ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বিনিময়ে এদেরকে মুক্তিদানের পরামর্শ দেন। রসূলুল্লাহ স. এ পরামর্শ গ্রহণ করেন এবং মুক্তিপণের বিনিময়ে বন্দীদেরকে মুক্তির নির্দেশ দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামীন এ সিদ্ধান্ত পছন্দ করেননি। আল্লাহ এ সম্পর্কে বলেন, ইতোপূর্বে আল্লাহর পক্ষ থেকে যদি নির্দেশনা না থাকত, তবে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এর জন্য আপনার কঠিন বিপদ হতো।' (৮ : ৬৮) এভাবে আপনারা দেখতে পেলেন, অহী'র অনুপস্থিতির বিভিন্ন সময় রসূল স. কখনো সাহাবায়ে কিরামের সাথে পরামর্শ করে আবার কখনো বা পরামর্শ ছাড়াই নিজের বিচার-বিবেচনার ভিত্তিতে পরিস্থিতির চাহিদা অনুযায়ী বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন। তীর এ ধরনের কোন কোন সিদ্ধান্ত অহী'র মাধ্যমে পরবর্তীতে বাতিল হয়ে গেছে। বিষয়টি আমি আরো একটু ব্যাধ্যা করতে চাই। কুরআন শরীফে এমন আয়াত রয়েছে যেখানে পূর্বতন নবী-রসূলগণের আনীত বিধি-বিধান অনুযায়ী আমল করার জন্য মুসলিমদেরকে অনুপ্রাণিত করা হয়েছে। যেমন তাওরাতে এক নির্দেশ রয়েছে, যেখানে বলা হয়েছে, শক্রর কাছ থেকে প্রাপ্ত গণিমতের মজুদ পুড়িয়ে ফেলতে হবে। এটি আল্লাহর নিজের। এটি পুড়িয়ে ফেল, আল্লাহকে দেয়ার জন্য । নিজের জন্য এটি ব্যবহার করো না ।' -তাওরাতে বলা হয়েছে। ইসলামে এ বিষয়ে নতুন কোন নির্দেশনার অনুপস্থিতিতে এটিই রসূলুল্লাহ স. -এর কাছে আশা করা হয়েছে যেন তিনি পূর্বতন আসমানী বা প্রত্যাদিষ্ট বিধান অনুযায়ী আমল করেন। কিন্তু যে কোন কারণেই হোক তিনি তা করেননি। তখন আল্লাহর পক্ষ থেকে অহী জাসে এ মর্মে- যদি ইতোপূর্বে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা না থাকত, তবে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, তার জন্য আপনার কঠিন বিপদ হতো।' (৮৬৮)। অতএব, যেভাবেই হোক, এ দুটোর মাঝে কোন বিরোধ নেই। সে হাদীসটির কথা মনে করুন, “যা সত্য নয়, তা আমার মুখ থেকে বের হয় না।' যার অর্থ হচ্ছে, রসূলুললাহ স. যা ব্যাখ্যা করেন সেটি হয়তো তিনি অহীর মাধ্যমে লাভ করেন, নয়তো ব্যক্তিগত যুক্তি প্রয়োগ করে পেয়ে থাকেন। যে ভাবেই হোক, তিনি মানুষকে বিভ্রান্ত করার জন্য কিছু বলেন না। তিনি শুধু সে কাজটিকেই ভাল বলেন, যেটি আল্লাহ রাব্বুল আলামীন করতে নিষেধ করেননি এবং যেটি সম্ভাব্য সবচেয়ে ভাল উপায় বলে বিবেচিত হয়। সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উপরোক্ত দুটো বক্তব্যের মাঝে কোন বৈপরিত্য বা বিরোধ নেই। প্রশ্ন : রসূলুল্লাহ স.-এর ইন্তিকালের তিনশ' বছর পর হাদীস সংকলনের কাজ শুরু হয়েছে -এরূপ অসত্য প্রচারণায় যারা লিপ্ত তাদের বক্তব্যের সপক্ষে যুক্তি কী? উত্তর : এ ধরনের লোকেরা সহীহ বুখারীকে - যেটি হিজরী তৃতীয় শতকে সংকলিত হয়েছে - হাদীসের প্রাচীনতম সংকলিত গ্রন্থ বলে মনে করেন। কিন্তু রসূলুল্লাহ স.-এর ইন্তিকালের পর ইমাম বুখারী র.- এর শিক্ষক এবং তার শিক্ষকের শিক্ষকও হাদীস সংগ্রহ করেছেন। এভাবে এ দুটি সময়কালের (রসূলুল্লাহ স.-এর পর থেকে বুখারী র. এর মধ্যকার সময়কাল) মধ্যে সংযোগ সূত্র প্রতিষ্ঠিত হয়ে যায়। কাজেই এ বিষয়ে গোল্ডজিহার যে পূরনো আপত্তিটি তুলেছিলেন সেটি যথার্থ নয়। আমি এ ব্যাপারে একটি মজার ঘটনা বর্ণনা করতে চাই। কয়েক বছর আগে আমি জার্মানীতে একটি পেপার লিখেছিলাম যেটি সেখানকার একটি জার্নালে প্রকাশিত হয়েছিল। এঁ পেপারটিতে আমি এ বিষয়টি নিয়েই লিখেছিলাম। সেখানে আমি এ মত প্রকাশ করেছিলাম যে, রসূলুল্লাহ স.-এর ইন্তি ৫২ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।