ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

যে কোন ব্যক্তি তার সম্পদ থেকে কিছু অংশ এমন ব্যক্তিকে উইল করে দিয়ে দিতে পারে, যে ব্যক্তি অন্য কোন উপায়ে তার (প্রথমোক্ত ব্যক্তির) সম্পদের উত্তরাধিকারী হতে পারবে না। এভাবে এ ক্ষেত্রে সাধারণ নীতি হল, সন্তান তার পিতার সম্পদের উত্তরাধিকারী হবে। আবার সন্তানের সন্তান অর্থাৎ নাতি তার পিতার কাছ থেকে সম্পদের উত্তরাধিকারী হবে, দাদার কাছ থেকে নয়। কিন্তু যেখানে দাদার মৃত্যুর পূর্বেই পিতা যারা গেছে, সেখানে দাদা তার নাতি/নাতনির জন্য সম্পত্তির একটি অংশ উইল করে দিয়ে যেতে পারেন। এ ধরনের বিশেষ পরিস্থিতির জন্য যে ব্যবস্থাটির কথা বলা হল, এটি সাধারণ বিধানকে পরিবর্তন করার প্রয়োজনীয়তাকে রহিত করে দেয়। এ ব্যবস্থাটি সাধারণ নীতি বা আইন পরিবর্তন না করেই এ জাতীয় ব্যক্তি কেন্দ্রিক সমস্যা ও জটিলতার সহজ সমাধান করে দেয়। বস্তুত ইসলামে যে কোন আইনের পেছনে অন্তর্নিহিত দর্শন এ বিষয়টিকে আইনের শর্ত হিসাবে উপস্থাপন করে যে, আইন বা বিধান হওয়া উচিত সকলের জন্য বা সমষ্টি কেন্দ্রিক এবং ব্যতিক্রম কেবল সেখানেই করা উচিত যেখানে ব্যতিক্রমের বাস্তবিক প্রয়োজন রয়েছে ৰলে অনুভূত হয়। অনুবাদ : মাওলানা মুহাম্মদ রাশেদ ইস্লামী আইন ও বিচার ৫৫ ///.10907079091.001

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।