গ. পক্ষান্তরে “মালিকানা'-এর ব্যাপারে ইসলাম একটি ভারসাম্যপূর্ণ ও সর্বজনীন নীতি গ্রহণ করেছে, যা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা ও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার সংকীর্ণতা ও সীমা লংঘনের ক্রটিমুক্ত। কারণ বস্তবাদী এই দুই দর্শনের অবস্থান পুরোপুরি দুই মেরুতে । কিন্তু ইসলামে এ ধরনের বস্তুবাদী চিন্তার কোন অবকাশ নেই। ইসলামী দৃষ্টিভঙ্গি অনুযায়ী কোন কিছুর মালিকানা যেমন কোন ব্যক্তি বা দলের নয়, তেমনি রাষ্ট্রেরও নয়। বরং ভূমিসহ যাবতীয় সম্পদের প্রকৃত ও নিরঙ্কুশ মালিকানা একমাত্র মহান আল্লাহ্র এ প্রসঙ্গে কুরআনুল করীমে বলা হয়েছে: 'আসমান ও জমীনে যা কিছু আছে সমস্ত আল্লাহরই ।'১৩ অপর এক আয়াতে বলা হয়েছে : “আল্লাহ আকাশ ও পৃথিবীর যা যাবতীয় বস্তুর মালিক।'১৪ উপরোক্ত আয়াতসমূহ দ্বারা একথা প্রমাণিত হয় যে, ভূমি তথা ধন-সম্পদ ও যাবতীয় কল্যাণকর উপকরণসামগ্রী যত কিছুর অস্তিত্ব আছে- তা মাটি, জমি, নদী-সমুদ্র, পানি, সূর্যতাপ, চন্দ্রের আলো যাই হোক না কেন সব কিছু নিরংকুশভাবে মহান আল্লাহর মালিকানাতৃক্ত। এ ব্যাপারে কেউ তার সমতুল্য নেই, কেউ তার প্রতিদন্ী নেই, এ মালিকানায় কেউ তার সাথে শরীকও নেই ।১৫ এ কথা ছ্যর্থহীনভাবে বলা যায় যে, পৃথিবী ও ভূমির প্রকৃত মালিক নিসন্দেহে মহান আল্লাহ । তবে তার মালিকানার অর্থ এই নয় যে, মহান আল্লাহ তীর সৃষ্ট সম্পদ ভোগ করবেন। মূলত আল্লাহর মালিকানার অর্থ সৃষ্টি জীবের তন্বাবধানের ও ভোগের অধিকার, আরও একটু সীমিত অর্থে সামাজিক ও তর্বীবধানের ও ব্যবস্থাপনায় ভোগাধিকার।১৬ তাই মহান আল্লাহকে ভূমি তথা সম্পদের মূল মালিক ও একক নিয়ন্ত্রক মনে করে মানুষ কেবল ভূমির ভোগাধিকার স্বত্ব লাত করে। এ ভোগ বা ব্যবহারের ক্ষেত্রে মানুষ ভূমি বা সম্পদের মূল মালিক মহান আল্লাহর কাছে দায়বদ্ধ থাকে। সেহেতু মহান আল্লাহর নির্দেশিত পত্থায়ই তাকে ভূমি বা সম্পদ ভোগ করতে হয়। তাই সে এর যথেচ্ছ ব্যবহার করতে পারে না।১৭ ইসলামী অর্থনীতিতে মালিকানা ইসলামী অর্থনীতিতে মালিকানা দুই প্রকার : ক. প্রকৃত মালিকানা খ. ব্যক্তি মালিকানা। সৃষ্টিকর্তা ও একক নিয়ন্ত্রক হিসাবে সম্পদের মূল মালিক আল্লাহ এবং পৃথিবীতে তার নিযুক্ত প্রতিনিধি হিসাবে মানুষ এর ব্যক্তিগত মালিক। ব্যক্তি মালিকানা প্রসঙ্গে অধ্যক্ষ আবুল কাসেম বলেন, “মানুষের জীবনই অস্থায়ী । এই অস্থায়ী জীবনে ধন-সম্পদ কখনো স্থায়ী হয় না। মহাকালের মহাসাগরে মানুষ যেন এক একটা অতি ক্ষুদ্র বুদবুদ। এই বুদবুদ অতিশয় অস্থির ও অনিত্য। মহাকালব্যাপী অসংখ্য প্রাকৃতিক সম্পদের সামান্যতম মাত্র ভোগ দখল করতে পারে ব্যক্তি-মানুষ অল্প সমেয়র জন্য । তাই সম্পদের স্থায়ী ও প্রকৃত মালিক আল্লাহ, মানুষ নয়। মানুষ অল্প সময়ের জন্য সীমিতভাবে সম্পদের ব্যবহার করতে পারে মাত্র। যে নিজেই নিজের মালিক নয় সে আবার অপরের মালিক হয় কি করে? তাই মানুষ ৫৮ ইসলামী আইন ও বিচার ///.10707079091.001)
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।