ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

অন্যান্য ভাষাও জানতেন। বস্তুত তিনি ছিলেন একজন বিশিষ্ট পভভিত ব্যক্তি। তবে হযরত আব্দুল্লাহ ইবনে আমর হযরত আলীর পূর্বেই লিখতে শুরু করেছিলেন। হযরত আৰু হুরাইরা রা. এ বিষয়ে আরো পরে চিন্তা করেন। এ কথা সত্য, হযরত আব্ুল্লাহ ইবনে আমর ইবনুল আস বহু সংখ্যক হাদীস সংকলন করেছিলেন, যে হাদীসগ্ডলো হযরত আবু হুরাইরাও রা. জানতেন। তবে এগুলো তীর কাছে লিখিত আকারে ছিল না। এছাড়া অন্য একটি ব্যাপার হল, আবদুল্লাহ্‌ ইবনে আমর হযরত আবু হ্রাইরার রা. তুলনায় আরো আগের দিকে মক্কার জীবনেই ইসলাম গ্রহণ করেছিলেন। অন্য দিকে হযরত আবু হুরাইরা (রাদি) সপ্তম হিজরীতে ইসলাম কবুল করেন। এ কথা বলা বাহুল্য, যিনি আগে লিখতে বা সংকলন করতে শুরু করেছেন তিনি তৃলনামূলক ভাবে বেশি সংখ্যক হাদীস সংকলিত করবেন। অন্য দিকে যিনি লিখতে জানলেও লিখতে শুরু করেছেন আরো পরের দিকে, তার সংকলিত হাদীস-সংখ্যা কম হবে। অতএব দুই বক্তব্যের মাঝে কোন বৈপরিত্য বা বিরোধিতা নেই। প্রশ্ন : আপনি আপনার বক্তব্যে একটু আগেই বলেছেন, কোন এক সাহাবীর প্রশ্রের উত্তরে রসূলুল্লাহ স. বলেছেন, “আল্লাহর শপথ! যা কিছু আমার মুখ থেকে বের হয় তার সবই আল্লাহর পক্ষ থেকে ্রাপ্ত।' অর্থাৎ বলা যায়, রসূলুল্লাহ স. আল্লাহ্‌র ইচ্ছার বাইরে একটি শব্দও উচ্চারণ করেননি। কিন্তু কিছু কিছু “উলামা' বলেন, রসূলুল্লাহ স.-এর কোন কোন বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করা যায়। কেননা তার সকল উক্তি অমোঘ বা অত্রান্ত নয়। অনুগ্রহ করে মন্তব্য করুন। উত্তর : আমি ইতোপূর্বে ব্যাখ্যা করেছি যে, যদি কোন বিষয়ে রসূলুল্লাহ স. অহী'র মাধ্যমে জানতে পারতেন, তবে এ বিষয়ে তার বক্তব্য অহী'র ভিত্তিতে প্রদত্ত হতো। যদি এমন হতো, তিনি এখনও অহী'র জন্য অপেক্ষায় আছেন (অর্থাৎ এ মুহূর্তে অহী'র আগমন সাময়িক ভাবে বন্ধ রয়েছে), এ অবস্থায় কোন জরুরী পরিস্থিতির উদ্ভব হল, তবে তিনি ইজতিহাদের আশ্রয় নিতেন; অর্থাৎ তিনি তার যুতি-বুদ্ধি অনুযায়ী নির্দেশনা বা সমাধান দিতেন। এ ক্ষেত্রে আমি আপনাদের সে হাদীসের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই যেখানে তিনি বলছেন, “আমি যদি এ বিষয়ে অহী পেতাম, তবে তোমাদের সাথে আমি পরামর্শ করতাম না। . . .' উপরের বর্ণনা থেকে এটি স্পষ্ট যে, অনেক সময় রসূলুল্লাহ স. অহী'র জন্য অপেক্ষায় থেকেছেন। এ অবস্থায় কোন সমস্যা সামনে আসলে নিজের যুক্তি-বুদ্ধি (ইজতিহাদ) প্রয়োগ করে তিনি তার সমাধান দিয়েছেন। এ রকম পরিস্থিতিতে তিনি যে সব নির্দেশ দিতেন, সেগুলোর কোন কোনটি পরবর্তীতে অহী'র দ্বারা বাতিল হয়ে যেত। এ ক্ষেত্রে যুদ্ধবন্দীদের সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের প্রশ্রটি এখানে প্রাসঙ্গিক হিসাবে আলোচনা করা যেতে পারে। এ বিষয়টি সামনে আসে বদরের যুদ্ধ জয়ের পর। অহীর মাধ্যমে প্রাপ্ত নির্দেশনার অনুপস্থিতিতে । অহী'র জন্য রসূলুল্লাহ স. তখন অপেক্ষায় ছিলেন। রসূলুল্লাহ স. সাহাবায়ে কিরামের সাথে যুদ্ধবন্দীদের নিয়ে কী করা হবে এ বিষয়ে পরামর্শ করেন। হযরত উমর রা. এদেরকে মৃত্যুদণ্ড দেবার পরামর্শ দেন। কেননা এরা কখনো ইসলাম গ্রহণ করবে না এবং ইসলামের প্রতি চিরবৈরী হয়েই থাকবে। কিন্তু হযরত আবু বকর রা. এ বিষয়ে দ্বিমত পোষণ করেন। তিনি মনে করেন, এদের পরবর্তী বংশধরদের ইসলাম গ্রহণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তিনি মৃত্যুদণ্ডের বিরোধিতা করেন। এর পরিবর্তে তিনি মুক্তিপণের ইসলামী আইন ও বিচার. ৫১ //4.10907079091.001)

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।