ইসলামী আইন ও বিচার অক্টোবর-ডিসেম্বর ২০০৭ বর্ষ ৩, সংখ্যা ১২, পৃষ্ঠা : ৫৬৭২ . ভূমির মালিকানা : প্রেক্ষিত ইসলাম ড. মোহাম্মদ আতীকুর রহমান ভূমিকা ভূমি মানব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বৈজ্ঞানিক বিশ্লেষণ মতে ভূমি হতেই সকল কিছুর উৎপত্তি। আবার এই ভূমিতেই সব কিছু বিলীন হয়ে যাবে। ভূমি বা জমি মানুষের মূল্যবান সম্পদ । ভূমির প্রয়োজনীয়তা অনস্থীকার্য। সৃষ্টির শুরু থেকে সকল দেশে ভূমির ব্যবহার বিদ্যমান। মানব সমাজের ক্রমবিকাশ, ভূমির চাহিদার ক্রমবিকাশ, সামাজিক ও রাষ্ট্রীয় শৃংখলা এবং বিভিন্ন দেয়। ভূমির মালিকানা কার? সৃষ্টির শুরু থেকে এ প্রশ্ন চলে আসছে। এক সময় যে জঙ্গল পরিষ্কার করে জমি চাষযোগ্য করতো সে তার মালিক বনে যেতো । কিংবা কেউ যদি কোন পরিত্যক্ত জমি বা অন্যের জমি জোর পূর্বক দখল করে নিরবচ্ছিন্রভাবে তা ১২ বছর যাবত ভোগ দখল করতো তবে সে এ জমির মালিকানা অর্জন করতো। কিন্তু ইসলাম এ ধরনের মালিকানাকে স্বীকার করে না। ইসলাম উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কিংবা বৈধ উপায়ে উপার্জিত ভূমির মালিককেই প্রকৃত মালিক হিসাবে স্বীকৃতি দিয়েছে। এ প্রবন্ধে ভূমির পরিচয়, মালিকানা, বিশ্লেষণ, মালিকানা লাভের সাধারণ নিয়ম ইত্যাদি বিষয় স্থান পাবে। ভূমির পরিচয় ভূমির একাধিক পরিচয় পাওয়া যায়। নিয়ে কয়েকটি সংগা প্রদত্ত হলো : * ভূমি শব্দের অর্থ হল পৃথিবী, ভূ-পৃষ্ঠ, মাটি, মেঝে, ক্ষেত্র, জমি ইত্যাদি। সাধারণ অর্থে মাটি বা জমির উপরিভাগকে ভূমি বলে।১ * ভূ-পৃষ্ঠে অবস্থিত প্রাথমিক স্তরের ক্ষয় সাধনের ফলে যে ক্ষুদ্র কণা ভূ-পৃষ্ঠে জমা হয় এবং তার সাথে জৈব পদার্থের সংমিশ্রণের ফলে যে পদার্থ গঠিত হয় তাই ভূমি বা মাটি।২ মৃত্তিকা বা মাটি শব্দের আরবী প্রতিশব্দ “তুরাব', আর ভূ-পৃষ্ঠ শব্দের প্রতিশব্দ হচ্ছে 'আল-আরদ'। 'আরদ' বা ভূ-পৃষ্ঠ বলতে আমরা যে গ্রহে বাস করছি তাকে বোঝায় ।৩ কুরআনুল করীমে বলা হয়েছে : 'হে জিন ও মানব সম্প্রদায়! আকাশমগ্ুলী ও পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করতে পার অতিক্রম কর, কিন্তু তোমরা তা অতিক্রম করতে পারবে না ছাড়পত্র ছাড়া ।'£ লেখক : প্রভাষক, ইসলামী শিক্ষা, আলাতুন্নেছা কলেজ, বাড্ডা, গুলশান, ঢাকা । ///.10907079071.001)
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।