ভূ-পৃষ্ট ছারা বাসগৃহকে বোঝানো হয়েছে কুরআনুল করীমে। বলা হয়েছে : “তিনি তোমাদের মাটি হতে সৃষ্টি করেছেন এবং তাতেই তিনি তোমাদের বসতি দান করেছেন।'৫ কোন কোন আয়াতে 'আরদুন' শব্দটি বিস্তৃত বিছানা অর্থে ব্যব্ধত হয়েছে। কুরআন মজীদে উল্লেখ আছে : যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ করেছেন এবং আকাশ হতে পানি বর্ষণ করে তার সাহায্যে তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন। সুতরাং তোমরা জেনে শুনে কাউকেও আল্লাহর সমকক্ষ দীড় করো না।"৬ 'আরদুন' শব্দটি মাটি অর্থেও কুরআনুল করীমের বিভিন্ন আয়াতে ব্যবহৃত হয়েছে। যেমন 'যখন তোমরা বলেছিলে, হে মুসা! আমরা একই রকম খাদ্যে কখনো ধৈর্য ধারণ করব না। সুতরাং তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা কর- যেন তিনি ভূমিজাত দ্রব্য শাক-সবজী, কীকুড়, গম, মসুর ও পিয়াজ আমাদের জন্য উৎপাদন করেন। মূসা বললেন, তোমরা কি উৎকৃষ্টতর বন্তকে নিকৃষ্টতর বস্তুর সাথে বদল করতে চাও? মানব সৃষ্টির মূল উপাদান মাটি। এ প্রসঙ্গে কুরআনুল করীমের ভাষ্য : “আমি মাটি থেকেই তোমাদের সৃষ্টি করেছি, তাতেই তোমাদের ফিরিয়ে দিব এবং এ থেকেই তোমাদের পুনরায় বের করব।৮ মহানবী স. বলেছেন: 'যার ভূমি আছে সে যেন তা চাষ করে। আর যদি সে চাষ করতে অপারগ হয় তাহলে যেন তার ভাইকে (চাষ করার জন্য) দান করে দেয়।”৯ তিনি আরও বলেছেন : “যে ব্যক্তি কোন পতিত অনাবাদি ভূমি আবাদ করবে সে নিজেই সে ভূমির মালিক হবে ।'১০ এভাবে কুরআনুল করীম ও আল-হাদীসে মানবমজাতিকে ভূমির সছ্যবহার করে রিষিকের ব্যবস্থা করার জন্য আহ্বান জানানো হয়েছে। কিন্তু জনসংখ্যার স্কীতি কোন কোন দেশে মাথা পিছু জমির পরিমাণ কমিয়ে দিয়েছে। অপরদিকে বর্তমান বিশ্বের বহু দেশে চাষযোগ্য জমি অনাবাদ পড়ে আছে, যেগুলোর সদ্যবহার করতে পারলে দারিদ্র্যের কষাঘাত থেকে মানব জাতি খানিকটা হলেও মুক্তি লাভ করতে পারতো। ভূমির মালিকানা “মালিকানা' অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন অর্থব্যবস্থায় মালিকানার ধারণা বিভিন্নরপ। যেমন ক. পুঁজিবাদী১১ অর্থ ব্যবস্থায় মালিকানা বলতে সম্পদের ওপর ব্যক্তি বা গোষ্ঠীর নিরংকুশ, সীমাহীন ও শর্তহীন অধিকারকে বুঝায়। খ. সমাজতান্ত্রিক১২ অর্থ ব্যবস্থায় সম্পদের মালিকানা হল রাষ্ট্রের। সরকার রাষ্ট্রের পক্ষ হতে মালিকানা স্বত্ব ভোগ করে থাকে। এ অবস্থায় সম্পদের ওপর ব্যক্তির কোন অধিকার স্বীকার করা হয় না। ইসলামী আইন ও বিচার ৫৭ ///.10907079071.001
— Page 58 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.