শ্রম ও মেধা দিয়ে প্রাকৃতিক সম্পদকে পরিবর্তিত করে ব্যবহার উপযোগী করে তুলে মহাকালের ক্ষুদ্রতম সময়ের আওতায়। অস্থায়ীভাবে সে তার অধিকারী হয় মাত্র কখনো মূল মালিক হয় না। একে ব্যক্তি মালিকানা" বা আমানতী মালিকানা বলা হয় 1১৮ ইসলামে 'ব্যক্তি মালিকানা' বা আমানতী মালিকানা এক বিশেষ বৈশিষ্টের অধিকারী । অংকশান্ত্ে যেমন সাইন ব্যতীত কোন অংকের মান নির্ধারণ হয় না, তেমনি ইসলামের নৈতিক বাধ্যবাধকতা ছাড়া মালিকানা সংগায়িত হয় না। পুঁজিবাদ ও সমাজবাদ ব্যক্তিকে সমাজের সোপান হিসাবে সংগঠিত করতে কার্যত সফল হতে পারেনি। কিন্তু ইসলামী অর্থনীতি এ ক্ষেত্রে পুঁজিবাদ ও সমাজতন্ত্রের তুলনায় সর্বতোভাবে সফল। পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় ব্যক্তি মালিকানা মানব দেহে রক্ত কণিকার মতই প্রয়োজনীয় অথচ সমাজতন্ত্রে তা সম্পূর্ণ পরিত্যাজ্য । পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় লাগামহীন ব্যক্তি মালিকানা বহু অপচয় ও অপবন্টনের জন্য দায়ী। ফলে পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় সমাজে ধনী আরও ধনী হয় এবং দরিদ্র আরও দরিদ্র হতে থাকে। ভোক্তার সার্বভৌমত্বের নামে মূল্য ব্যবস্থার আঘাতে পুঁজিবাদী ব্যবস্থায় সাধারণ মানুষ শোষিত হয়। অপরদিকে সমাজতন্ত্রে যৌথ মালিকানা ও রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থার পক্ষে ব্যক্তি মালিকানাকে উপেক্ষা করা হয়। এ ব্যবস্থায় বেকার সমস্যা ও অসম বন্টনের খানিকটা সুরাহা হতে পারে, কিন্তু উৎপাদনে মানুষের অভিনবত্ উল্লেখযোগ্যভাবে স্থাস পায়। তাছাড়া সমাজতন্ত্রে ব্যক্তি স্বাধীনতা বলতে কিছুই থাকে না। শ্রমিকগণ রাষ্ট্রযন্ত্রের অংশ হিসেবে বেঁচে থাকে। এ দু'টি অর্থ ব্যবস্থা একই রোগের দ্বিবিধ লক্ষণ মাত্র। কিন্তু ইসলামী অর্থব্যবস্থা পুঁজিবাদ ও সমাজবাদ এই দু'পরান্তিক চরম মতবাদ পরিহার করে মধ্যমপন্থা অনুসরণ করে। এ ব্যবস্থায় উৎপাদনে উৎসাহ, সুষম বন্টন এবং মানবিক মূল্যবোধ সবই অক্ষুণ্ন রাখা সম্ভব ।১৯ সুতরাং ইসলামী অর্থনীতিতে ব্যক্তি মালিকানা স্বীকার করা হয়েছে। এ প্রসঙ্গে কুরআনুল করীমে বলা হয়েছে : 'ইয়াতীমদেরকে তাদের ধন-সম্পদ সমর্পণ করবে এবং ভালোর সাথে মন্দ বদল করবে না। তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদ মিশিয়ে গ্রাস করো না; নিশ্চয় তা মহাপাপ ।'২০ অন্যত্র বলা হয়েছে: “পুরুষ যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ এবং নারী যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ ।'২১ আরও বলা হয়েছে : “পিতা-মাতা ও আত্বীয়-স্বজনের পরিত্যক্ত সম্পত্তির প্রত্যেকটির জন্য আমি উত্তরাধিকারী করেছি এবং যাদের সাথে তোমরা অঙ্গীকারাবদ্ধ তাদেরকে তাদের অংশ দিবে ।'২২ মহানবী স. বলেছেন : 'যে ব্যক্তি কারো এক বিঘত পরিমাণ জমি জোর করে দখল করবে কিয়ামতের দিন মহান আল্লাহ তার গলায় সাত স্তর জমি বেড়ি রূপে পরিয়ে দিবেন ।'২৩ ইসলাম ব্যক্তি মালিকানা স্বীকার করে নিলেও তা শর্তহীন নয়। বরং ইসলামে ব্যক্তি মালিকানা কয়েকটি শর্তসাপেক্ষে স্বীকৃত। সম্পদের কল্যাণকর ও সর্বজনীন ব্যবহার নিশ্চিত করার লক্ষে এ শর্তগুলো আরোপ করা হয়েছে। শর্তগুলো হলো : ইসলামী আইন ও বিচার ৫৯ //4.10707079091.001)
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।