সম্পাদকীয় আমাদের সমস্যার সমাধান আমাদেরই করতে হবে বলা হয় আমরা অস্থির সময় অতিক্রম করছি। কথাটা বিশ্লেষণ করা দরুকার। কারণ সময় যতটা না অস্থির তার চেয়ে বেশি অস্থির আমরা নিজেরাই । সময়কে অস্থির করে তোলা হয়েছে এবং তাকে অস্থির করেছে কুফরী ও শিরক। আর এই কুফরী ও শিরক কোনো দিন বসে থাকেনি। তারা সব সময় তাদের অভিযান চাপিয়ে সময়কে অস্থির করে রেখেছে। এই কুফরী ও শিরক অবস্থান করছে আমাদের ভেতরে ও বাইরে। হাজার দেড় হাজার বছরের পথ পরিক্রমায় আমরা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছি বাইরের শত্রুদের ঘ্বারা তার চেয়ে কম ক্ষতিত্রস্ত হইনি ঘরের শক্রদের আঁতাত ও চক্রান্তমূলক কর্মকাণ্ে। আমাদের এ ঘরের শক্ররা মীরজাফরদের মতো অন্যের পাতা ফীদে পা দিয়েছে, না বিভীষণদের মতো সচেতনভাবে শক্রশিবিরে যোগ দিয়েছে তা বিচার সাপেক্ষ। এই বিচারের ভিত্তিতে তাদের সম্পর্কে ফয়সালা হওয়া দরকার। নবীর প্রতি বিশ্বাস ভালোবাসা ও শ্রদ্ধা আমাদের ঈমানের অংগ। এ বিষয়ে দ্বিমত পোষণ করে কেউ মুসলমান থাকতে পারে না। এটা কোনো গবেষণার বিষয় নয়। এটা একটা সাদামাটা কথা। মুসলমান কোনো বর্ণগত বা জনুগত জাতিগোষ্ঠী নয়। আল্লাহ ও তার নবী ও রসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি বিশ্বাসের ভিত্তিতেই একজন মুসলমান হয়। আর এ বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠে নবীর প্রতি ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধা। কাজেই নবীকে ব্যংগ করে কার্টুন তৈরি করা, কবিতা ও রচনা লেখা বা অন্য যেকোনো মানসিক ও শারীরিক অভিব্যক্তি ঈমান ও বিশ্বাসের পরিপন্থী । কোনো অবিশ্বাসী যখন এ কাজ করে তখন তাকে মানবতার শত্রু, বিশ্ব শান্তির প্রতি হুমকি, সন্ত্রাসী কর্মকাণ্ডের হোতা, বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী এবং সবচেয়ে বড় মিথ্যুক ও ভথু বলা যায়। কারণ সুন্দর এই পৃথিবীর সৌন্দর্য ও শালীনতা অনুভব করার কোনো ক্ষমতা ও রুচি সে হারিয়ে ফেলেছে। আর কোনো বিশ্বাসী যখন এ কাজ করে তখন সে অবিশ্বাসী হয়ে যায়। সে আর বিশ্বাসী থাকে না। এখন দেখতে হবে সে কি সত্যিই আগে বিশ্বাসী ছিল এবং এখন অবিশ্বাসী হয়ে গেছে, নাকি সে বিশ্বাসীর ছদ্মবেশে অবিশ্বাসী । সে মীরজাফর না বিভীষণ কোন পর্যায়ের জাতশক্র এটাও বিচার করতে হবে। আস্তিনের মধ্যে এ ধরনের শক্রদের পালন করার দায় সচেতন মুসলিম মিল্লাত কোনোদিন বহন করেনি। কুরআনের প্রথম সূরা আল বাকারায় আল্লাহ রব্বুল আলামীন প্রথম রুকুর প্রথম ৭টি আয়াতে ঈমান ও একীনের বিষয়টি পাকাপোক্তভাবে বর্ণনা করার পর দ্বিতীয় রুকুর প্রথম আয়াত থেকেই এইসব বিশ্বাসীর ছন্বেশে অবিশ্বাসীদের সম্পর্কে সতর্কবাণী উচ্চারণ করেছেন। আল্লাহ বলেছেন, 'আর (আল্লাহর ওপর প্রকৃত ঈমান আনার পর) কিছু লোক এমনও আছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী কিন্তু আসলে তারা বিশ্বাসী (মুমিন)' নয়; তারা আল্লাহ ও যারা ঈমান এনেছে তাদের সাথে প্রতারণা করছে। অথচ আসলে তারা নিজেদেরকে প্রতারণা করছে, ///.10907079071.001
— صفحة ٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.