ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

শিয়াগণ এগুলোর সবক'টিকে প্রত্যাখ্যান করে এবং তাদের নিজস্ব গ্রন্থের উপর তারা নির্ভর করে। এমন মত পার্থক্যের কারণ কি? উত্তর : রসূলুল্লাহ স. ও তীর চার উত্তরসূরী খুলাফায়ে রাশিদীনের পুরো সময়কালে হাদীস সংগ্রহ, সংগৃহীত হাদীসের যথার্থতা বিচার-পর্যালোচনা এবং তা সংরক্ষণের প্রক্রিয়া এবং এক প্রজন্ম থেকে আরেক প্রজন পর্যন্ত সেগুলো পৌছে দেয়ার কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়নি। এ সময় পর্যন্ত বিভিন্ন ব্যক্তি এ কাজটি একান্তই ব্যক্তিগত উদ্যোগে করেছেন নিজেদের দায়িত্ব হিসাবে গ্রহণ করে। এক মুহূর্তের জন্য ১৫ জন ছাত্রের একটি ক্লাসের কথা কল্পনা করুন। এঁরা তীদের শিক্ষকের কাছ থেকে হাদীস বিষয়ে শিখছেন। এটি নিশ্চিত যে, এঁদের প্রত্যেকের শিক্ষা গ্রহণ করার বা বুঝার ক্ষমতা সমান নয়। এ অবস্থায় একই শিক্ষকের কাছে থেকে দুজন ছাত্রের কোন হাদীস শোনার পর দুজন দু রকম ভাবে এ হাদীসটি বর্ণনা করবেন। এ পার্থক্য স্বাভাবিক এবং এটি বিশেষ করে সে ক্ষেত্রে দূর করাও সম্ভব নয় যেখানে কোন বক্তব্য বা বিবৃতির বিষয়বন্ত ও তার অবিকল শবগুলো হুবহু রিপোর্ট করা না হবে। এ প্রক্রিয়ায় যে কেউ এমন এক নাজুক পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যেখানে কোন একটি শব্দের পরিবর্তন পুরো বক্তব্যের অর্থ বা বিষয়বস্তু বদলে দিতে পারে। এমন হতে পারে যে, একজনের ভালো স্মৃতি শক্তি রয়েছে কিন্তু আরেকজন এ নিয়ামত থেকে বঞ্চিত। আবার এমনও হতে পারে যে, কোন ব্যক্তির জীবনের এক পর্যায়ে ভালো স্মৃতি শক্তি ছিল কিন্তু পরে কোন এক পর্যায়ে সেই স্মৃতিশক্তি অক্ষুণ্ন থাকেনি। অথচ এ ব্যক্তি তার শিক্ষাদান অব্যাহত রেখেছেন। এ কারণে আমরা বিভিন্ন হাদীসের মাঝে অসামঞ্শস্য লক্ষ করে থাকি। এর অন্যতম কারণ হতে পারে যে, একজন রিওয়ায়েতকারী কোথাও ভুল করতে পারেন। আবার আরেকটি কারণ হতে পারে এমন, রসূলুল্লাহ স. প্রাথমিক পর্যায়ে কোন একটি বিষয়ে একটি নির্দেশ দিয়েছেন যা পরবর্তী সময়ে রহিত করে-তিনি নতুন নির্দেশ দিয়েছেন। এর ফলে এমন হতে পারে যে, কোন একজন সাহাবী হয়ত প্রথম নির্দেশটি শুনেছেন কিন্তু দ্বিতীয় বা তৃতীয় নির্দেশটি তার শোনার সুযোগ, হয়নি। ফলে এটি নিশ্চিত যে, তার পরে যে সব সাহাবী এ সম্পর্কে হাদীস শুনেছেন তাদের সাথে এ সাহাবীর বর্ণনায় পার্থক্য দেখা দেবে। এমন করার কারণ হলো, হয়ত প্রথমোক্ত নির্দেশটি কোন গোষ্ঠীর বিশেষ কোন সীমাবদ্ধতার প্রেক্ষিতে অথবা অন্য কোন প্রেক্ষিতে দেয়া হয়েছিল যা পরবর্তীতে পরিবর্তন করার প্রয়োজন দেখা দেয়। এ ধরনের একটি উদাহরণের কথা আমরা আগেই বর্ণনা করেছি অর্থাৎ নর ও মাদী খেজুর সম্পর্কিত ঘটনাটি । রসূলুল্লাহ স. এ ক্ষেত্রে ব্যক্তিগত ভাবে এক ধরনের নির্দেশ দিয়ে পরবর্তীতে সে নির্দেশ নিজেই বাতিল করেছেন। অন্য একটি উদাহরণ রয়েছে যা আরো চমৎকার । কবর পূজা মানব সমাজের একটি সাধারণ মানবীয় দুর্বলতা । ইসলাম আগমণের পূর্বে আরব দেশেও এর অস্তিত্ব বিদ্যমান ছিল। এ রীতি বন্ধ করার জন্য রসূলুল্লাহ স. কবরক্তানে যেতে নিষেধ করেন। এর পেছনে মূল-কারণ ছিল মানুষকে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে রহমত কামনা করার জন্য উৎসাহিত করা, কবরে শায়িত মৃত ব্যক্তির কাছে নয়। কিছু দিন পর তিনি এ মর্মে নির্দেশ দিয়ে পর্বের ধারা পুরণর্বহাল করেন- 'শোন, আমি ইতোপূর্বে তোমাদের কবরস্তানে যেতে নিষেধ করেছিলাম । এখন তোমরা কবরস্তানে যেতে পার।' রসূলুল্লাহ স.-এর মূল - ইসলামী আইন ও বিচার ৪৫ ///.10907079091.00)

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।