ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

হবে। উপরন্তু এটিও অনুসন্ধান করে দেখতে হবে, এঁদের মধ্যে কে শিক্ষক ও কে ছাত্র । এভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে এ জন্যে, যেন রিওয়ায়েতকারীদের যে উদ্নৃতি দেয়া হচ্ছে সেটি কল্পনাপ্রসূত নাকি বাস্তবভিত্তিক তা আমরা রিওয়ায়েতকারীদের জীবনী গ্রন্থের সহায়তায় সঠিকভাবে নিরূপণ করতে পারি। এরপর হাদীসের মূলনীতি শাস্ত্রের উদ্ভব ঘটেছে। এ শাস্ত্রের মূলনীতিসমূহ এমন কিছু গাইডলাইন সৃষ্টি করে দিয়েছে যার মাধ্যমে যে কেউ কোন হাদীস সাধারণ জ্ঞান বা যুক্তির পরিপন্থী কিনা তা যাচাই করে নিতে পারেন। একইভাবে অন্যান্য আপাত ক্রটির ক্ষেত্রেও সমাধানের জন্য বিধি তৈরি করে দিয়েছে এ শান্ত মুসলিমগণ এ ক্ষেত্রে মূলত দুটি মৌলনীতি উদ্ভাবন করেছেন। যে কোন হাদীসের যথাযথ ও নির্ভুল বর্ণনা (রেওয়ায়াত) এবং এর যৌক্তিকতা (দিরায়াত)। প্রথম মৌলনীতি অনুযায়ী এটি পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে, বর্ণনাকারীগণ যথার্থ নাকি কাল্পনিক, তারা কি চারিত্রিক শুদ্ধতার অধিকারী অথবা তাদের মিথ্যাবাদীতার দুর্নাম রয়েছে কি-না, তাদের মাঝে ছাত্র-শিক্ষকের সম্পর্ক খুঁজে পাওয়া যায় কিনা ইত্যাদি। যে কোন হাদীস বর্ণনার ক্ষেত্রে বর্ণনাটি বাস্তবভিত্তিক কিনা তা যাচাই করে দেখার জন্য প্রাটানকাল থেকে এটিই ছিল মাপকাঠি। অন্যদিকে যৌক্তিকতা তথা দিরায়াতের নীতি অনুসারে বর্ণনাটি যৌক্তিক কিনা তা যাচাই করে দেখা হয়। মনে করুন, বাহাওয়ালপুরে কোন এক সময়ে সংঘটিত কোন এক ঘটনা সম্পর্কিত একটি হাদীস রয়েছে। এ ক্ষেত্রে যে সময়ের ঘটনার কথা বলা হচ্ছে, সে সময় বাহাওয়ালপুর নামের শহরটি আদৌ ছিল কিনা অবশ্যই সেটি দেখতে হবে। যদি দেখা যায় এ সময় এ শহরটির অস্তিত্ব ছিল না, তবে সে ক্ষেত্রে হতে পারে কেউ একজন অনুলেখক ভুলে শহরটির নাম উল্লেখ করেছেন, নয়তো হাদীসটিই জাল। হতে পারে রসূলুল্লাহ স. বাহাওয়ালপুর শব্দটি বলেননি; অন্য কোন শব্দ বলেছেন। কিন্তু সময়ের ব্যবধানে শব্দটিতে এক ধরনের বিকৃতি সৃষ্টি হয়েছে এবং এভাবে এটি 'বাহাওয়ালপুর' শব্দে রূপান্ত রিত হয়ে গেছে। এ রকম ক্ষেত্রে যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে এ ধরনের এবং অন্যান্য আরো অনেক প্রশ্নের সমাধান খুঁজে পেতে হবে। এভাবে আমরা হাদীসের মূলনীতি শাস্ত্রের কিছু নীতি অনুসরণ করে এ ধরনের অসঙ্গতি ও অসামস্ত্রস্যের সমাধান বের করতে পারি। একই ভাবে দুটি হাদীসের মাঝে আপাত বৈপরিত্য পাওয়া যেতে পারে। হয়ত একটি হাদীস কোন একটি কাজ করার জন্য বলছে, আবার অপর হাদীসটি সেটি করতে নিষেধ করছে। এ সব সমস্যা সমাধানের পন্থা হাদীসের মূলনীতি শাস্ত্রের গ্রস্থাদিতে বিদ্যমান রয়েছে। উদাহরণ হিসাবে বলা যায়, হয়ত নির্দেশটি ছিল আগের এবং নিষেধাজ্ঞাটি ছিল পরবর্তী সময়ের । এ ক্ষেত্রে পরের নির্দেশটি স্বাভাবিকভাবেই আগের নির্দেশটি বাতিল করে দেবে । আবার এমনও হতে পারে, একটি হয়ত ছিল সাধারণ নির্দেশ যো সকল সাধারণ অবস্থার জন্য প্রযোজ্য) আর অন্যটি ছিল বিশেষ পরিস্থিতির জন্য নির্দিষ্ট। ইসলামী আইন ও বিচার ৪৭ ///.10907079091.00

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।