কালের তিনশ' বছর পর হাদীস (সর্ব প্রথম) সংকলিত হয়েছে বলে যে পুরনো তত্ব হাজির করা হয় সেটি ক্রমশ অবনৃ্ত হয়েছে। আমার এ লেখাটি ছাপানোর প্রায় ছয় মাস পর একজন জার্মান অধ্যাপক এই একই বিষয়ে আরেকটি নিবন্ধ লেখেন যেখানে হাদীসের “অনির্ভরযোগ্যতা' প্রমাণের সপক্ষে পুরনো যুক্তিগুলোরই তিনি পুণরাবৃত্তি ঘটান। কাউকে সমালোচনা বা মন্দ বলা থেকে বিরত থাকা আমার মারা জীবনের অনুসৃত নীতি। আমি এ সব ক্ষেত্রে যে নীতি অনুসরণ করি সেখানে সঠিক তথ্যটি এমনভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করি, যেন সমালোচক আমার লেখার ভেতরেই তার প্রশ্ন বা আপত্তিগুলোর জবাব খুঁজে পান। যখন এ জার্মান অধ্যাপকের লেখাটি এ জার্নালেই ছাপা হল, তখন লেখাটির নিচে জার্নাল সম্পাদক একটি পাদটীকা লিখেন, যেখানে তিনি অধ্যাপক মহোদয়কে জার্নালটির অন্য একটি সংখ্যায় ছাপানো এ বিষয়ে আঞ্মর লিখিত পূর্বোক্ত নিবন্ধটি পাঠ করার জন্য পরামর্শ দেন। যা হোক, এ সমস্ত ক্ষেত্রে কোন্ নীতিটি অনুসরণ করা উত্তম সেটি এ আলোচনা থেকেই যে কেউ নিজেই নির্ধারণ করে নিতে পারবেন। রশ্ন: হাদীসে কুদসী, যেটি আল্লাহর ভাষায় বর্ণিত হয়েছে, কেন কুরআন শরীফে অন্তর্ভূক্ত হয়নি? উত্তর : রসূলে মাকবুল স. এমনটি করা দরকার বলে মনে করেননি। যদি এমনটি করা হত, তবে সেটা কুরআন শরীফের কলেবর অনেকখানি বাড়িয়ে দিত। বরং কুরআন শরীফকে তার নিজস্ব আকারে অক্ষুণ্ন রাখাই ছিল ভাল (এবং সেটিই করা হয়েছে)। তবে রসূলুল্লাহ স. যথাযথ গুরুত্ প্রকাশের জন্য মাঝে মাঝে কোন কোন বিষয়ে এমনভাবে ব্যাধ্যা করতেন যা “সাধারণ হাদীস' ও “হাদীসে কুদসী' রূপে রেকর্ডকৃত হয়েছে। এগুলোর মধ্যে দ্বিতীয় প্রকারটিতে এমন বিশেষ কিছু নেই যাকে কুরআন শরীফে বাড়তি সংযুক্তি হিসাবে মনে করা হয়। বন্তত এটি কুরআন শরীফেরই পুনর্বিবরণ। প্রশ্ন : আপনি ইতোপূর্বে বলেছেন, রসূলুল্লাহ স.-এর জীবদ্দশায় এক ধরনের বীমা ব্যবস্থা চালু ছিল। আপনি.কি অনুগহ করে বলবেন বর্তমান যুগের বীমা পদ্ধতি ও তৎকালীন বীমা ব্যবস্থার মধ্যে কোন ধরনের পার্থক্য আছে কি না? কেননা বর্তমানে প্রচলিত বীমা পদ্ধতিকে শরীয়তের বিধান পরিপন্থী বলে মনে করা হয়। উত্তর : বর্তমানে দু ধরনের বীমা ব্যবস্থা গ্রচলিত। একটি হল পুঁজিবাদী, অন্যটি সমবায় ভিত্তিক। প্রথমোক্ত পদ্ধতিতে পুঁজিপতিরা বীমা কোম্পানী প্রতিষ্ঠা করেন এবং ক্লায়েন্টের জন্য এ পরিমাণ প্রিমিয়াম ধার্য করেন যা তাকে দেয় বীমা পলিসির ঝুঁকির চেয়েও অধিক। পুঁজিপতিরা এভাবে পুরো মুনাফা নিজে নিয়ে নেন। অন্যদিকে শেষোক্ত অর্থাৎ সমবায়ী পদ্ধতিতে ক্লায়েন্ট নিজে মুনাফার অংশ পেয়ে থাকেন। যানবাহন বা গাড়ীর বীমার কথা চিন্তা করুন। ধরুন, পাচ শ ব্যক্তি একটি বীমা কোম্পানীর সদস্য হলেন এবং প্রত্যেকে বার্ষিক চাদা হিসাবে ১০০ টাকা করে জয়া দিলেন। প্রথম বছর কোম্পানীটির আয় গিয়ে দীড়াল ৫০,০০০ টাকায়। কিন্তু হয়তো এ সময়ে কোন দুর্ঘটনায় পতিত একজন সদস্যকে মাত্র ২,০০০ টাকা পর্যন্ত বীমার টাকা কোম্পানীটি হস্তান্তর করল। এ ছাড়া কর্মচারী- কর্মকর্তাদের বেতন-ভাতা বাবদ আরো ১০,০০০ টাকা ব্যয় হল। বাকী টাকা (৩৮,০০০ টাকা) কোম্পানীর হেফাজতে জমা রইল। কাজেই পরের বছর প্রতিজন সদস্যকে বার্ষিক চদা স্বরূপ ১০০ টাকার চেয়ে কম টাকা জমা দিতে হল। ইসলামী আইন ও বিচার ৫৩ ///.10907079091.00
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।