ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

পুঁজিবাদী সমবায় পদ্ধতিতে পুঁজিপতি পুরো মুনাফা নিজের পকেটস্থ করেন। কিন্তু সমবায়ী পদ্ধতিতে বীমাকারীগণ মুনাফার অংশ পেয়ে থাকেন। রসূলুল্লাহ স.-এর যুগের বীমা ব্যবস্থাটি পুঁজিবাদী পদ্ধতির চেয়ে সমবায়ী বীমা পদ্ধতির সাথে অধিকতর সামঞ্জস্যপূর্ণ । বস্তুত রসূলুল্লাহ স.-এর সময়ের বীমা ব্যবস্থাটি পারস্পরিক সাহায্য-সহযোগিতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ছিল। একেকটি উপজাতি বা গোত্রের প্রতিটি সদস্য গোত্রের নিজস্ব তহবিলে অল্প পরিমাণ অর্থ জমা দিতেন। কোন দুর্ঘটনা ঘটলে যাকে কেন্দ্র করে সমস্যা হয়েছে তার জন্য সঞ্চিত অর্থ থেকে ব্যয় করা হত। পরবর্তীতে ব্যবস্থাটি আরো বৃহস্তর পরিসরে নিয়ে যাওয়া হয় এভাবে যে, যদি সশ্রিষ্ট গোত্রটি প্রয়োজনীয় অর্থের যোগান দিতে না পারে, তবে তারা পার্শবর্তী একটি কমিটির কাছ থেকে সহায়তা পেতে পারে। যদি উক্ত কমিটির কাছেও প্রয়োজনীয় অর্থ না থাকে, তবে পরিণতিতে কেন্দ্রীয় কর্তৃপক্ষই উত্ত দাবী বা প্রয়োজন পূরণের জন্য দায়িতৃপাপ্ত হবে। এই হল বীমা ব্যবস্থার দুটি ভিন্ন ভিন্ন পদ্ধতি। তবে আমি এগুলোর প্রায়োগিক কৌশল সংক্রান্ত ব্যাপারগুলো বিস্তারিত ব্যাখ্যা করতে পারব না। প্রশ্ন : কোন ব্যক্তি যদি কোন অন্যায় করার পর তার দোষ স্বীকার করে নেয়, তবে তাকে এরপরও শান্তি দেয়া অথবা অর্থদণ্ড (জরিমানা) দেয়ার কোন প্রয়োজন আছে কি? ক্ষমা করে দেয়া কি ইসলামের নীতি-বিরুদ্ধ কাজ? উত্তর : আমি ধরে নিচ্ছি আপনি এখানে 'দোষ' 0৬15651.5) বলে আইনত নিষিদ্ধ কোন অপরাধমূলক কাজকেই (00105) বুঝিয়েছেন। অপরাধমূলক বেআইনী কাজ মূলত দু' ধরনের হতে পারে- একটি হচ্ছে এমন কাজ, যে কাজের জন্য নির্দিষ্ট শাস্তির বিধান শরীয়তে বলে দেয়া আছে। একে বলা হয় 'হাদ' (সীমা)। এ ধরনের অপরাধের উদাহরণ হল চুরি, মদ্যপান, হত্যা ইত্যাদি। এ ধরনের সাতটি কি আটটি অপরাধ রয়েছে যেগুলোর বিরুদ্ধে সুনির্দিষ্ট শাস্তি নির্ধারিত রয়েছে । এ সব ক্ষেত্রে ক্ষমার কোন সুযোগ নেই। উদাহরণ স্বরূপ, যদি কেউ চুরি করে, তবে তার হাত কেটে ফেলা হবে। সে ক্ষমা প্রার্থনা করলেও তা করা হবে। আবার, হত্যা বা খুনের ক্ষেত্রে বিচারক মৃত্যুদন্ডের কথা ঘোষণা করবেন। তবে এ ক্ষেত্রে নিহত ব্যক্তির নিকটাত্বীয়ের এ অধিকার রয়েছে, সে বা তারা বাদীর কাছে রক্তপণের অর্থ দাবী করতে পারে অথবা তাকে সম্পূর্ণ ্ষমাও করে দিতে পারে। এ সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হাদীস ও ফিকহ শাস্ত্রের গ্রস্থাদিতে পাওয়া যাবে। প্রশ্ন : পিতামহের সম্পত্তির উত্তরাধিকার থেকে য়াতীম বা অনাথকে কেন বঞ্চিত করা হয়েছে? এর পেছনে যুক্তি বা কারণ কী? উত্তর : যে কোন আইন কোন না কোন মৌল নীতিমালার উপর ভিত্তি করে তৈরী হয় আর কোন যৌলনীতি কখনো কখনো কোন ব্যক্তি বিশেষকে আঘাত করতেও পারে। কোন একজন নির্দিষ্ট ব্যক্তির ক্ষতিগ্রস্ত হবার কারণে কোন সাধারণ মৌলনীতি পরিবর্তিত হতে পারে না। আলোচ্য ক্ষেত্রে সাধারণ নীতি হল কোন ব্যক্তি মারা গেলে মৃত ব্যক্তির সাথে আত্ীয়তার সম্পর্কে সম্পর্কিত কিছু ব্যক্তি কুরআন শরীফে নির্দেশিত সূত্র অনুযায়ী এ ব্যক্তির উত্তরাধিকারী হওয়ার অধিকারপ্রাপ্ত হয়। এ নীতির প্রেক্ষিতে যদি কোন ব্যক্তি ক্ষতির সম্মুখীন হয়, তবে এর প্রতিকারের ব্যবস্থাও কুরআন ও হাদীসে বলে দেয়া হয়েছে। ইসলাষে উইল করে সম্পত্তি হস্তান্তর করার সুযোগ সম্বলিত বিধান রয়েছে। এ বিধানের বলে ৫৪ ইসলামী আইন ও বিচার //4.10907079091.001)

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।