত্রে ব্যয় করে যেখান থেকে সম্পদের আবর্তনের ফলে সমাজের স্বল্লবিত্ত ভোগীরাও যথেষ্ট অংশ লাভ করতে সক্ষম হয়। এ লক্ষেই ইসলাম যাকাত ব্যবস্থার প্রবর্তন করেছে। ইসলামের নির্দেশ অনুযায়ী নিসাব২৭ পরিমাণ যাকাত প্রদান করতে হবে ।২৮ যাকাতের বিধানাবলী পর্যালোচনা করলে দেখা যায় যে, কৃষিজ পণ্যই এর অত্যাবশ্যকীয় বিষয়। ভূমি একটি রাষ্ট্রের অপরিহার্য উপাদান। ভূমি মানুষের রিযক ও জীবন ধারণের মূল উৎস এবং স্থিতি স্থাপনের ক্ষেত্র। এটা যাকাত আইনেরও মূল ভিত্তি। ইসলামের ভূমি ব্যবস্থা ইনসাফপূর্ণ। ভূমি ব্যবস্থারই অন্যতম দিক হল উশর২১ ও খারাজ।৩০ কোন কোন অবস্থায় উৎপাদিত ফসলের এক- দশমাংশ রাষ্ট্রীয় কোষাগারে দেয়৷ ফরজ হয়, আবার কোন কোন ক্ষেত্রে শতকরা বিশ ভাগ দিতে হয়। ইসলামী সরকার কর্তৃক ফসল ও ভূমির উপর আরোপিত করকে উশর ও খারাজ বলা হয়। উশর মুসলমানদের জমির সাথে সংশ্লিষ্ট ও নির্দিষ্ট। অমুসলিমদের জমিতে উশর নেই, আছে খারাজ। উশর মুসলমানদের ওপর কুরআন, হাদীস, ইজমা ও কিয়াস দ্বারা প্রামাণ্য ফরয।৩১ ৬০ ইসলামী আইন ও বিচার ///.10907079091.00

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।