যুদ্ধে রসূলুল্লাহ স. আহত হয়েছেন। ফলে তিনি হাত বাকা করতে বা তাজ করতে পারেন না। এ অবস্থায় তিনি নামায আদায় করতে গেলে হাত দুটো ভীজ না করে ছেড়ে দেয়া ছাড়। আর কী করতে পারবেন? এখন এ অবস্থায় কেউ একজন তীকে এভাবে নামাষ পড়তে দেখলেন। পরে যখন তিনি আবারো বুকের উপর হাত বাধতে শুরু করলেন সেটি দেখার সুযোগ তার হলো না। বলা বাহুল্য, এ ব্যক্তি রসূলুল্লাহ স.- কে যেভাবে দেখার সুযোগ পেয়েছেন বা তাকে যেভাবে আমল করতে দেখেছেন, তিনি তো সেভাবেই আমল করবেন। এ ব্যাপারটি আমাদের জন্য বিশেষ গুরুতর দাবীদার। আমি আগে যেমন বললাম, প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় আমার এক শিক্ষক এখন থেকে প্রায় ৬৫ বছর পূর্বেই আমাকে বিষয়টি ব্যাখ্যা করেছিলেন। আমি আজও সে ব্যাখ্যা তুলতে পারিনি। তিনি বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামীন তার রসূলকে স. ভালোবাসেন। তার রসূলের খাতিরে আল্লাহ রসূলুল্লাহর স. প্রতিটি কাজকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করতে বা ধরে রাখতে চেয়েছেন। এরই প্রেক্ষিতে কিছু লোকের মাধ্যমে, যেমন শিয়া সম্প্রদায়, তারা রসূলুল্লাহ স.-এর হাত না বেঁধে নামায পড়ার রীতিটি ধরে রেখেছেন। আবার আরেক দল মানুষের মাধ্যমে তার হাত বেঁধে নামায পড়ার রীতিটিও সংরক্ষণ করেছেন তিনি। অতএব আমলের বা প্র্যাকটিসের ক্ষেত্রে যে পার্থক্য সেটি সর্ট হাদীসটি ক্রটিপূর্ণভাবে রেকর্ড করার কারণে নয়, বরং রসূলুল্লাহ স.-কে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমল করতে দেখার কারণে উদ্ভূত হয়েছে। অতএব আমাদের পারস্পরিক সহনশীলতার মনোভাব সৃষ্টি করা উচিত। হাদীস বর্ণনার ক্ষেত্রে পার্থক্যের কারণে অতিযোগ-পাল্টা অভিযোগ না করে আমাদের বরং মনে করা উচিত, রসূলুল্লাহ স. যেন কোন এক ঘটনার বিচারের রায় দিয়েছেন এক রকম। আবার প্রেক্ষিত ভিন্ন হবার কারণে তিনি এ বিষয়ে অন্যত্র আরেক রকম রায় দিয়েছেন। আরেকটি উদাহরণের কথা মনে করুন, যা আজকাল খবরের কাগজে দেখা যায়-অর্থাৎ চুরির অভিযোগে হাত কর্তনের বিষয়টি। এ ক্ষেত্রে সুন্নীগণ বলেন, হাত কবজি পর্যন্ত কাটতে হবে। অন্যদিকে শিয়াগণ শুধু হাতের আছ্তুলগুলো কেটে ফেলার কথা বলেন। ক্ষণিকের জন্যও এমন ধারণা করবেন না যে, এ পার্থক্য হাদীসের মধ্যেই নিহিত রয়েছে এ জন্য সৃষ্টি হয়েছে। কেননা সুন্লী পিতদের কাছে রক্ষিত হাদীস-গরন্থে এমন হাদীসও রয়েছে, যেখানে রসূলুল্লাহ স. একবার আছুল কেটে ফেলার নির্দেশ দিয়েছেন। কাজেই এ অবস্থায় একে উপদলীয় (5০০02-217) কোন্দলের ভিত্তি না বানিয়ে আমাদের উচিত পরস্পরের প্রতি পরস্পরের সহনশীল হবার শিক্ষা গ্রহণ করা। এবং আমাদের উচিত আমাদের নিজ মাযহাব অনুযায়ী হাদীসগুলোর উপর আমল করা। এ ধরনের পার্থক্য সম্পূর্ণভাবে দূর করার জন্য চেষ্টা করার কিছু নেই। কারণ এ ধরনের পার্থক্য সম্পূর্ণ দূর করা আদৌ সম্ভব নয়।, প্রশ্ন : হযরত আৰু হুরাইরা রা. কি লিখতে পড়তে জানতেন? যদিও তিনি বিপুল সংখ্যক হাদীস বর্ণনার সঙ্গে জড়িত, তীরই এক হাদীসে এসেছে, তিনি নিজে বলতেন, আবুল্লাহ ইবনে আমর ইবনুল আস তার থেকে বেশি জ্ঞানী ছিলেন। কারণ তিনি লিখতে পেরেছিলেন কিন্তু আবু হুরাইরা লিখতে পারেননি। উত্তর : এ দুটো বক্তব্যের মাঝে কোন বিরোধ নেই। প্রকৃত ব্যাপার হল, হযরত আবূ হুরাইরা রা. কেবল আরবী লিখতে জানতেন তাই নয়, তিনি তৎকালীন আবিসিনীয় ভাষাও জানতেন। তিনি ফারসী ও ৫০ ইসলামী আইন ও বিচার //4.107070790791.001)
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।