তিনি সেটি পানি দিয়ে ধুয়ে মুছে ফেললেন। কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বললেন, এখানে কিছু হাদীস আছে যেগুলো আমি নিজে রসূলুল্লাহ স.-এর কাছ থেকে শুনেছি। এসব হাদীসের সত্যতার ব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারব। কিন্তু এখানে এমন কিছু হাদীসও রয়েছে যেগুলো আমি অন্য সাহাবীর কাছে থেকে শুনেছি। আমার আশংকা এ হাদীসগুলো বর্ণনা করতে গিয়ে আমি হয়ত হুবহু সে সকল শব্দ ব্যবহার করিনি যেগুলো রসূলুল্লাহ স. নিজে ব্যবহার করেছেন। আমি চাই না এমন কোন একটি শবও তার সাথে সম্পর্কিত করতে যেটি প্রকৃত পক্ষে তার নিজন্ব শব্ধ নয়, বরং তার মনের অভিপ্রায় প্রকাশ করার জন্য অন্য কেউ শব্দটি ব্যবহার করেছেন। হযরত আবু বকর রা.-এর সম্পর্কিত এ হাদীসটি এ বিষয়টিও পরিষ্কার করে যে, যদি রসূলুল্লাহ ম. হযরত আৰু বকর রা.-কে হাদীস লিপিবদ্ধ করে রাখতে নিষেধ করতেন তবে অবশ্যই তিনি এ সংকলন গ্রন্থটি প্রস্তুত করতেন না। আবার তিনি তার নিজের লেখা হাদীসগুলো পানি দিয়ে ধুয়ে ফেলেছিলেন রসূলুল্লাহ স.-এর নিষেধাজ্ঞার কারণে নয়, বরং এ আশংকায় যে, হয়ত তিনি এমন শব্দ রসূলুল্লাহ স.- এর সাথে সম্পর্কিত করেছেন যা প্রকৃত পক্ষে তিনি বলেননি। অনুরূপ হাদীস হযরত উমর রা. এর সম্পর্কেও বর্ণিত আছে। এক সময় তিনিও হাদীস সং উদ্যোগ নিয়েছিলেন। তিনি অনেকের সাথে এ বিষয়ে পরামর্শ করেন এবং তারা সকলে হাদীস লেখার পক্ষে মত দেন। কিন্তু এ বিষয়ে যথেষ্ট বিতর্কের পর হযরত উমর রা. নিজেই এর বিপক্ষে অবস্থান গ্রহণ করেন। তিনি বলেন, “আমাদের পূর্বে বিভিন্ন পয়গম্বরের অনুসারীরা তাদের নির্দেশনা অনুযায়ী আমল করেছে। তারা পয়গম্বরদের কথা সংরক্ষন করেছে। কিন্তু আল্লাহ্র কালাম তুলে গেছে এবং সেখান থেকে বিচ্ৃতি শুরু হয়েছে। আমি চাই না কুরআন শরীফের ভাগ্যও একই রকম হোক।" একবার হযরত উমর রা. হাদীস সংকলনের চিন্তা করেছিলেন তবে পরে সে চিন্তা ত্যাগ করেন। তার এ চিন্তাও এটি প্রমাণ করে যে, রসূলুল্লাহ স. হাদীস লিখে রাখতে নিষেধ করেননি। কেননা যদি তিনি নিষেধ করতেন তবে হযরত উমর রা. সংকলনের উদ্যোগ নিতেন না। মানুষের মনোযোগ কুরআন শরীফ থেকে যেন সরে না যায় এ জন্য তিনি পরে অবশ্য সে পরিকল্পনা ত্যাগ করেন। হযরত আলী রা. তার খিলাফতের সময় একবার বলেছিলেন, 'যে একটি দিরহাম ব্যয় করতে পারবে সে যেন একটি কাগজ কিনে নিয়ে আসে। আমি হাদীস বলে যাব এবং সে যেন সেগুলো এ কাগজে লিখে নেয়।' একজন সাহাবী বাজারে গিয়ে এক দিরহাম দিয়ে একটি কাগজ কিনে নিয়ে আসলেন। হযরত আলী রা. তার সামনে অনেকগুলো হাদীস বলে গেলেন যেগুলো তার হেফাজতে নিরাপদে রক্ষিত ছিল। এ ঘটনাও প্রমাণ করে রসূল স. হাদীস লিখে রাখতে নিষেধ করেননি। অন্যথায় হযরত আবু বকর, হযরত উমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম কখনো হাদীস লিখে রাখার বা কাউকে বলে লিখাতে সাহস করতেন না। প্রশ্োতর প্রশ্ন : হাদীস গ্রন্থের সংখ্যা নিয়ে আমাদের মধ্যে মতদ্বৈতা কেন? সুন্নিদের রয়েছে ছয়টি নির্ভরযোগ্য হাদীস গরন্থসহ আরো কিছু গ্রন্থ, যে ছয়টি গ্রন্থ সিহাহ সিত্তাহ নামে পরিচিত। কিন্ত ৪৪ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।