এরূপ প্রতিটি হাদীসের ভেতরগত এবং এক হাদীসের সাথে অন্য হাদীসের মধ্যকার আপাতঃ বিরোধ নিরসনের বিভিন্ন উপায় রয়েছে। মুসলিম পন্ডিতগণ এ বিষয়টির প্রতি যথাযথভাবে মনোযোগ দিয়েছেন। অন্য কোন জাতি এমন কি বিশেষজ্ঞদের কোন একটি দলও এভাবে এতিহাসিক ঘটনাবলীর সত্যতা যাচাই করেছেন- এমন দাবী করতে পারবেন না। যেমন গসপেলের কথা বলা যায়। বস্তুত গসপেল সংকলন, এর সংরক্ষণ এবং প্রজন্ম থেকে প্রজন্নান্তরে এর রূপান্তর সেই পন্থায় ঘটেনি যেভাবে হাদীস সংকলনের গরস্থাদি সংকলিত হয়েছে। অন্য দিকে যিশু খৃস্টের তিরোধানের পর তিন শ' বছর অতিক্রান্ত হবার পূর্ব পর্যন্ত আমরা গসপেল সম্পর্কে শুনিনি। আমরা জানি না কে গসপেলগুলো লিখেছেন, কে এগুলো অনুবাদ করেছেন আর কে এগুলোকে রূপান্তরিত করেছেন। আদি আরামাইক ভাষা থেকে এগুলো কিভাবে গ্রীক ভাষায় রূপান্তরিত হয়েছে? এখানে কি অনুলেখকবৃন্দ আদি গসপেলের যথার্থ রূপান্তরিত সংস্করণটি তৈরি করতে পেরেছেন? সর্বপ্রথম চারটি গসপেলের কথা বলা হয়েছে, যিশু খৃপ্টের তিরোধানের তিনশ' বছর পর। আমরা কি বুখারী শরীফের বিপরীতে, যেখানে প্রতিটি হাদীস বর্ণনার পূর্বে দু' তিন লাইনের ক্ষুদ্র ভূমিকায় তিন থেকে নয়জন রিওয়ায়েতকারী সম্পর্কে উল্লেখিত রয়েছে, গসপেলের যত এমন একটি অপ্রমিত (0179007617010) গ্রন্থের উপর নির্ভর করতে পারি? আমাদের কি নির্ভর করা উচিত হবে? তবে এখানে এমন প্রশ্ন উঠতে পারে যে, বুখারী র. যথাযথভাবে সত্যই বর্ণনা করেছেন-এর কী প্রমাণ আছে? এমন কি হতে পারে না যে, তিনি কোন একটি বিবৃতি (অর্থাৎ হাদীস সম্পর্কিত বর্ণনা) নিজে থেকে বানিয়ে তার সাথে কয়েকজন রিওয়ায়েতকারীর নাম জুড়ে দিয়েছেন এবং এভাবে রিওয়ায়েতকারীদের পরম্পরা স্বয়ং রসূলুল্লাহ স. পর্যন্ত নিয়ে শেষ করেছেন? এ প্রশ্ন যুক্তির দিক থেকে যথার্থ বলে মনে হয়, কিন্তু বাস্তবতার নিরীখে এটি একেবারে ভিত্তিহীন। কারণ যে সব রিওয়ায়েতকারী হাদীসগুলো বর্ণনা করেছেন তাদের জীবনী সম্পর্কিত (আস্মাউর রিজালের) গ্রস্থাদিও আমাদের সামনে হাজির রয়েছে। আমরা সেখানে অনুসন্ধান করে দেখতে পারি। অতএব, বুখারী শরীফ সম্পর্কে সন্দেহ করার কোন যুক্তিসঙ্গত কারণ নেই। যেমন উদাহরণ হিসাবে বলা যায়, বুখারী র. বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল র. তার কাছে কোন একটি হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন, এ হাদীসটি ইমাম আহমদের কাছে আব্দুর রাজ্জাক ইবনে হাম্মাম বর্ণনা করেছেন। তিনি এটি শুনেছেন তীর শিক্ষক মুয়াম্মারের নিকট। মুয়াম্মার দাবী করেছেন, এটি তার মনিব হাম্মাম ইবনে মুনাবৃবিহ সাহাবী হযরত আবু হুরাইরা রা.-এর কাছ থেকে শুনেছেন। হযরত আবু হুরাইরা রা. এটি তার জীবদ্দশায় শুনেছেন সরাসরি রসূলুল্লাহ স.-এর কাছ থেকে । আমাদের সামনে বুখারী শরীফ রয়েছে। যদি আমরা মধ্যবর্তী রিওয়ায়েতকারীদের সম্পর্কে জানতে না পারতাম, তবে একাডেমিক অনুশীলন স্বরূপ এরূপ ধরে নিতে পারতাম যে, ইমাম বুখারী র. হয়তো বা অনির্ভরযোগ্য। কিন্ত আমরা যদি ইমাম বুখারীর র. শিক্ষক ইমাম আহমদ ইবানে হাম্ছলের র. সংকলনটিও হাতে পাই এবং আলোচ্য কোন হাদীদ সেখানেও হুবহু একই ভাষায় একই ভাবে. কোন রকম পার্থক্য ছাড়া দেখতে পাই, (যেমনটি বুখারী শরীফে আছে), তবে সে ক্ষেত্রে ইমাম বখারী নির্ভরযোগ্য এ কথা আমাদের মানতেই হবে। কেননা এ রকন ক্ষেত্রে এটিই গুমাণিত হবে যে. তিনি ইমাম আহমদ ইবনে হাম্বলের র. বর্ণিত হাদীসটিই হুবহু একই ভাষায় যথাযথ ভাবে উপস্থাপন করেছেন। ৪৮ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।