নির্দেশটি বাতিল করে দিয়েছেন এ জন্য নয় যে, তিনি তার মত পরিবর্তন করেছেন, বরং এ জন্য যে, এর পূর্বতন প্রেক্ষিত পরিবর্তিত হয়ে গিয়েছিল। বস্তুত তিনি চেয়েছেন কবরস্তানে গমন থেকে মানুষকে বিরত রাখতে । তবে কবরস্তানে গমনে অন্য একটি শিক্ষণীয় বিষয়ও রয়েছে। সেটি হল কবর যিয়ারতকারী মনে মনে ভাবতে পারেন যে, তাকেও একদিন মরতে হবে এবং সে জন্যই তার উচিত শেষ পরিণতির জন্য প্রস্তুতি গ্রহণ করা। এ ধরনের চিন্তাকে উৎসাহিত করার জন্যই উপরোক্ত নির্দেশ দেয়৷ হয়েছে। এভাবে উপযুক্ত ধর্মীয় নির্দেশনা দানের মাধ্যমে কবর পূজার সম্ভাবনা নির্মূল করা হয়েছে। মূলত হাদীস সম্পর্কিত মতবিরোধটি হল উপদল (সেকটারিয়ান) ভিত্তিক। এখানে বিভিন্ন উপদলের মধ্যে আবার প্রতিটি উপদলের নিজেদের ভেতরে মতবিরোধের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। তবে হাদীস বিশারদগণ এ জাতীয় সমস্যা দূরীকরণে ভুল করেননি। তারা বিভিন্ন ভাবে এ সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করেন। যেমনঃ তীরা রিওয়ায়েতকারীর ধারাবাহিকতার উপর জোর দিয়েছেন। এ বিষয়টি মুসলমানদের মধ্যে বিশেষ ভাবে অনুসৃত এবং তাদেরই বৈশিষ্ট্য যা অন্যদের কাছে অপরিচিত। অর্থাৎ আমরা যদি সরাসরি চৌদ্দ শ বছর পুরনো কোন হাদীসের কথা বলি এবং এভাবে কোন একটি বিবৃতিকে রসূলুল্লাহ স.-এর সাথে সম্পৃক্ত করি তবে এ উদ্ধৃতিকে অসম্পূর্ণ বলে মনে করা হবে। এর বিপরীতে যদি আমরা বলি যে, আমাদের শিক্ষক জনাব “অ' বলেছেন তার শিক্ষক জনাব আ, ইবাঈ বলেছেন- এভাবে প্রজন্ম গ্রজন্মান্তরের সকল শিক্ষকের নাম পর্যায়ক্রমে উল্লেখ করে যদি বলি, তিনি বলেছেন যে, তিনি কোন এক সাহাবীর কাছ থেকে শুনেছেন এবং উক্ত সাহাবী বলেছেন যে, তিনি এ কথা রসূলুল্লাহ স.-এর কাছ থেকে শুনেছেন, তবে এ উদ্ধৃতি বা বর্ণনা হবে পূর্ণাঙ্গ। হাদীসের গ্রন্থাদিতে প্রতিটি হাদীসের শুরুতে এক দু লাইনের একটি সংক্ষিপ্ত বিবরণ রয়েছে যেখানে এরূপ কতগুলো নামের পরম্পরা উল্লেখিত রয়েছে। সবচেয়ে প্রাচীন হাদীস সংকলন-্রন্ের অন্যতম বুখারী শরীফে কোন কোন হাদীস বর্ণনা শুরু হয়েছে মধ্যবর্তী তিনজন রিওয়ায়েতকারীর নাম উল্লেখ করার মাধ্যমে। বুখারী শরীফে এ ধরনের মধ্যবর্তী রিওয়ায়েতকারীর নাম সর্বোচ্চ নয়জন পর্যন্ত রয়েছে এবং এভাবে রিওয়ায়েতকারীর ধারাবাহিকতা রসূলুল্লাহ স. পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। এর অর্থ হচ্ছে প্রায় তিন শ' বছরের মধ্যে (যখন বুখারী শরীফ সংকলিত হয়েছে তখন) রিওয়ায়েতকারীদের নয়টি প্রজন্ম উক্ত হাদীসের সাথে সম্পৃক্ত হয়েছেন। কোন উদ্ধৃতি পরিপূর্ণ কিংবা অসম্পূর্ণ সেটি যাচাই করে দেখার জন্য আমাদের দরকার রিওয়ায়েতকারীদের সম্পর্কে বিস্তারিত বিবরণ সম্বলিত তাদের জীবনীগ্র্থ। যেমন, কোন হাদীসের বিবরণে এমন রিওয়ায়েতকারীর নাম পাওয়া গেল যারা হযরত আৰু হুরাইরা রা.-এর ছাত্র ছিলেন। এ রকম ক্ষেত্রে যদি আমরা এমন বিবরণ দেখতে পাই যেখানে /৯, 73 অথবা € হাদীস বর্ণনা করতে গিয়ে বলেন, 'হ্যরত আবু হুরাইরা রা. বলেছেন ....', তবে এমন ক্ষেত্রে রিওয়ায়েতকারীদের জীবনীগ্রন্থের সহায়তায় যে কেউ বলতে পারেন, 'যেহেতু এ বথ। প্রতিষ্ঠিত সত্য যে, এখানে সকল রিওয়ায়েতকারী নির্ভরযোগ্য এবং তাদের মধ্যকার সম্পর্ক হল ছাত্র ও শিক্ষকের সুতরাং আলোচ্য হাদীসটি গ্রহণযোগ্য।' পাশাপাশি প্রত্যেকে রিওয়ায়েতকারীর চরিত্র সম্পর্কেও যাচাই করতে হবে। ৪৬ ইসলামী আইন ও বিচার ///.10907079091.00)
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।