আমরা তারপরও আহমদ ইবনে হাম্বলের র. বর্ণনা নিয়ে সন্দেহ পোষণ করতে পারতাম এবং তিনি যে দাবী করেছেন যে, তিনি আবদুর রাযযাক ইবনে হাম্মামের র. কাছ থেকে উক্ত হাদীস শুনেছেন- এ নিয়ে প্রশ্ন উথাপন করা যেত, যদি না আব্দুর রাফযাকের সংকলনটির অস্তিত্ব খুঁজে পাওয়া যেত। আল্লাহর শুকর যে, তার সংকলিত “মুসান্নাফ' এখনও বিদ্যমান এবং এখন এটি ছাপানোও হয়েছে। তিনিও ইমাম বুখারীর র. বর্ণনাটিকে সঠিক বলে নিশ্চিত করেছেন। অনুরূপ ভাবে, সৌভাগ্যক্রমে হাম্মাম ইবনে মুনাবৃবিহ র.-এর শিক্ষক মুয়াম্মার ইবনে রশিদের সংকলিত গ্রন্থ “আল-জামি'-ও আমাদের কাছে রয়েছে। এখানেও একই হাদীস হুবহু একই ভাষায় বর্ণিত রয়েছে। হাম্মাম ইবনে মুনাববিহের র. সহীফাও ছাপানো হয়েছে। এটিও আমাদের আলোচ্য বুখারীর র. বর্ণনার সত্যতাকেই নিশ্চিত করে। এভাবে এগুলোর প্রতিটি যদি একই ধরনের বক্তব্য বহন করে, তবে বুখারীর র. সততা নিয়ে আমাদের কুতসা রটনা করা হবে একান্তই অন্যায় এবং অন্যাধ্য। এখানে যুক্তির দাবী এটাই যে, আমরা আলোচ্য হাদীসটি সম্পূর্ণভাবে নির্ভরযোগ্য বলে গ্রহণ করে নিব। আবার এমনও হাদীস রয়েছে যেখানে একটি অন্যটির যথার্থতা প্রতিষ্ঠিত করে। যেমন, যদি ইমাম তিরমিযী র. অন্য বর্ণনাকারীর পরম্পরার উপর নির্ভর করে (নিজের সংগ্রহের ভিত্তিতে নয়) একটি হাদীস বর্ণনা করেন, তবে সেক্ষেত্রে এ কথা বিশ্বাস করা অসম্ভব যে, ইতিহাসের বিভিন্ন সময়ের গঞ্চানজন ব্যক্তি পূর্ব থেকেই নিজেরা একমত হয়ে একটি মিথ্যা কথা বর্ণনা করেছেন। মোট কথা, এগুলো হচ্ছে প্রায়োগিক মৌলনীতি, যেগুলো হাদীস বর্ণনার ক্ষেত্রে ব্যবহার্য। অন্য কোন গ্রন্থ, এমন কি অধিকাংশ ধর্মধরন্থ, যেমন তাওরাত, ইচ্জিল ইত্যাদির ক্ষেত্রেও সে ধরনের কঠোর বিধিমালা অনুসরণ করা হয়নি, যেগুলো হাদীসের ষথার্থতা নিরূপণে ভূমিকা পালন করেছে। শিয়া ও সুন্ী হাদীস গ্রন্থে পার্থক্য থাকতে পারে, এ কথা নীতিগতভাবে বলা যায় বটে, কিন্তু বাস্তবে এটি নিছক ধারণাগত বা অনুমাননির্ভর উক্তি ছাড়া কিছু নয়। হ্যা, এখানে ভিন্ন ভিন্ন বর্ণনাকারীদের পৃথক ধারা রয়েছে। উদাহরণ স্বরূপ বলা যায়, আমি হয়ত কোন একটি কথা বললাম এমন এক হাদীসের ভিত্তিতে যেটি হযরত আবু বকর রা.-এর কাছ থেকে শ্রুত। অন্যদিকে এ একই হাদীস একজন শিয়া মতাবলম্ী বর্ণনা করলেন হযরত আলী রা. এর বরাত দিয়ে। সকল শিয়া ও সুন্নী হাদীসে পার্থক্য রয়েছে-এ ধারণা ভুল। পার্থক্য রয়েছে কেবল বর্ণনাকারীদের মধ্যে, তাদের দ্বারা বর্ণিত হাদীসের বিষয়বন্তুতে নয়। বস্তুত হাদীসগুলোতে খুব কম ক্ষেত্রেই বৈপরীত্য খুঁজে পাওয়া যাবে। এখন পর্যন্ত এমন কোন সুনির্দিষ্ট দলিল পাওয়া যায়নি, যার ভিত্তিতে এ উপসংহার টানা যাবে যে, কোন বিষয় সম্পর্কে শিয়াদের গ্রস্থাদিতে এক ধরনের নিয়ম অনুসরণ করা হয়েছে, সুন্নীদের গ্রন্থাদিতে এ একই বিষয়ে বিপরীতধর্মী সমাধান দেয়া হয়েছে। আমরা এক্ষেত্রে যে পার্থক্য দেখতে পাই সেটি আসলে অন্য ধরনের। যেমন সুন্নীগণ, বিশেষত হানাফী, শাফিয়ী ও হাম্বলীগণ নামায পড়েন বুকের উপর হাত বেঁধে। কিন্তু শিয়া মতাবলম্বীগণ দেহের দুই পাশে হাত দুটো সোজা ছেড়ে দিয়ে নামায পড়েন। এ পার্থক্য এ জন্যে নয় যে, হাদীস শরীফের ভাষায় হাত বাধার ব্যাপারে এ ধরনের পার্থক্য খুঁজে পাওয়া যায়। বরং এ পার্থক্য এ জন্যে যে, খোদ রসূলুললাহ্ স. নামা আদায় করেছেন দু'ভাবেই। বিষয়টি উপলব্ধি করা আসলে কঠিন নয়! মনে করুন, কোন এক ইসলামী আইন ও বিচার ৪৯ ///.10907079091.00)
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।